Airtel গ্রাহকদের জন্য জরুরি খবর, হঠৎই বন্ধ এই দুই রিচার্জ প্ল্যান

Airtel কিছু সার্কেলে কয়েকটি রিচার্জ প্ল্যান বন্ধ করেছে, যার মধ্যে 579 টাকা ও 859 টাকার বিকল্প আছে বলে জানা গিয়েছে।

Airtel গ্রাহকদের জন্য জরুরি খবর, হঠৎই বন্ধ এই দুই রিচার্জ প্ল্যান

Photo Credit: Airtel

Airtel has reportedly removed the Rs 579 and Rs 859 plans in some circles

হাইলাইট
  • Airtel কিছু সার্কেলে 579 টাকা ও 859 টাকার প্ল্যান সরিয়ে ফেলেছে
  • ইউপি পূর্ব সার্কেলে প্ল্যান দুটি আর দেখা যাচ্ছে না
  • Airtel প্ল্যান বন্ধ হওয়া নিয়ে এখনও অফিসিয়াল ঘোষণা করেনি
বিজ্ঞাপন

Airtel কিছু সার্কেলে তাদের কয়েকটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান বন্ধ করেছে। সেই প্রিপেইড প্ল্যানগুলির মধ্যে 579 টাকা ও 859 টাকার বিকল্প রয়েছে বলে জানা গিয়েছে। যদিও ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটি বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে বেশ কয়েকজন ব্যবহারকারী দাবি করেছেন, তারা নিজেদের সার্কেলে ওই দুই প্ল্যান আর দেখতে পাচ্ছেন না। ফলে মনে করা হচ্ছে, Airtel নির্দিষ্ট কিছু সার্কেল থেকে প্ল্যানগুলি সরিয়ে দিয়েছে। যদি 579 টাকা ও 859 টাকার প্রিপেইড প্ল্যানের বিকল্প খোঁজেন, তাহলে 619 এবং 899 টাকার রিচার্জ প্যাক উপযুক্ত হতে পারে।

Airtel দুটি রিচার্জ প্ল্যান বন্ধ করল

ডিজিটের রিপোর্ট থেকে জানা গিয়েছে, এয়ারটেল 579 টাকা ও 859 টাকার প্রিপেইড প্ল্যান বন্ধ করতে পারে। কারণ তাদের দাবি, ইউপি পূর্ব সার্কেলে প্ল্যানগুলি খুঁজে পাওয়া যায়নি। কাছাকাছি বিকল্পের কথা বললে, 619 টাকার প্রিপেইড প্যাকে 60 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এটি আনলিমিটেড লোকাল এবং STD কল, দৈনিক 100টি SMS, ও প্রতি দিন 1.5 জিবি ডেটা প্রদান করে।

প্ল্যানটিতে Airtel Xstreme Play-এর অ্যাক্সেস ও 12 মাসের Adobe Express প্রিমিয়াম অর্ন্তভুক্ত আছে। এছাড়াও, স্প্যাম কল, SMS, এবং সন্দেহজনক ব্যাঙ্ক OTP-এর জন্য ফ্রড লিঙ্ক ব্লকিং ও ফ্রি হ্যালোটিউনস অফার করছে এয়ারটেল।

অন্য দিকে, 899 টাকার প্ল্যানের সঙ্গে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। গ্রাহকরা আনলিমিটেড লোকাল, এসটিডি, রোমিং কল, দৈনিক 1.5 জিবি ডেটা, ও প্রতি দিন 100টি এসএমএস ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য, এয়ারটেল প্রিপেইড গ্রাহকদের জন্য 200 টাকার Box Office প্যাক চালু করেছে। এটি ডেটা অ্যাড অন প্ল্যানের পাশাপাশি, একটি এন্টারটেইনমেন্ট প্যাক।

কোম্পানি 30 জিবি মোবাইল ডেটা, Amazon Prime Video, ZEE5, এবং JioHotstar-এর মতো একাধিক জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস দিচ্ছে। প্যাকের ভ্যালিডিটি 28 দিন। 5G ডিভাইস ব্যবহারকারী যোগ্য গ্রাহকদের জন্য আনলিমিটেড 5G ব্যবহারের সুবিধা থাকছে। 

Airtel Xtreme Play Premium-এর মাধ্যমে 18+ ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস মিলবে। যার মধ্যে রয়েছে Sony LIV, Lionsgate Play, Aha, Sun NXT, ইত্যাদি। এটি ডেটা অ্যাড অন প্যাক হওয়ার কারণে আনলিমিটেড ভয়েস কলিং, SMS বা সার্ভিস ভ্যালিডিটির সুবিধা নেই। তাই ব্যবহার করার জন্য গ্রাহকের নম্বরে আগে থেকে একটি সক্রিয় প্রিপেইড প্ল্যান থাকতে হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »