বৃহষ্পতিবার থেকে ওপেন সেলে পাওয়া যাবে ZenFone Max Pro M1

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 অগাস্ট 2018 09:45 IST
হাইলাইট
  • শুধুমাত্র 3GB/4GB RAM ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 ওপেন সেলে কেনা যাবে
  • টপ এন্ড 6GB RAM ভেরিয়েন্ট ফ্ল্যাশ সেলেই বিক্রি হবে
  • শুধুমাত্র Flipkart থেকে এই ফোন কেনা যাবে

Asus ZenFone Max Pro M1 price in India starts at Rs. 10,999

 

আজ থেকে ওপেন সেলে বিক্রি শুরু হবে ভারতে অন্যতম জনপ্রিয় বাজেট স্মার্টফোন Asus ZenFone Max Pro M1বিক্রি হবে। এতোদিন শুধুমাত্র ফ্ল্যাশসেলে এই ফোন কেনা যেত। তবে শুধুমাত্র 3GB RAM আর 4GB RAM ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 ওপেন সেলে কেনা যাবে। টপ এন্ড 6GB RAM ভেরিয়েন্ট ফ্ল্যাশ সেলেই বিক্রি হবে।  এই ফোন বাজারে Redmi Note 5 Pro কে কড়া টক্কর দিয়েছে। মে মাসে প্রথম সেলে কয়েক সেকেন্ডের মধ্যেই ZenFone Max Pro M1 এর স্টক শেষ হয়ে গিয়েছিল। এই ফোনের বিশাল ব্যাটারি, লেটেস্ট হার্ডওয়্যার ও স্টক অ্যানড্রয়েডের কারনেই জনপ্রিয়তা পেয়েছে ফোনটি। বৃহষ্পতিবারের সেলে 3GB RAM ও 32GB স্টোরেজ ও 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট দুটি কিনতে পাওয়া যাবে। আজ দুপুর 12 টায় শুধুমাত্র Flipkart থেকে এই ফোন কেনা যাবে।

Advertisement

Asus ZenFone Max Pro M1 এর দাম

ভারতে 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 এর দাম 10,999 টাকা।  আর 4GB  RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। গত সপ্তাহে ZenFone Max Pro M1 এর 6GB RAM ভেরিয়েন্ট বিক্রি শুরু হয়েছে। এই ভেরিয়েন্টের দাম 14,999 টাকা। শুধুমাত্র Flipkart থেকেই এই ফোন কেনা সম্ভব।

Asus Zenfone Max Pro 1 স্পেসিফিকেশান

Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট। Redmi Note 5 Pro তে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। 3GB/4GB /6GB RAM ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 পাওয়া যাবে। এছাড়াও থাকছে স্টক Android 8.1 Oreo। Asus Zenfone Max Pro 1 এর ভিতরে থাকবে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।

Asus Zenfone Max Pro 1 এর সব ভেরিয়েন্টেই microSD কার্ড স্লট রয়েছে। এছাড়াও আছে ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5 আর GPS। AsusZenFone Max Pro M1 এর 3GB/4GB RAM ভেরিয়েন্টে 13MP+5MP ডুয়াল ক্যামেরা আর 8MP sসেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে। কিন্তু 6GB RAM< ভেরিয়েন্টে 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। Asus Zenfone Max Pro 1 এ আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Asus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  2. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  3. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  4. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  5. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  6. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  7. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  8. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
  9. Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
  10. পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.