ভারতে একাধিক নতুন ল্যাপটপ লঞ্চ করল HP

ভারতে লঞ্চ হওয়া নতুন ল্যাপটপগুলি হল HP ZBook 14U G6, HP ZBook 15U G6, HP ZBook Studio X360, HP ZBook 15 G6, আর HP ZBook 17 G6।

ভারতে একাধিক নতুন ল্যাপটপ লঞ্চ করল HP

ভারতে পাঁচটি নতুন ল্যাপটপ নিয়ে এল HP

হাইলাইট
  • HP ZBook সিরিজের সব ল্যাপটপেই থাকবে UHD ডিসপ্লে
  • থাকছে লেটেস্ট প্রসেসর
  • 96,990 টাকা থেকে এই ল্যাপটপগুলি পাওয়া যাবে
বিজ্ঞাপন

ভারতে ZBook সিরিজের একগুচ্ছ আপডেটের ল্যাপটপ লঞ্চ করল HP। বুধবার এই সিরিজের পাঁচটি নতুন ল্যাপটপ লঞ্চ করেছে মার্কিন কোম্পানিটি। ভারতে লঞ্চ হওয়া নতুন ল্যাপটপগুলি হল HP ZBook 14U G6, HP ZBook 15U G6, HP ZBook Studio X360, HP ZBook 15 G6, আর HP ZBook 17 G6। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন এই ল্যাপ্টপগুলি লঞ্চ করেছে HP। এই ল্যাপটপগুলিতে সুরক্ষার জন্য থাকছে একগুচ্ছ ফিচার, সাথে থাকছে ফাস্ট চার্জিং।

HP ZBook 14U G6 আর HP ZBook 15U দাম ও স্পেসিফিকেশন

HP ZBook 14U G6 ল্যাপটপে থাকছে একটি 14 ইঞ্চি UHD IPS অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে। অন্যদিকে HP ZBook 15U তে থাকছে একটি 15 ইঞ্চি UDH ডিসপ্লে। দুইটি ল্যাপটপে থাকছে 8th Gen Inten i7 প্রসেসর, 32GB RAM আর 2TB SSD।

HP ZBook 14U G6 এর দাম শুরু হচ্ছে 98,900 টাকা থেকে। HP ZBook 15U এর দাম শুরু হচ্ছে  96,990 টাকা থেকে।

HP ZBook 15 G6 আর HP ZBook 17 G6 দাম ও স্পেসিফিকেশন

HP ZBook 15 G6 ল্যাপটপে থাকছে একটি 15.6 ইঞ্চি UHD অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে। একই রেসোলিউশানে HP ZBook 17 G6 ল্যাপটপে থাকছে একটি 17.3 ইঞ্চি ডিসপ্লে। দুটি ল্যাপটপে রয়েছে  9th Gen Intel Xeon প্রসেসর। সাথে থাকছে 128GB RAM আর 2TB SSD। দুটি ল্যাপটপের সাথেই থাকছে 4GB Nvidia Quadro T1000 GPU.

hp zbook g6 HP ZBook

HP ZBook ল্যাপটপে থাকছে UHD ডিসপ্লে

HP ZBook 15 G6 এর দাম শুরু হচ্ছে 1,21,900 টাকা থেকে। অন্যদিকে HP ZBook 17 G6 এর দাম শুরু হচ্ছে 1,67,900 টাকা থেকে।

HP ZBook Studio X360 এর দাম ও স্পেসিফিকেশন

HP ZBook Studio X360 ল্যাপটপে থাকছে 15.6 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 4। 8th Gen Intel i9 অথবা Intel Xeon প্রসেসরে চলবে এই ল্যাপটপ। সাথে থাকছে  64GB RAM আর 4TB SSD। থাকছে 4GB Nvidia Quadro P2000 GPU।

HP ZBook Studio X360 এর দাম শুরু হচ্ছে 1,59,900 টাকা থেকে। HP অফিশিয়াল ওয়েবসাইট আর HP ওয়ার্ল্ড স্টোর থেকে এই ল্যাপটপগুলি পাওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. YouTube: ইংরেজি বুঝতে সমস্যা? এবার ইউটিউবে বাংলা ও হিন্দি সহ 27টি ভাষায় অনুবাদ করা যাবে সমস্ত ভিডিও
  2. iPhone 17e: অ্যাপলের সবচেয়ে সস্তা আইফোনের লঞ্চের তারিখ ফাঁস, বাজারে আসছে ফেব্রুয়ারিতে
  3. Samsung Galaxy A07 5G ভারতে কম দামে 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, 6 বছর Android আপডেট পাবে
  4. 10,001mAh ব্যাটারির সাথে Realme P4 Power 5G ফোনের সেল শুরু হল, অফারে 2,000 টাকা ছাড়
  5. Vivo V70 ও V70 Elite ভারতে ফেব্রুয়ারি 19 লঞ্চ হচ্ছে, 50MP সেলফি ক্যামেরা সহ 6500mAh ব্যাটারি থাকবে
  6. Google Pixel 10a ফেব্রুয়ারিতে বাজারে আসছে, অবশেষে লঞ্চের তারিখ ঘোষণা
  7. চাইনিজ ব্র্যান্ডদের টেক্কা দিতে Sony লঞ্চ করবে দুই নতুন Xperia স্মার্টফোন, দেখা গেল IMEI ডেটাবেসে
  8. iQOO 15 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 24GB র‍্যাম, 100W ফাস্ট চার্জিং, 144Hz ডিসপ্লে-সহ দুর্ধর্ষ ফিচার্স
  9. Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
  10. 3,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরার Redmi Note 15 Pro 5G সিরিজের সেল শুরু হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »