QWERTY কি-প্যাড, ডুয়াল ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল BlackBerry KEY2

ভারতে BlackBerry KEY2 এর দাম 42,990 টাকা। শুধুমাত্র Amazon.in থেকেই এই ফোন কেনা যাবে। 31 জুলাই থেকে BlackBerry KEY2 এর বিক্রি শুরু হবে।

QWERTY কি-প্যাড, ডুয়াল ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল BlackBerry KEY2
হাইলাইট
  • BlackBerry KEY2 এর দাম 42,990 টাকা
  • KEY2 তে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে
  • 31 জুলাই থেকে BlackBerry KEY2 এর বিক্রি শুরু হবে
বিজ্ঞাপন

 

গত মাসে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল BlackBerry KEY2। এবার এই ফোন ভারতের বাজারে নিয়ে এলো BlackBerry।সিরিজ সেভেন অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম, পিছনে টেক্সচার্ড ডায়ামন্ড গ্রিপ, ফিজিকাল QWERTY কি-প্যাড, সহ নতুন KEY2 লঞ্চ করেছে BlackBerry। এই কি-প্যাডে একটি মাত্র কি প্রেস করেই একাধিক অ্যাপ ও কমান্ড অ্যাকটিভেট করা যাবে। এর সাথেই KEY2 তে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এই প্রথম কোন BlackBerry ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা ব্যবহার হল। এই ক্যামেরাতে পোট্রেট মোড ও অপটিকাল জুমের মতো ফিচার থাকবে।

ভারতে BlackBerry KEY2 এর দাম

ভারতে BlackBerry KEY2 এর দাম 42,990 টাকা। শুধুমাত্র Amazon.in থেকেই এই ফোন কেনা যাবে। 31 জুলাই থেকে BlackBerry KEY2 এর বিক্রি শুরু হবে । KEY2 এর সাথে Jio গ্রাহকরা 4,450 টাকার ক্যাশব্যাক পাবেন। এছাড়াও ICICI ব্যাঙ্কের গ্রাহকরা BlackBerry KEY2 কিনলে বিশেষ ক্যাশব্যাক পাবেন। কোম্পানি জানিয়েছে এর সাথেই একাধিক লঞ্চ বেনিফিট সহ 31 জুলাই BlackBerry KEY2 বিক্রি শুরু হবে।

BlackBerry KEY2 স্পেসিফিকেশান

ডুয়াল সিম BlackBerry KEY2 তে লেটেস্ট Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। KEY2 তে একটি 4.5 ইঞ্চি Full HD IPS LCD ডিসপ্লে ব্যবহার হয়েছে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 3:2। KEY2 ফোনের ভিতরে একটি Snapdragon 660 চিপসেট ব্যবহার করেছে BlackBerry। এর সাথেই থাকবে 6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য BlackBerry KEY2 এর পিছনে ডুয়াল ক্যামেরা সেট আপ ব্যবহার হয়েছে। এই ক্যামেরায় দুটি 12MP সেন্সার ব্যবহার হয়েছে। এর সাথেই থাকবে ডুয়াল টোন LED ফ্ল্যাশ, HDR, 30 fps 4K রেকর্ডিং আর ডুয়াল PDAF। BlackBerry KEY2 এর সামনে একটি 8MP সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে।

কানেক্টিভিটির জন্য BlackBerry KEY2 তে 4G LTE (on both SIM cards), Wi-Fi 802.11ac (ডুয়াল ব্যান্ড 2.4GHz, 5GHz), Bluetooth v5.0 LE, GPS, GLONASS, Beidou, NFC, FM radio, a 3.5 মিমি হেডফোন জ্যাক আর USB Type-C পোর্ট থাকবে। এর সাথেই একটি 3500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। Quick Charge 3.0 এর সাহায্যে খুব তাড়াতাড়ি এই ফোনের ব্যাটারি চার্জ করে নেওয়া যাবে। BlackBerry KEY2 এর ওজন 168 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  2. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  3. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  4. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  5. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  6. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  7. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  8. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  9. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  10. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »