অ্যালুমিনিয়াম ডিজাইনে লঞ্চ হল Honor MagicBook

দুটি নতুন ল্যাপটপ লঞ্চ করল Honor। নতুন MagicBook 14 ও MagicBook 15 -এ থাকছে AMD Ryzen 5 প্রসেসর, 65W ফাস্ট চার্জিং, ফুল ভিউ ডিসপ্লে।

অ্যালুমিনিয়াম ডিজাইনে লঞ্চ হল Honor MagicBook

Honor MagicBook 14 ও MagicBook 15 -এ AMD Ryzen 5 প্রসেসর থাকছে

হাইলাইট
  • Honor MagicBook 14 ও MagicBook 15 -এ পপ-আপ ক্যামেরা থাকছে
  • দাম শুরু হচ্ছে 599 ইউরো (প্রায় 47,000 টাকা) থেকে
  • শীঘ্রই ভারতে এই ল্যাপটপ লঞ্চ হতে পারে
বিজ্ঞাপন

দুটি নতুন ল্যাপটপ লঞ্চ করল Honor। নতুন MagicBook 14 ও MagicBook 15 -এ থাকছে AMD Ryzen 5 প্রসেসর, 65W ফাস্ট চার্জিং, ফুল ভিউ ডিসপ্লে। হালকা-পাতলা এই দুই ল্যাপটপে Windows 10 অপারেটিং সিস্টেম চলবে। নতুন ল্যাপটপে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পপ-আপ ওয়েব ক্যামেরা থাকছে।

Honor MagicBook 14 ও MagicBook 15 এর দাম

Honor MagicBook 14 ও MagicBook 15 -এর দাম শুরু হচ্ছে 599 ইউরো (প্রায় 47,000 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 8GB RAM ও 256GB SSD স্টোরেজ। আপাতত ইউরোপের বিভিন্ন দেশে এই ল্যাপটপ বিক্রি শুরু হবে। যদিও ভারতে কবে এই দুই ল্যাপটপ আসবে জানায়নি চিনের কোম্পানিটি।

সাধ্যের মধ্যে হালকা-পাতলা ল্যাপটপ নিয়ে এল Flipkart

Honor MagicBook 14 স্পেসিফিকেশন

MagicBook 14 -এ থাকছে একটি 14 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। এই ল্যাপটপের ভিতরে রয়েছে AMD Ryzen 5 3500U প্রসেসর, Radeon Vega 8 GPU, 8GB DDR4 ডুয়াল চ্যানেল RAM ও 256GB SSD স্টোরেজ। প্রসেসর ঠাণ্ডা রাখার জন্য এই ল্যাপটপে বিশেষ ফ্যান ডিজাইন ব্যবহার হয়েছে।

15.9 মিমি পাতলা নতুন MagicBook 14 -এ ডায়মন্ড কাট এজ থাকছে। ল্যাপটপের ভিতরে রয়েছে 56Whr লিথিয়াম আয়ন ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে 10 ঘণ্টা চলবে এই ল্যাপটপ। USB Type-C পোর্টের মাধ্যমে চার্জ হবে MagicBook 14। থাকছে 65W ফাস্ট চার্জ সাপোর্ট। মাত্র 30 মিনিটে এই ল্যাপটপের ব্যাটারি 46 শতাংশ চার্জ হবে। থাকছে একটি পপ-আপ ওয়েব ক্যামেরা।

এই ল্যাপটপে রয়েছে একটি USB 2.0, USB 3.0, HDMI, USB Type-C ও 3.5 মিমি অডিও পোর্ট। MagicBook 14 এর ওজন 1.38 কিলোগ্রাম।

13 ইঞ্চি ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল RedmiBook 13

Honor MagicBook 15 স্পেসিফিকেশন

MagicBook 15 ও MagicBook 14 -এ একই ডিজাইন ব্যবহার হয়েছে। তবে MagicBook 15 -এ একটি 15.6 ইঞ্চি ডিসপ্লে থাকছে। USB Type-C 65W ফাস্ট চার্জিং ব্যবহার করে মাত্র 30 মিনিটে এই ল্যাপটপের ব্যাটারি 53 শতাংশ চার্জ হবে।  ল্যাপটপের ভিতরে রয়েছে AMD Ryzen 5 3500U প্রসেসর, Radeon Vega 8 GPU, 8GB DDR4 ডুয়াল চ্যানেল RAM ও 256GB SSD স্টোরেজ। এই ল্যাপটপেও একই পপ-আপ ওয়েব ক্যামেরা থাকছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »