Asus ZenFone 5Z ফোনে Android 9.0 Pie আপডেটের সাইজ 1080MB। তাই Wi-Fi নেটওয়ার্কে থেকে ডাউনলোড করার পরামর্শ দিয়েছে Asus।
Asus ZenFone 5Z ফোনে Android 9.0 Pie আপডেটের সাইজ 1080MB
ভারতে Asus ZenFone 5Z ফোনে Android 9.0 Pie আপডেট পৌঁছাতে শুরু করলো। কোম্পানি জানিয়েছে OTA আপডেটের মাধ্যমে ভারতের সব ZenFone 5Z ফোনে লেটেস্ট Android আপডেট পৌঁছে যাবে। যেকোনো বড় আপডেট এর মতই ধাপে ধাপে পাঠানো হবে এই আপডেট। তাই শুরুতেই সব গ্রাহকের ফোনে আপডেট পৌঁছাবে না। Asus ZenFone 5Z ফোনে Android 9.0 Pie আপডেটের সাইজ 1080MB। তাই Wi-Fi নেটওয়ার্কে থেকে ডাউনলোড করার পরামর্শ দিয়েছে Asus।
আরও পড়ুন: দুর্দান্ত ডিসপ্লে, প্রসেসার আর ব্যাটারি সহ ভারতে এল Samsung Galaxy M10 আর Galaxy M20
গত বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হলেও জুলাই মাসে ভারতে এসেছিল ZenFone 5Z। লঞ্চের সময় ZenFone 5Z তে Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম ইন্সটল ছিল। কোম্পানি জানিয়েছে নিজের ফোনে Settings > About > System Update এগিয়ে আপডেট পৌঁছেছে কিনা দেখে নিতে পারবেন।
আরও পড়ুন: এবার Jio Phone থেকেই বুক করুন ট্রেনের টিকিট
ZenFone 5Z এ রয়েছে একটি 6.2 ইঞ্চি Full HD+ LCD ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকছে Adreno 630 GPU আর 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ।
আরও পড়ুন: বাজারে টিকে থাকতে এই দুটি রিচার্জ ফিরিয়ে আনলো Airtel
Asus ZenFone 5Z এর ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকবে একটি 12MP প্রাইমারি সেন্সার আর একটি 8MP সেকেন্ডারি সেন্সার। এর সাথেই সেলফি তোলার জন্য ZenFone 5Z এর সামনে একটি 8MP ক্যামেরা থাকবে। এই 8MP ফেওন্ট ক্যামেরার মাধ্যমেই ZenFone 5Z এ ফেস আনলক ফিচার কাজ করবে।
আরও পড়ুন: এবার Jio Phone থেকেই বুক করুন ট্রেনের টিকিট
কানেক্টিভিটির জন্য Asus ZenFone 5Z এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, FM radio, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। এছাড়াও Asus ZenFone 5Z এ থাকবে একটি 3300 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
HMD Vibe 2 Pro India Launch Date Set for September 29; Teased to Feature Dimensity 6300 SoC
Age of Empires Studio World's Edge Reportedly Loses Nearly Half Its Staff Before Moving Under Activision