Amazon Great Freedom সেলে Xiaomi 17 Ultra সরাসরি 10,000 টাকা কুপন ডিসকাউন্টের সঙ্গে বিক্রি হচ্ছে।
Photo Credit: Xiaomi
Amazon is currently offering a Rs 10,000 coupon discount on Xiaomi 17 Ultra
Xiaomi 17 Ultra মার্চে ভারতে লঞ্চ হয়েছিল। এখন Amazon Great Freedom সেলে ফ্ল্যাগশিপ ফোনটি 10,000 টাকা কুপন ডিসকাউন্টের সঙ্গে বিক্রি হচ্ছে। আপনি যদি স্মার্টফোনে DSLR ক্যামেরার মতো ছবি তুলতে চান, তাহলে শাওমির মডেলটি কেনার কথা ভাবতেই পারেন। এই হ্যান্ডসেটে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এটি মার্কেটে প্রথম ফোন, যা Leica-এর তৈরি 1 ইঞ্চি LOFIC সেন্সর ব্যবহার করে। ডিভাইসটি 90W ফাস্ট চার্জিং, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 3D ডুয়াল চ্যানেল আইসলুপ কুলিং সিস্টেম, ও IP68 + IP69 রেটিংয়ের সঙ্গে এসেছে।
Xiaomi 17 Ultra ভারতে 16 জিবি র্যাম ও 512 জিবি অনবোর্ড স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ, যার দাম হল 1,39,999 টাকা। অ্যামাজন এখন কোনও কার্ড ছাড়াই সরাসরি 10,000 টাকা কুপন ডিসকাউন্ট অফার করছে। ফলে প্রতিবেদন লেখার সময় এই ফোনের দাম 1,29,999 টাকায় নেমে এসেছে।
মনে রাখবেন, কুপন অফার যে কোনও সময় শেষ হয়ে যেতে পারে। ই-কমার্স প্ল্যাটফর্মটির লিস্টিং অনুসারে, Amazon Pay ICICI কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত 6,999 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারে। এটি সাদা ও কালো রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।
শাওমি 17 আল্ট্রা-এর সামনে 6.9 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট আছে। স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। ফোনের অপারেটিং সিস্টেম Android 17-এ আপগ্রেড করা যাচ্ছে।
Xiaomi 17 Ultra ফটোগ্রাফি ডিপার্টমেন্টে বাজিমাত করেছে। স্মার্টফোনের পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-যুক্ত একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। পিছনের ক্যামেরা ডলবি ভিশনের সাথে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এর 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
শাওমির ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর (3 ন্যানোমিটার) দেওয়া হয়েছে, যা LPDDR5x র্যাম এবং UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে 6,000mAh ব্যাটারি রয়েছে৷ এটি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, 22.5W রিভার্স ওয়্যার্ড, ও 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Amazon Great Freedom Sale 2026: Best Deals on Premium Headphones