সাধ্যের মধ্যে হালকা-পাতলা ল্যাপটপ নিয়ে এল Flipkart

MarQ ব্র্যান্ডের অধীনে নতুন ল্যাপটপ লঞ্চ করল Flipkart। নতুন এই ল্যাপটপের নাম Falkon Aerbook। ভারতে শুধুমাত্র Flipkart থেকে এই ল্যাপটপ পাওয়া যাবে। MarQ Falkon Aerbook এর দাম 39,990 টাকা।

সাধ্যের মধ্যে হালকা-পাতলা ল্যাপটপ নিয়ে এল Flipkart

Falkon Aerbook এর দাম 39,990 টাকা

হাইলাইট
  • নতুন ল্যাপটপ লঞ্চ করল Flipkart
  • ল্যাপটপের ভিতরে রয়েছে 8th Gen Intel Core i5 প্রসেসর
  • MarQ Falkon Aerbook এর দাম 39,990 টাকা
বিজ্ঞাপন

মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে CES 2020 ইভেন্ট। সেখানে বিশ্বের তাবড় কম্পিউটার প্রস্তুতকারী কোম্পানিগুলি একের পর এক নতুন ল্যাপটপ লঞ্চ করছে। ঠিক সেই সময়ে ভারতে MarQ ব্র্যান্ডের অধীনে নতুন ল্যাপটপ লঞ্চ করল Flipkart। নতুন এই ল্যাপটপের নাম Falkon Aerbook। ভারতে শুধুমাত্র Flipkart থেকে এই ল্যাপটপ পাওয়া যাবে। MarQ Falkon Aerbook এর দাম 39,990 টাকা।

16.5 মিমি চওড়া Falkon Aerbook এর ওজন মাত্র 1.26 কিলোগ্রাম। এই ল্যাপটপে থাকছে একটি 13.3 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে রয়েছে 8th Gen Intel Core i5 প্রসেসর, 8GB RAM আর 256GB SSD স্টোরেজ। এই ল্যাপটপে আলাদা SSD স্লট থাকছে। সেখানে 1TB পর্যন্ত SSD স্টোরেজ ব্যবহার করা যাবে। ট্র্যাকপ্যাডে থাকছে মাল্টিটাচ জেসচার। Falkon Aerbook এ থাকছে 37 Whr ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে 5 ঘণ্টা চলবে এই ল্যাপটপ। লঞ্চের সময় Flipkart জানিয়েছে গোটা দেশে 10,000 এর বেশি পিন কোডে বাড়ি গিয়ে এই ল্যাপটপের ওয়্যারিন্টি দেবে কোম্পানি।

Flipkart জানিয়েছে কয়েক লক্ষ গ্রাহকের রিভিউ পর্যালোচনা করে Falkon Aerbook ডিজাইন করা হয়েছে। কম দামে হালকা-পাতলা ল্যাপটপের চাহিদা থাকলেও এই মুহূর্তে বাজারে এই সেগমেন্টে কোন ল্যাপটপ নেই। এবার Microsoft-এর সাথে হাত মিলিয়ে ল্যাপটপ লঞ্চ করল কোম্পানিটি। Flipkart জানিয়েছে আগামী দুই বছর হালকা-পাতলা ল্যাপটপের বাজার 18 শতাংশ থেকে বেড়ে 65 শতাংশ হবে।

আরও পড়ুন:

এবার ভারতে ল্যাপটপ লঞ্চ করবে Xiaomi

2020 সালে ভারতে ল্যাপটপ লঞ্চ করবে Honor

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  2. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  3. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  4. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  5. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  6. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  7. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  8. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  9. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  10. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »