Amazon প্রাইম ডে সেল: OnePlus 6, Samsung Galaxy Note 8, Huawei P20 Pro সহ একাধিক ফোনে পাওয়া যাবে বিশাল ছাড়

16 জুলাই দুপুর 12 টায় প্রাইম ডে সেল শুরু হবে।পরদিন রাত 12টা পর্যন্ত এই সেল চলবে। শুধুমাত্র Amazon প্রাইম মেম্বাররাই এই সেলে অংশ নিতে পারবেন।

Amazon প্রাইম ডে সেল: OnePlus 6, Samsung Galaxy Note 8, Huawei P20 Pro সহ একাধিক ফোনে পাওয়া যাবে বিশাল ছাড়
হাইলাইট
  • 16 জুলাই থেকে শুরু হবে Amazon প্রাইম ডে সেল
  • শুধুমাত্র Amazon প্রাইম মেম্বাররাই এই সেলে অংশ নিতে পারবেন
  • প্রাইম ডে সেল-এ একাধিক জনপ্রিয় স্মার্টফোনে ছাড় দেবে Amazon
বিজ্ঞাপন

 

16 জুলাই থেকে শুরু হবে Amazon প্রাইম ডে সেল। 36 ঘন্টা ধরে এই সেল চলবে। এই সময়ে একাধিক স্মার্টফোন, ইলেকট্রনিক্স, হোম, ফার্নিচার, ও অন্যান্য বিভাগে প্রাইম মেম্বারদের জন্য বিশেষ ছাড় নিয়ে আসবে। এই সেলে যে স্মার্টফোনগুলিতে ছাড় দেওয়া হবে তার মধ্যে অন্যতম OnePlus 6, Vivo V9, Samsung Galaxy Note 8, Moto G6 আর Huawei P20 Pro।

Amazon অ্যাপ এ একটি কুইজ এর আয়োজন করা হয়েছে। এই কুইজে অংশগ্রহন করে গ্রাহকরা একটি OnePlus 6 জিতে নিতে পারেন। এই কুইজে আপনাকে পাঁচটি প্রশন করা হবে। এই পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিলে OnePlus 6  লাকি ড্র এর জন্য আপনার নাম নতিভুক্ত হবে। 16 জুলাই দুপুর 1টায় Redmi Y2 এর সেল শুরু হবে। HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড হোল্ডারদের 10 শতাংশ ছাড় দেবে Amazon। এছাড়াও নির্বাচিত কিছু প্রোডাক্টে 1,111 টাকা থেকে নো কস্ট EMI শুরু হবে। এর সাথেই পুরনো ফোন বদল করলে অতিরিক্ত 3,000টাকা ছাড় দেবে Amazon।

প্রাইম ডে সেল-এ একাধিক জনপ্রিয় স্মার্টফোনে ছাড় দেবে Amazon। Moto G5 Plus, Honor 7x ফোনে 3,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অন্যদিকে Honor 7C 32GB, Samsung Galaxy On7 Prime, Huawei P20 Pro, Huawei P20 Lite, 10.or E, 10.or G, আর InFocus Turbo 5 এর মতো জনপ্রিয় ফোনগুলিতে আকর্ষনীয় ছাড় পাওয়া যাবে। Moto G6, OnePlus 6, Samsung Galaxy Note 8, Vivo V7+ আর Vivo V9 ফোনের সাথে এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন ফোনের কেস, স্ক্রিন প্রোটেকটার, ডাটা কেবল ও পাওয়ার ব্যাঙ্কে 80 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

16 জুলাই দুপুর 12 টায় প্রাইম ডে সেল শুরু হবে।পরদিন রাত 12টা পর্যন্ত এই সেল চলবে। শুধুমাত্র Amazon প্রাইম মেম্বাররাই এই সেলে অংশ নিতে পারবেন। এক বছরের Amazon প্রাইম মেম্বারশিপের জন্য 999 টাকা দিতে হয়। এছাড়াও মাসে 129 টাকার মাধ্যমে Amazon প্রাইম সাবস্ক্রিপশান পাওয়া সম্ভব। এয়ারটেল ও ভোডাফোন নির্দিষ্ট কিছু প্ল্যানে বিনামূল্যে Amazon প্রাইম সাবস্ক্রিপশান দিচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  2. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  3. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  4. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  5. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  6. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  7. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  8. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  9. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »