কবে আপডেট হবে Windows 10? জানালো Mircrosoft

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 সেপ্টেম্বর 2018 13:00 IST
হাইলাইট
  • অক্টোবর মাসে Windows 10 এর পরবর্তী আপডেট আসবে
  • 2018 IFA তে এমনটাই জানালো Mircrosoft
  • নতুন ‘ডার্ক মোড’ যোগ হতে চলেছে

এই আপডেটে সারা পৃথিবীর 70 কোটি Windows 10 কম্পিউটারে নতুন ফিচার যোগ করবে Mircrosoft।

 

অক্টোবর মাসে Windows 10 এর পরবর্তী আপডেট আসবে। বার্লিনে 2018 IFA তে এমনটাই জানালো Mircrosoft। কোম্পানির অভ্যন্তরে এই আপডেটকে Redstone 5 ডাকনাম দেওয়া হয়েছে। যদিও টেক দুনিয়ায় ‘Windows 10 অক্টোবর 2018 আপডেট’ নামেই ডাকা হবে এই আপডেটকে। এই আপডেটে সারা পৃথিবীর 70 কোটি Windows 10 কম্পিউটারে নতুন ফিচার যোগ করবে Mircrosoft। তবে এই আপডেটে ঠিক কী ফিচার যোগ হবে তা জানায়নি কোম্পানি।

একই ইভেন্টে Lenovo Yoga C630, Yoga Book C930, Dell Inspiron 13 7000 2-in-1, Surface Go, Acer Predator Triton 900 এর মতো Windows কম্পিউটার বিশ্বের সামনে নিয়ে এসেছে। তবে কোম্পানি জানিয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই নতুন Windows 10 আপডেট সম্পর্কে আরও তথ্য জানা যাবে।

এই আপডেটে ঠিক কোন ফিচার যোগ হবে তা জানা না গেলেও জানা গিয়েছে নতুন ‘ডার্ক মোড’ যোগ হতে চলেছে। এই ডার্ক মোড ফাইল এক্সপ্লোরারে কাজ করবে। এর সাথেই অপারেটিং সিস্টেমের সব যায়গাতেই ‘ডার্ক মোড’ ব্যবহার করা যাবে। Settings > Personalisation > Colours এই ডার্ক মোড সিলেক্ট করা যাবে। এর সাথেই আসতে চলেছে নতুন ক্লিপবোর্ড। এর ফলে একাধিক কম্পিউটারে ক্লাউড সিঙ্ক করে একই ক্লিপবোর্ড ব্যবহার করা যাবে।

নতুন আপডেটে সার্চে প্রিভিউ পাওয়া যাবে। এই প্রিভিউ থেকেই ফাই সম্পর্কে আরও বেশি তথ্য পাবেন গ্রাহক। প্রিভিউ ফিচারে বিভিন্ন প্রশ্নের উত্তর সার্চের মধ্যেই পাওয়া যাবে।

Advertisement

Microsoft Edge ব্রাউজারে Alt + Tab মোড থাকবে। নতুন ফিচারে ফ্লুয়েন্ট ডিজাইনের সাথেই অ্যাক্রেলিক টাইটেল বার যোগ হবে। এবার Microsoft Edge দিয়েই আরও ভালো PDF পড়ার সুযোগ করে দেবে Mircrosoft।

সম্প্রতি Notepad অ্যাপে একাধিক নতুন ফিচার যোগ করেছে Mircrosoft। নতুন এই ফিচারগুলি অক্টোবর আপডেটে Windows 10 এর সাথে যোগ হবে। এর সাথেই Windows Shell, Windows Settings, Microsoft Cortana তে একাধিক আপডেট সহ এই আপডেট বাগ ফিক্স করবে Mircrosoft।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.