আজ Amazon Prime গ্রাহকদের জন্য বিক্রি শুরু হবে নতুন এই বাজেট স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 অগাস্ট 2018 13:03 IST
হাইলাইট
  • Amazon এর নিজস্ব স্মার্টফোন ব্র্যান্ড 10.or
  • গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল বাজেট স্মার্টফোন 10.or D2
  • সোমবার প্রথমবারের জন্য এই ফোন বিক্রি শুরু হবে

 6,999 টাকা থেকে 10.or D2 ফোনের দাম শুরু হবে।

 

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল বাজেট স্মার্টফোন 10.or D2। সোমবার প্রথমবারের জন্য এই ফোন বিক্রি শুরু হবে। আপাতত শুধুমাত্র Amazon Prime গ্রাহকরা এই ফোন কিনতে পারবেন। Amazon এর নিজস্ব স্মার্টফোন ব্র্যান্ড 10.or।  6,999 টাকা থেকে এই ফোনের দাম শুরু হবে। সোমবার দুপুর 12 টার পর থেকে শুধুমাত্র Amazon Prime গ্রাহকরা Amazon ওয়েবসাইট বা অ্যাপ থেকে 10.or D2 কিনতে পারবেন। মঙ্গলবার থেকে সব গ্রাহকের জন্য 10.or D2 বিক্রি শুরু করবে Amazon।

10.or D2 এর দাম ও লঞ্চ অফার

ভারতে 2GB RA আর 16GB স্টোরেজ ভেরিয়েন্টের 10.or D2 ফোনের দাম 6,999 টাকা 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,999 টাকা। আপাতত কাও ও সোনালি রঙে পাওয়া যাবে 10.or D2।

লঞ্চ অফারে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা 10 শতাংশ ছাড় পাবেন। ইন্ডাসল্যান্ড ব্যাঙ্কের গ্রাহকরা 1000 টাকা ছাড় পাবেন। Jio গ্রাহকরা কোম্পানির তরফ থেকে 2,200 টাকা ক্যাশব্যাক অফার পাবেন। এর সাথেই Kindle ebook এ 200 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। Amazon Prime গ্রাহকরা 10.or D2 ফোন কিনলে এক বছ অতিরিক্ত ওয়্যারিন্টি পেয়ে যাবেন।

10.or D2 স্পেসিফিকেশান

10.or D2 ফোনে স্টক Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। 10.or D2 তে রয়েছে একটি 5.45 ইঞ্চি 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 425 চিপসেট, 2GB/3GB RAM আর 16GB/32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য 10.or D2 ফোনে একটি 13MP Sony IMX258 সেন্সার থাকবে। এর সাথেই থাকবে একটি LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে একটি 5MP ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় ফেস ডিটেকশান ও বিউটিফিকেশানের মতো ফিচার ব্যবহার করেছে 10.or।

10.or D2

কানেক্টিভিটির জন্য 10.or D2 তে থাকছে 4G VoLTE, VoWi-Fi, ViLTE, Wi-Fi 802.11 b/g/n, GPS/AGPS, GLONASS আর Bluetooth 4.2। এর সাথেই 10.or D2-এর ভিতরে একটি 3200 mAh ব্যাটারি থাকবে। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারিতে 20 দিন স্ট্যান্ড বাই ব্যাক আপ পাওয়া যাবে। 10.or D2 এর ওজন 144 গ্রাম।

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright display
  • Dedicated microSD card slot
  • Good battery life
  • Bad
  • Charges slowly
  • Mediocre performance
  • Cameras suffer from shutter lag
  • Questionable value for money
 
KEY SPECS
Display 5.45-inch
Processor Qualcomm Snapdragon 425
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3200mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1440 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Amazon India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে ও চার ক্যামেরার 5G স্মার্টফোন 8,400 টাকা সস্তা হয়ে গেল
  2. 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
  3. Realme 15 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
  4. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
  5. Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে
  6. 6,300mAh ব্যাটারি সহ Redmi 15A 5G সস্তায় ভারতে লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবে
  7. আইফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! কবে লঞ্চ করবে Apple, কী বলছে রিপোর্ট
  8. iQOO Z11 লঞ্চ হল 9,020mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও 165Hz গেমিং স্ক্রিনের সাথে
  9. Oppo K15 Pro সিরিজ পয়লা এপ্রিল লঞ্চ হচ্ছে, ফোনের ভিতরে থাকবে আস্ত ফ্যান ও 8,000mAh ব্যাটারি
  10. 200MP ক্যামেরার সাথে Vivo V70 FE আগামী সপ্তাহে ভারতে আসছে, অন্ধকারে জ্বলে উঠবে ফোন!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.