সামনে এল Android Q: নতুন অ্যানড্রয়েডে যোগ হয়েছে এই ফিচারগুলি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 মার্চ 2019 14:41 IST
হাইলাইট
  • সামনে এল Android Q এর প্রথম বিটা ভার্সান
  • আপাতত শুধুমাত্র Pixel ফোনে Android Q ইন্সটল করা যাবে
  • সেপ্টেম্বর মাসে সামনে আসবে Android Q ফাইনাল ভার্সান

Pixel ফোনের জন্য সামনে এল Android Q এর প্রথম বিটা ভার্সান

Google এর মোবাইল অপারেটিং সিস্টেমের পরবর্তী ভার্সান Android Q সামনে এল। গত বছর লঞ্চ হয়েছিল Android P। এর পর Android Q লঞ্চ ছিল সময়ের অপেক্ষা। আপাতত শুধুমাত্র Pixel গ্রাহকদের জন্য Android Q বিটা ভার্সান সামনে এসেছে। নতুন Android Q বিটা ভার্সানে যোগ হয়েছে একাধিক উল্লেখযোগ্য ফিচার। ফোল্ডেবেল ফোনের জন্য Android Q অপারেটিং সিস্টেমে একাধিক নতুন ফিচার যোগ করেছে Google।

কোন ফোনে Android Q সাপোর্ট করবে?

শুরুতে Pixel, Pixel XL, Pixel 2, Pixel 2 XL, Pixel 3 আর Pixel 3 XL ফোনের জন্য Android Q বিটা ভার্সান সামনে এসেছে।

Advertisement

Android Q ডাউনলোড করবেন কীভাবে?

Pixel, Pixel XL, Pixel 2, Pixel 2 XL, Pixel 3 আর Pixel 3 XL গ্রাহকরা Android Beta Program থেকে Android Q ডাউনলড করতে পারবেন। Pixel ফোনে OTA আপডেট পাবে Android Q বিটা ভার্সান।

তবে আপাতত ডেভেলপারদের টেস্টিং এর জন্য এই ভার্সান সামনে এনেছে Google। এই ভার্সানে একাধিক বাগ থাকার সম্ভাবনা রয়েছে। তাই রোজ যে ফোন ব্যবহার করেন সে ফোনে এই অপারেটিং সিস্টেম ইন্সটল না করাই ভাল।

কবে লঞ্চ হবে Android Q?

2019 সালের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে Android Q পাবলিক ভার্সান। এর আগে মে মাসে Google I/O ইভেন্টে এই অপারেটিং সিস্টেমের নতুন বিটা ভার্সান লঞ্চ করবে সার্চ ইঞ্জিন জায়েন্ট। মোট চারটি বিটা ভার্সানে Android Q অপারেটিং সিস্টেম সামনে আসবে।

Advertisement

Android Q তে নতুন কী ফিচার থাকছে?

Android Pie এর তুলনায় Android Q এর প্রথম বিটা নিল্ডে একাধিক নতুন ফিচার যোগ হয়েছে। Android Q তে সব অ্যাপে আলাদা লোকেশান অ্যাকসেস থাকছে। iOS এর মতোই এবার প্রর‍্যেক অ্যাপে এই ফিচার কাজ করবে।

 

 

Advertisement

সুরক্ষার জন্যেও একাধিক নতুন ফিচার নিয়ে এসেছে Google। এবার থেকে ছবি ও ভিডিও পারমিশান রান টাইমে কাজ করবে। এছাড়াও ডাউনলোড ফোল্ডারের ফাইল কোন অ্যাপ ব্যবহার করতে পারবে তা ঠিক করে দেবেন গ্রাহক। Android Q তে কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে কোনও অ্যাক্টিভিটি শুরু করতে পারবে না। সিরিয়াল নম্বর ও IMEI রিসেট করা যাবে না লেটেস্ট অ্যানড্রয়েডে।

Wifi কানেক্টিভিটিতে উন্নতি হনিয়ে এসেছে Android Q। IoT ডিভাইস সাপোর্টের জন্য যোগ হয়েছে নতুন ফিচার।

সুরক্ষায় একাধিক নতুন ফিচারের সাথেই Android Q তে ফোল্ডেবেল স্মার্টফোনের জন্যেও একাধিক নতুন ফিচার নিয়ে এসেছে Google। ফোল্ডেবেল ফোনের বড় স্ক্রিনের জন্য ডিজাইন হয়েছে ইউজার ইন্টারফেস। এছাড়াও একাধিক ডিসপ্লের মধ্যে ব্যবহারের জন্য যোগ হয়েছে নতুন ফিচার।

Advertisement

 

 

ক্যামেরায় যোগ হয়েছে নতুন ডেপ্ত অফ ফিল্ড এফেক্ট। AR ফোটগ্রাফিতে এই ফিচার কাজে লাগবে। ভিডিও প্লে ব্যাকে থাকছে HDR 10+ সাপোর্ট।

Advertisement

 

 

 

অ্যানড্রয়েড রান টাইমে উন্নতি হয়েছে নতুন ভার্সানে। এর ফলে কম মেমোরি ব্যবহারে জলদি অ্যাপ লোড হবে।

 

 

Android Q লক স্ক্রিনে যোগ হয়েছে ব্লার। এছাড়াও ফোম স্ক্রিনে যোগ হয়েছে আনডু বাটন।

 

 

তবে এটা Android Q এর প্রথম বিটা ভার্সান। ফাইনাল ভার্সানে এর সাথে যোগ হবে অনেক নতুন ফিচার। ইউজার ইন্টারফেসে নতুন ডিজাইন যোগ হবে ফাইনাল ভার্সানে। সেপ্টেম্বর মাসের শুরুতে Android Q ফাইনাল ভার্সান লঞ্চ হতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.