আরও সস্তা হল Asus 5Z, দেখে নিন নতুন দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 জুলাই 2019 17:06 IST
হাইলাইট
  • নতুন দামে বিক্রি শুরু হয়েছে Asus 5Z
  • Flipkart থেকে পাওয়া যাচ্ছে এই ফোন
  • থাকছে নো-কস্ট ইএম আই আর এক্সচেঞ্জ অফার

গত বছর জুলাই মাসে লঞ্চ হয়েছিল Asus 5Z

সম্প্রতি আইনি কারনে Asus ZenFone 5Z এর নাম বদলে হয়েছিল Asus 5Z। সম্প্রতি 2018 সালে লঞ্চ হওয়া এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম কমেছে। 3,000 টাকা করে সস্তা হয়েছে এই দুই স্মার্টফোন। Asus 5Z তে রয়েছে Snapdragon 845 চিপসেট, ডুয়াল ক্যামেরা আর ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সপ্তাহেই সস্তা হয়েছিল Asus ZenFone Max M2। এর পরেই সস্তা হল Asus 5Z।

সস্তা হয়ে 24,999 টাকায় পাওয়া যাচ্ছে Asus 5Z এর 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। অন্যদিকে 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কেনার খরচ কমে হয়েছে 28,999 টাকা। ইতিমধ্যেই Flipkart থেকে নতুন দামে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন। সাথে থাকছে নো-কস্ট ইএমআই আর পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে 17,900 টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও একাধিক ব্যাঙ্কের গ্রাহকদের জন্য এই ফোনে বিশেষ ছাড় দিচ্ছে তাইওয়ানের কোম্পানিটি।

Asus 5Z স্পেসিফিকেশন

Asus 5Z ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি Full HD+ LCD ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকছে Adreno 630 GPU আর 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ।

Asus 5Z এর ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকবে একটি 12MP প্রাইমারি সেন্সার আর একটি 8MP সেকেন্ডারি সেন্সার। এর সাথেই সেলফি তোলার জন্য 5Z এর সামনে একটি 8MP ক্যামেরা থাকবে। এই 8MP ফ্রন্ট ক্যামেরার মাধ্যমেই ZenFone 5Z এ ফেস আনলক ফিচার কাজ করবে।

কানেক্টিভিটির জন্য Asus 5Z এ থাকছে  4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, FM radio, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। এছাড়াও Asus 5Z এ থাকবে একটি 3300 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল
  2. OnePlus N6: কম দামের স্মার্টফোনেও এবার 8,000mAh ব্যাটারি, মাসশেষে বড় চমক আনছে ওয়ানপ্লাস
  3. আইফোনের কুড়িতম জন্মদিনে Apple-এর চমক, ক্যামেরাযুক্ত AirPods ও স্পেশাল iPhone আসতে পারে
  4. Android 17: অ্যান্ড্রয়েড 17 ফোনে ঢুকতে শুরু করল, নতুন আপডেটে কী কী সুবিধা মিলবে দেখুন
  5. Specs AR Smart Glasses: চশমার মধ্যে কম্পিউটার! চোখের সামনে ভাসবে ভিডিও, খুলবে ম্যাপ, Snap-এর বড় চমক
  6. ট্যাবলেটের ভিতরে নয়টি JBL স্পিকার, ঘোরে 360 ডিগ্রি, Lenovo-র নতুন মডেল ঘিরে শোরগোল
  7. Vivo T5 Lite 5G সস্তায় 50MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে
  8. OnePlus Buds 4 ভারতে আসছে 25 জুন, কম দামে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে
  9. Tecno Spark 50 লঞ্চ হল, জল-কাদা তো বটেই, আছাড় খেলেও ক্ষতি হবে না
  10. 200MP মিনি DSLR ক্যামেরা-সহ আসছে Vivo X Fold 6 স্মার্টফোন, লঞ্চ 26 জুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.