তিরিশ হাজারে নতুন ফ্ল্যাগশিপ লঞ্চ করল Asus

ZenFone 5Z এ রয়েছে একটি 6.2 ইঞ্চি Full HD+ LCD ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকছে Adreno 630 GPU আর 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ।

তিরিশ হাজারে নতুন ফ্ল্যাগশিপ লঞ্চ করল Asus

Asus Zenfone 5Z এর 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা

হাইলাইট
  • ভারতে তাদের লেটেস্ট স্মার্টফোন লঞ্চ করল তাইওয়ানের টেক জায়েন্ট Asus
  • ভারতে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে Zenfone 5Z লঞ্চ করেছে Asus
  • আগামী 9 জুলাই শুধুমাত্র Flipkart থেকে Asus Zenfone 5Z কেনা যাবে
বিজ্ঞাপন

ভারতে তাদের লেটেস্ট স্মার্টফোন লঞ্চ করল তাইওয়ানের টেক জায়েন্ট Asus। আজ ভারতে Asus Zenfone 5Z ফোনটি লঞ্চ করেছে কোম্পানি। Asus Zenfone 5Z এ রয়েছে Qualcomm Snapdragon 845 চিপসেট, 8GB RAM, 19:9 ডিসপ্লে আর ডুয়াল রিয়ার ক্যামেরা। কম দামের ফ্ল্যাগশিপ সেমেন্টে OnePlus 6 ও Honor 10 এর মতো ফোনগুলিকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলবে Asus Zenfone 5Z। ভারতে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে Zenfone 5Z লঞ্চ করেছে Asus।

Asus Zenfone 5Z এর দাম

তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Asus Zenfone 5Z ফোনটি লঞ্চ হয়েছে। Asus Zenfone 5Z এর 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 32,999 টাকা আর টপ এন্ড 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 36,999 টাকা। আগামী 9 জুলাই শুধুমাত্র Flipkart থেকে Asus Zenfone 5Z কেনা যাবে।

লঞ্চ অফারে ICICI ব্যাঙ্কের গ্রাহকরা ক্রেডিড ও ডেবিট কার্ডে সরাসরি 3000 টাকা চাড় পেয়ে যাবেন। এর সাথেই Asus Zenfone 5Zএর সাথে মাত্র 499 টাকায় কমপ্লিট মোবাইল প্রোটেকশান দিচ্ছে Flipkart। জিও গ্রাহকরা Zenfone 5Z এর সাথে 2200 টাকা ক্যাশব্যাক আর 100GB অতিরিক্ত ডাটা পাবেন।

Asus ZenFone 5Z স্পেসিফিকেশান

ডুয়াল সিম Asus ZenFone 5Z এ চলবে Android 8.0 Oreo বেসড ZenUI 5.0 অপারেটিং সিস্টেম। ZenFone 5Z এ রয়েছে একটি 6.2 ইঞ্চি Full HD+ LCD ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকছে Adreno 630 GPU আর 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ।

Asus ZenFone 5Z এর ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকবে একটি 12MP প্রাইমারি সেন্সার আর একটি 8MP সেকেন্ডারি সেন্সার। এর সাথেই সেলফি তোলার জন্য ZenFone 5Z এর সামনে একটি 8MP ক্যামেরা থাকবে। এই 8MP ফেওন্ট ক্যামেরার মাধ্যমেই ZenFone 5Z এ ফেস আনলক ফিচার কাজ করবে।

asus zenfone 5z back gadgets 360 asus

Asus ZenFone 5Z এর ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকবে একটি 12MP প্রাইমারি সেন্সার আর একটি 8MP সেকেন্ডারি সেন্সার

কানেক্টিভিটির জন্য Asus ZenFone 5Z এ থাকছে  4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, FM radio, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। এছাড়াও Asus ZenFone 5Z এ থাকবে একটি 3300 mAh ব্যাটারি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  2. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  3. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  4. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  5. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  6. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  7. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  8. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  9. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  10. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »