শীঘ্রই ভারতে ল্যাপটপ নিয়ে আসছে Xaiomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 মে 2020 18:30 IST

শীঘ্রই ভারতে ল্যাপটপ লঞ্চ করবে Xaiomi। এতদিন চিনে Mi ও Redmi ব্র্যান্ডের ল্যাপটপ বিক্রি করেছে Xiaomi। এবার ভারতে ল্যাপটপ আনতে চলেছে বেজিংয়ের কোম্পানিটি। সম্প্রতি ট্যুইটারে ল্যাপটপ লঞ্চের ইঙ্গিত দিইয়েছে Xiaomi। সংস্থার অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে দেশের অন্যান্য জনপ্রিয় ল্যাপটপ কোম্পানিগুলিকে ‘Hello!' জানানো হয়েছে। Dell, Acer, HP, Lenovo ও Asus-কে ট্যাগ করে এই ভিডিও পোস্ট করেছে Xiaomi।

যদিও ভারতে কোন ল্যাপটপ মডেল লঞ্চ হবে জানায়নি সংস্থাটি। সম্প্রতি চিনে তিনটি নতুন ল্যাপটপ লঞ্চ করেছে Xiaomi। চিনে লঞ্চ হয়েছে RedmiBook 13, RedmiBook 14 ও RedmiBook 16। নতুন ল্যাপটপগুলিতে রয়েছে AMD Ryzen 4000 সিরিজ প্রসেসর। সঙ্গে রয়েছে 16GB RAM ও 1TB স্টোরেজ। এই ল্যাপটপগুলিতে যথাক্রমে 13 ইঞ্চি, 14 ইঞ্চি ও 16 ইঞ্চি  ডিসপ্লে থাকছে। 1 জুন চিনে এই ল্যাপটপগুলি বিক্রি শুরু করবে বেজিংয়ের কোম্পানিটি।

RedmiBook 13-এর দাম শুরু হচ্ছে 3,799 ইউয়ান (প্রায় 40,200 টাকা) থেকে। RedmiBook 14-এর দাম শুরু হচ্ছে 3,799 ইউয়ান (প্রায় 39,000 টাকা) থেকে। RedmiBook 16-এর দাম শুরু হচ্ছে 4,499 ইউয়ান (প্রায় 47,700 টাকা) থেকে। 1 জুন চিনে এই ল্যাপটপগুলি বিক্রি শুরু হবে।

তিনটি নতুন ল্যাপটপেই রয়েছে AMD Ryzen 4000 সিরিজ প্রসেসর।  AMD Ryzen 5 4500U ও AMD Ryzen 7 4700U প্রসেসর ব্যবহার করেছে Xiaomi। এই ল্যাপটপগুলিতে 16GB পর্যন্ত DDR4 RAM ও 512GB পর্যন্ত SATA SSD ব্যবহার হয়েছে। যদিও Ryzen 7 সিরিজ প্রসেসর সহ একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে RedmiBook 13। সেই ল্যাপটপে থাকছে 16GB RAM ও 1TB SSD। ভারতে কোম্পানির কোন ল্যাপটপ লঞ্চ হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Mi Notebook, Mi Laptops, RedmiBook, Xiaomi, Mi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 7,200mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে Vivo Y31T শীঘ্রই দেশে লঞ্চ হবে
  2. Airtel চালু করল ফ্রি স্যাটেলাইট ইন্টারনেট, নেটওয়ার্ক ছাড়াই ফোনে চলবে WhatsApp
  3. 1,000 টাকার কমে UPI ও ক্যামেরা-সহ সেরা 5 কিপ্যাড মোবাইল ফোন দেখে নিন
  4. ভারতে তৈরি iPhone 18 Pro Max কিনবে আমেরিকা-ইউরোপ, সেপ্টেম্বরে লঞ্চের আগে শুরু হল উৎপাদন
  5. Spotify প্রিমিয়ামের বার্ষিক প্ল্যানের দাম একলাফে প্রায় 600 টাকা কমল, অফার সীমিত সময়ের
  6. ফোন কেনা আরও খরচের, 10,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিল iQOO এবং Redmi
  7. BSNL-এর বড় ঘোষণা, 1 টাকার রিচার্জে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ফ্রি ডেটা
  8. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে Moto G Max লঞ্চ হল ভারতে
  9. ChatGPT ও Gemini-কে টক্কর দিতে বড় চাল Microsoft-এর, নতুন Copilot সুপার অ্যাপ আসছে
  10. 30,500 টাকা কমল Samsung Galaxy S26 সিরিজের দাম, ফ্রিডম সেল উপলক্ষে বাম্পার অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.