মানুষের বিকল্প হতে ব্যর্থ, কাজ থেকে AI ছাঁটাই করে কর্মীদের বিশ্বস্ত হাতেই ভরসা রাখছে Starbucks

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 22 মে 2026 19:20 IST
হাইলাইট
  • Starbucks তাদের স্টোরে AI সিস্টেম ব্যবহার বন্ধ করে দিয়েছে
  • AI-এর ভুল সংশোধন করা কর্মীদের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়াচ্ছিল
  • কফি প্রস্তুতকারী সংস্থাটি AI-এর কর্মীদের দিয়ে ম্যানুয়ালি করাচ্ছে

Starbucks shuts down its AI inventory system due to work failure

Photo Credit: Unsplash / Asael Peña

বিশ্বজুড়ে এখন কৃত্রিম মেধার দাপট। AI কর্মক্ষেত্রে সঙ্কট সৃষ্টি করেছে। প্রতি মাসে হাজার হাজার চাকরি ছাঁটাই হচ্ছে। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, AI কি তাহলে সত্যিই মানুষের বিকল্প হয়ে উঠল? তবে Starbucks-এর সাম্প্রতিক অভিজ্ঞতা কিন্তু অন্য কথা বলছে। জনপ্রিয় কফি প্রস্তুতকারী সংস্থাটি তাদের উত্তর আমেরিকার আউটলেটগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ইনভেন্টরি সিস্টেম চালু করেছিল। এই উদ্যোগের লক্ষ্য ছিল কফি বানানোর জন্য মজুদ কাঁচামাল এবং অন্যান্য সামগ্রীর চেকিং আরও দ্রুত এবং সহজ করা। কিন্তু সঠিকভাবে কাজ করা দূরের কথা, AI সাধারণ প্রোডাক্ট চিনতেই ভুল করছে। অগত্যা নয় মাসের মধ্যে সিস্টেম বন্ধ করে সেই কাজ আগের মতো কর্মীদের দিয়ে ম্যানুয়ালি করাতে বাধ্য হয়েছে স্টারবাককস।

Starbucks কেন AI ইনভেন্টরি সিস্টেম চালু করেছিল 

দুধ বা মিষ্টি সিরাপ ফুরিয়ে যাওয়া স্টারবাকস-এর মতো বড় প্রতিষ্ঠানের জন্য শুধু ছোটখাটো সমস্যা নয়। এতে পরিষেবার গতি ধীর হয়ে যেতে পারে, ক্রেতা অসন্তুষ্ট হতে পারেন, এবং বিক্রিও কমে যেতে পারে। ঠিক এই কারণে স্টারবাকস তাদের স্টকরুমে কৃত্রিম বুদ্ধিমত্তা আনার সিদ্ধান্ত নিয়েছিল। 

Advertisement

গত বছর সেপ্টেম্বরে "অটোমেটেড কাউন্টিং সিস্টেমের" সূচনা হয়েছিল। প্রযুক্তি সংস্থা Nomadgo-এর সঙ্গে হাত মিলিয়ে আউটলেটের কার্যপ্রণালী আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছিল স্টারবাকস। কর্মীরা ক্যামেরা এবং লাইডার প্রযুক্তিযুক্ত ডিভাইস ব্যবহার করে শেল্ফ ও স্টোরেজের জায়গা স্ক্যান করতেন। তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে প্রোডাক্ট শনাক্ত করে স্টকের হিসাব করত।

কোম্পানির আশা ছিল, AI ইনভেন্টরির হিসাব রাখবে ও কর্মীদের পরিশ্রম কমে অতিরিক্ত সময় গ্রাহক পরিষেবার পিছনে দিতে পারবে। কিন্তু ঘটল ঠিক উল্টো। রয়টার্সের রিপোর্ট অনুসারে, AI সফটওয়্যার একইরকম দেখতে জিনিস শনাক্ত করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যেত, যে কাজ সাধারণ মানুষের জন্য জলভাত।

ওট মিল্ক, আমন্ড মিল্ক, এবং গরুর দুধ চিনতে বারবার ভুল হচ্ছিল। কখনও সামগ্রী ভুল গণনা হত, আবার কখনও চিনতেই পারত না। ফলে অর্ডার, লম্বা লাইন, ও কাস্টমাইজড ড্রিঙ্কের অর্ডার সামলে স্টারবাকসের বারিস্তাদের AI-এর ভুল সংশোধন করা বাড়তি চাপ হয়ে দাঁড়ায়। কর্মীদের ম্যানুয়ালি ইনভেন্টরি গুনতে হত এবং AI ঠিক হিসাব করছে কিনা, তাও আলাদা করে যাচাই করার দরকার পড়ত।

Advertisement

স্টারবাকস তাদের স্টোরে AI ছাঁটাই করে আবার পুরনো পদ্ধতিতে ফিরে যাচ্ছে, যে ভাবে কর্মীরা স্টক ক্যাটাগরি গুনে থাকেন। কর্মীদের জানানো হয়েছে, পানীয় তৈরির সামগ্রী ও বিভিন্ন প্রকার দুধ অটোমেটেড স্ক্যানিংয়ের পরিবর্তে ফের হাতে গুনেই ইনভেন্টরি চেক করতে হবে। AI সিস্টেম বিদায় নিতে কর্মীরাও হাফ ছেড়ে বেঁচেছেন। এই ঘটনা শিক্ষা দিয়ে গেল যে, AI বাস্তব কাজে সঠিকভাবে প্রয়োগ না করলে কর্মীদের জন্য বাড়তি চাপের কারণ হয়ে উঠতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Starbucks, Artificial Intelligence, AI
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  2. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  3. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  4. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  5. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  6. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  7. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  8. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  9. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  10. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.