আরও দুটি নতুন ল্যাপটপ লঞ্চ করল Xiaomi: দাম ও স্পেসিফিকেশন দেখে নিন

লঞ্চ হল Mi Notebook Air 13.3 (2019) আর Mi Notebook 15.6 (2019)। । দুটি ল্যাপটপেই থাকছে Intel Core i5 প্রসেসার আর 8GB RAM।

আরও দুটি নতুন ল্যাপটপ লঞ্চ করল Xiaomi: দাম ও স্পেসিফিকেশন দেখে নিন

Photo Credit: Weibo

Mi Notebook Air 13.3-inch (2019)

হাইলাইট
  • Mi Notebook Air 13.3 (2019) এর দাম 5,399 ইউয়ান (প্রায় 55,600 টাকা)
  • Mi Notebook 15.6 (2019) ল্যাপটপের দাম 4,399 ইউয়ান (প্রায় 55,600 টাকা)
  • দুটি ল্যাপটপেই থাকছে Intel Core i5 প্রসেসার
বিজ্ঞাপন

এই সপ্তাহের শুরুতে লেটেস্ট Inter Core i5 প্রসেসার সহ 12.5 ইঞ্চি ল্যাপটপ লঞ্চ করেছিল Xiaomi। এবার লঞ্চ হল Mi Notebook Air 13.3 (2019) আর Mi Notebook 15.6 (2019)। এই দুটি ল্যাপটপে যথাক্রমে 13.3 ইঞ্চি ও 15.6 ইঞ্চি ডিসপ্লে থাকবে। দুটি ল্যাপটপেই থাকছে Intel Core i5 প্রসেসার আর 8GB RAM। আপাতত শুধুমাত্র চিনে এই দুটি ল্যাপটপ পাওয়া যাবে।

ইতিমধ্যেই চিনে Mi Notebook Air 13.3 (2019) বিক্রি শুরু হয়েছে। 9 এপ্রিল থেকে Mi Notebook 15.6 (2019) বিক্রি শুরু হবে। Mi Notebook Air 13.3 (2019) এর দাম 5,399 ইউয়ান (প্রায় 55,600 টাকা)। এই ল্যাপটপে থাকছে 13.3 ইঞ্চি ডিসপ্লে, 8th Gen Intel Core i5 প্রসেসার। সাথে থাকছে একটি Nvidia GeForce MX250 GPU, 8GB আর 256GB SSD। কানেক্টিভিটির জন্য এই 13.3 ইঞ্চি ল্যাপটপে থাকছে USB Type-C পোর্ট, একটি HDMI পোর্ট, একটি USB 3.0 পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। নতুন এই ল্যাপটপের ওজন 1.3 কিলোগ্রাম।

minotebook156 main Mi Notebook

Mi Notebook 15.6 (2019)
ছবি: Weibo

Mi Notebook 15.6 (2019)  ল্যাপটপের দাম 4,399 ইউয়ান (প্রায় 55,600 টাকা)। এই ল্যাপটপে থাকছে 15.6 ইঞ্চি ডিসপ্লে, 8th Gen Intel Core i5 প্রসেসার। সাথে থাকছে একটি Nvidia GeForce MX110GPU, 8GB আর 512GB SSD। 9 এপ্রিল চিনে শুরু হবে বিক্রি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  2. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  3. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  4. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  5. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  6. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  7. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  8. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  9. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  10. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »