কম্পিউটারের দুনিয়ায় বিপ্লব ঘটালেন আম্বানি, মাত্র 5,499 টাকায় হাজির AI প্রযুক্তির JioPC

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 15 জুলাই 2025 14:17 IST
হাইলাইট
  • JioPC একটি ভার্চুয়াল কম্পিউটার যা সেট-টপ বক্সের মাধ্যমে চলবে
  • Jio ব্রডব্যান্ড ব্যবহারকারীরা বিনামূল্যে ট্রায়াল নিতে পারবে
  • JioPC-এর জন্য সেট-টপ বক্স আলাদা করে কিনলে 5,499 টাকা খরচ হবে

JioPC একটি ভার্চুয়াল ডেস্কটপ পরিষেবা

Photo Credit: Jio

JioPC পরিষেবার হাত ধরে নতুন বিপ্লবের আভাস। 2016 সালে ফ্রি 4G ডেটা ও ভয়েস কল পরিষেবা চালু করে দেশের স্মার্টফোন তথা ইন্টারনেটের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল মুকেশ আম্বানির জিয়ো। সেই মাইলফলকের এক দশক পূর্ণ না হতেই আরও একটি মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে গোটা দেশ। আগে রিলায়েন্সের লক্ষ্য ছিল, ঘরে ঘরে ইন্টারনেট, আর এখন প্রতিটি বাড়িতে কম্পিউটার পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে আত্মপ্রকাশ করল আম্বানির সংস্থার তৈরি JioPC। এতে একটি স্মার্টফোনের থেকেও কম দামে ডেস্কটপের মতো সুবিধা পাওয়া যাবে। বর্তমানে, দেশের মাত্র 15 শতাংশ বাড়িতে কম্পিউটার রয়েছে। জিওর লক্ষ্য, সেই চিত্রটা সম্পূর্ণ বদলে দেওয়া।

JioPC জিনিসটা আসলে কী

JioPC কম্পিউটার বা ল্যাপটপের মতো কোনও যন্ত্র নয়, যেখানে আলাদা করে মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, বা স্টোরেজ ডিভাইসের মতো হার্ডওয়্যার রয়েছে। এটি হল ক্লাউড পিসি৷ সহজ করে বললে, এটি এক ধরনের ভার্চুয়াল কম্পিউটার যা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করা যায়। এটি থাকলে আলাদা করে কম্পিউটার কেনার প্রয়োজন পড়বে না। জিওপিসি ব্যবহার করার জন্য শুধু দরকার ইন্টারনেট সংযোগ, টিভি এবং সেট-টপ বক্স। বর্তমানে, দেশের 70 শতাংশ বাড়িতে টিভি দেখা হয়। আর এখন বাড়ির সেই সাধারণ টিভি বদলে যাবে ডেস্কটপে। একে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বলে দাবি করেছে রিলায়েন্স। একটি সাধারণ কম্পিউটারের মধ্যেই যেখানে সমস্ত ডেটা স্টোর করা থাকে, সেখানে ক্লাউড পিসির ডেটা রিমোট সার্ভারে অর্থাৎ অনলাইনে সংরক্ষণ করে রাখা হয়।

JioPc কীভাবে ব্যবহার করবেন

জিও এয়ার ফাইবার বা ফাইবার ব্রডব্যান্ডের সাথে আসা সেট-টপ বক্সের মাধ্যমেই জিওপিসি ব্যবহার করা যাবে। ব্রডব্যান্ড ব্যবহারকারীরা একেবারে নিখরচায় ক্লাউড পিসি চালাতে পারবে। আপাতত 3 মাসের জন্য ফ্রি ট্রায়ালের সুযোগ দিচ্ছে কোম্পানি। আলাদা করে কিনতে গেলে 5,499 টাকা খরচ হবে। কী-বোর্ড ও মাউস সংযোগ করলেই টিভি বা মনিটরের স্ক্রিন ভার্চুয়াল ডেস্কটপে রূপান্তরিত হবে। তার আগে অবশ্য জিও স্টোরে গিয়ে জিওপিসি ইনস্টল করে নিতে হবে। তবে এখন সবাই অ্যাক্সেস পাবে না। পরিষেবাটি বর্তমানে ট্রায়াল মোডে রাখা হয়েছে। ওয়েটিং লিস্ট অনুযায়ী ধাপে ধাপে সমস্ত গ্রাহকদের জন্য চালু হবে।

টিভিতে JioPC সেটআপ করবেন কীভাবে

  • টিভির পাওয়ার অন করে Jio সেট-টপ বক্সটি চালু করুন। তারপর অ্যাপস বিভাগে যান এবং JioPC অ্যাপটি খুলুন।
  • আপনাকে সেট টপ বক্সে USB অথবা ব্লুটুথ কীবোর্ড এবং মাউস প্লাগ ইন করতে হবে। JioPC-এর ওয়েবসাইটে ক্লাউড কম্পিউটার পরিষেবার সাথে সামঞ্জস্যপূর্ণ কয়েকটি উপযুক্ত কীবোর্ড এবং মাউসের তালিকা উল্লেখ করা আছে।
  • এরপর আপনাকে JioPC অ্যাকাউন্ট সেট আপের জন্য ব্যক্তিগত তথ্য সাবমিট করতে হবে। হয়ে গেলে "কন্টিনিউ" অপশনে ক্লিক করুন।
  • আপনার কাজ সম্পূর্ণ৷ JioPC পরিষেবা ব্যবহার শুরু করতে হলে “লঞ্চ নাউ” বোতামে ক্লিক করতে হবে। তারপরেই আপনার চোখের সামনে টিভির স্ক্রিন ভার্চুয়াল ডেস্কটপে বদলে যাবে।

JioPC স্পেসিফিকেশন ও ফিচার্স

জিওপিসি পরিষেবা সম্পূর্ণ ইন্টারনেট-নির্ভর। অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন, ফাইল থেকে শুরু করে সমস্ত কিছু ক্লাউড পরিষেবা প্রদানকারীর ডেটা সেন্টারে জমা করা থাকে। হার্ডওয়্যার, সফটওয়্যার, এবং সিকিউরিটি সবই তাদের জিম্মায়। জিওপিসি-র প্রাথমিক সংস্করণে চারটি কোরের সিপিইউ, 8 জিবি র‍্যাম, 2.4 গিগাহার্টজ ক্লক স্পিডের প্রসেসর, ও 128 জিবি HDD স্টোরেজ রয়েছে।

পরীক্ষামূলক পর্যায়ে থাকার কারণে জিওপিসি-র সাথে ওয়েবক্যাম বা প্রিন্টার সংযোগ করার সুবিধা থাকছে না।ব্রাউজারের সাহায্যে মাইক্রোসফট অফিসের অ্যাক্সেস মিলবে, অথবা লিব্রা অফিসের মতো ওপেন সোর্স অ্যাপ দিয়েই কাজ করতে হবে। কোম্পানি অপারেটিং সিস্টেমের নাম উল্লেখ করেনি, তবে এতে Jio Platforms OS আছে বলেই মনে করা হচ্ছে।

জিওপিসি-র প্রাথমিক সংস্করণ কিন্তু হাই-পারফরম্যান্স প্রদানের জন্য তৈরি হয়নি, এতে টুকটাক কাজই চালানো যাবে। তবে পরবর্তী সংস্করণে আরও উন্নতি আসতে পারে। রিলায়েন্স বলেছে, জিওপিসির ধারণা হল, নিম্নআয়ের পরিবারগুলির কাছে কম্পিউটিং পরিষেবা পৌঁছে দেওয়া। জিওপিসি ওয়েব ব্রাউজিং, ওয়ার্ড প্রসেসিং, ই-লার্নিং সেশন এবং অ্যাপ চালানোর ক্ষমতার মতো কার্যকারিতা প্রদানের প্রতিশ্রুতি দেয়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio, JioPC, How to use JioPC, Jio Platforms, Reliance
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. JioTV Pro: DTH অতীত, মাত্র 55 টাকায় দেখুন 1,000+ লাইভ টিভি চ্যানেল, জিওর নতুন ধামাকা
  2. Samsung Galaxy M67 মিড-রেঞ্জে S22 সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসর-সহ লঞ্চ হবে
  3. নন-স্টপ পাওয়ারের সঙ্গে Realme Narzo 100x 5G লঞ্চ হচ্ছে ভারতে, ব্যাটারিতে বড় চমকের ইঙ্গিত
  4. Redmi Note 17 সিরিজ লঞ্চ হচ্ছে জুলাই 14, থাকতে পারে 10,000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা
  5. Moto G77 Power ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  6. Google Pixel 11 সিরিজের দাম আগস্ট 12 লঞ্চের আগেই ফাঁস হল, স্টোরেজ এবার দ্বিগুণ
  7. 2026 সালের দ্বিতীয় Samsung Galaxy Unpacked-এর দিন ঘোষণা হল, একসঙ্গে তিনটি দুর্ধর্ষ ফোন আসতে পারে
  8. iOS 27 Beta 3: Apple-এর নতুন চমক, আপনার পছন্দ করা গলা ও ভঙ্গিতে কথা বলবে Siri
  9. Vivo T5 Lite 5G বাজেটে বিশাল ব্যাটারি, ফাস্ট চার্জিং, ও ভাল ক্যামেরা নিয়ে ভারতে আসছে, লঞ্চ শীঘ্রই
  10. Motorola Edge 70 Max স্মার্টফোনের ভারতে লঞ্চ কনফার্মড হল, ক্যামেরা ও প্রসেসরে বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.