আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 9 সেপ্টেম্বর 2026 09:49 IST
হাইলাইট
  • iPhone 18 Pro সিরিজ নিয়ে অপেক্ষার অবসান ঘটছে
  • Apple আজ তাদের প্রথম ফোল্ডেবল iPhone লঞ্চ করতে পারে
  • প্রথমবার Apple-এর নতুন CEO জন টার্নাস ডিভাইসগুলি উন্মোচন করবেন

Apple may launch its first foldable iPhone today

Photo Credit: Apple

আজ গোটা বিশ্বের নজর Apple-এর দিকে। বুধবার, সেপ্টেম্বর 9 বছরের সবচেয়ে বড় লঞ্চ ইভেন্ট "Surprise and Shine" আয়োজন করছে মার্কিন সংস্থাটি। এটি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ লঞ্চ ইভেন্ট বললেও অত্যুক্তি করা হবে না। কারণ দীর্ঘ অপেক্ষার পর আজই Apple-এর প্রথম ফোল্ডেবল iPhone আত্মপ্রকাশ করতে পারে। এছাড়াও, iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ হবে। বিগত কয়েক সপ্তাহ ধরে আরও বেশ কিছু নতুন পণ্য প্রকাশের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। যার মধ্যে রয়েছে Apple Watch Series 12 এবং AirPods 5। Apple-এর সদ্য নিযুক্ত CEO জন টার্নাস মঞ্চে উঠে নতুন ডিভাইসগুলি উন্মোচন করবেন।

Apple Surprise and Shine ইভেন্ট কোথায় ও কখন দেখবেন

অ্যাপলের "সারপ্রাইজ এন্ড শাইন" আজ ভারতীয় সময় রাত 10:30টায় শুরু হবে। ইভেন্টটি সংস্থার একাধিক চ্যানেলে লাইভস্ট্রিম করার ফলে বাড়ি বসেই দেখতে পারবেন। অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অ্যাপল টিভি, ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। আপনি নিচের লিঙ্কে ক্লিক করেও ইভেন্ট দেখতে পাবেন।

Apple Surprise and Shine: কী কী ঘোষণা হতে পারে

বিভিন্ন প্রতিবেদন ও ফাঁস হওয়া তথ্য অনুসারে, Apple আজ তিনটি নতুন স্মার্টফোন, দুটি স্মার্টওয়াচ, একটি AirPods মডেল, ও আরও কয়েকটি হোম ডিভাইস লঞ্চ করতে পারে। তবে ইভেন্টের মূল আকর্ষণ হতে চলেছে সংস্থার প্রথম বইয়ের মতো ভাঁজ করা ফোন। এর নাম iPhone Ultra বা iPhone Duo হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে।

ফোল্ডেবল আইফোনের ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এটি 48 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা ও 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত হওয়ার সম্ভাবনা। ফোনে ডিজাইনের দিক থেকে Xiaomi 18 Fold বা Samsung Galaxy Z Fold 8-এর মতো ওয়াইড ফোল্ডেবল আকার থাকতে পারে। ফলে নোটবুক বা পাসপোর্টের মতো দেখতে লাগবে।

iPhone Ultra, iPhone 18 Pro, এবং iPhone 18 Pro Max তিনটি মডেলেই Apple A20 Pro চিপসেট থাকবে। ফোল্ডেবল ছাড়া অন্য দুই ফোনে iPhone 17 সিরিজের মতো আয়তাকার ক্যামেরা মডিউল রাখা হবে। দুই ডিভাইসের সবচেয়ে বড় আপগ্রেড হতে পারে ভ্যারিয়েবল ক্যামেরা অ্যাপারচার প্রযুক্তি। এর মাধ্যমে ক্যামেরা লেন্সে আলো কতটা প্রবেশ করবে, তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

Advertisement

আজকের ইভেন্টে স্মার্টফোনের পাশাপাশি তিনটি ওয়্যারেবল ডিভাইস লঞ্চ হতে পারে — Apple Watch Series 12, Apple Watch Ultra 4, ও AirPods 5। সংস্থা স্মার্টওয়াচগুলিতে নতুন হেলথ ট্র্যাকিং ফিচার যুক্ত করতে পারে। এছাড়াও, HomePod Touch, HomePad Mini 2, ও নেক্সট-জেনারেশন Apple TV 4K আসতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  2. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  3. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  4. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  5. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  6. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  7. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  8. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  9. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  10. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.