Intel Core i7 প্রসেসর, Nvidia GeForce গ্রাফিক্স কার্ড সহ লঞ্চ হল RedmiBook 14

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 মে 2019 15:37 IST
হাইলাইট
  • 11 জুন RedmiBook 14 বিক্রি শুরু হবে
  • RedmiBook 14 এর দাম শুরু হচ্ছে 3,999 ইউয়ান (প্রায় 40,300 টাকা) থেকে
  • রয়েছে Intel Core i7 প্রসেসর আর Nvidia GeForce MX250 গ্রাফিক্স কার্ড

RedmiBook 14 ল্যাপটপে রয়েছে 14 ইঞ্চি HD ডিসপ্লে

Redmi K20 আর Redmi K20 Pro এর সাথেই লঞ্চ হয়েছে Redmi ব্র্যান্ডের প্রথম ল্যাপটপ। মঙ্গলবার বেজিং এ এক ইভেন্টে লঞ্চ হয়েছে RedmiBook 14। এই ল্যাপটপে রয়েছে 14 ইঞ্চি HD ডিসপ্লে, অষ্টম জেনারেশান Intel Core i7 প্রসেসর আর Nvidia GeForce MX250 গ্রাফিক্স কার্ড। 1 জুন চিনে এই ল্যাপটপের প্রিবুকিং শুরু হবে। 11 জুন শুরু হবে বিক্রি। আপাতত শুধুমাত্র চিনে এই ল্যাপটপ পাওয়া যাবে। ভারতে কবে এই ল্যাপটপ লঞ্চ হবে জানা যায়নি।

আরও পড়ুন: 20MP পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Redmi K20 আর Redmi K20 Pro

RedmiBook 14 এর দাম

চিনে RedmiBook 14 এর দাম শুরু হচ্ছে 3,999 ইউয়ান (প্রায় 40,300 টাকা) থেকে। এই দামে Core i5 প্রসেসর আর 256GB SSD স্টোরেজে পাওয়া যাবে RedmiBook 14। Core i5 প্রসেসর আর 512 GB SSD স্টোরেজে এই ল্যাপটপের দাম 4,299 ইউয়ান (প্রায় 43,300 টাকা)। সব শেষে Core i7 প্রসেসর আর 512GB SSD স্টোরেজে কিনতে খরচ হবে 4,999 ইউয়ান (প্রায় 50,400 টাকা)।

RedmiBook 14 এর স্পেসিফিকেশন

RedmiBook 14 এ রয়েছে 14 ইঞ্চি আলট্রা ন্যারো HD ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে রয়েছে Intel Core i& প্রসেসর, Nvidia GeForce MX250 গ্রাফিক্স কার্ড 8GB পর্যন্ত RAM আর 512GB পর্যন্ত SSD স্টোরেজ।

টাইপ করার জন্য RedmiBook 14 এ রয়েছে ফুল সাইজ কি-বোর্ড। প্রত্যেক কি তে থাকছে 1.3 মিলিমিটার ট্রাভেল। টাচপ্যাডে থাকছে মাল্টিটাচ সাপোর্ট।

Xiaomi জানিয়েছে RedmiBook 14 ল্যাপটপে এক চার্জে 10 ঘন্টা কাজ করা যাবে। এই ল্যাপটপে থাকছে Windows 10 অপারেটিং সিস্টেম। থাকছে প্রিলোডেড Microsoft Office Home and Student Edition। RedmiBook 14 এর ওজন 1.5  কিলোগ্রাম।

 
KEY SPECS
Display size 14.00-inch
Display resolution 1080x1920 pixels
Touchscreen No
Processor Core i3
RAM 4GB
OS Windows 10 Home
SSD 256GB
Graphics Intel Integrated HD Graphics 620
Weight 1.50 kg
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.