Nokia 6.1 Plus, Asus Zenfone Max Pro M1 এর থেকে কতটা ভালো Redmi Note 6 Pro?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 নভেম্বর 2018 14:29 IST

বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 6 Pro। জনপ্রিয় Redmi Note 5 Pro ফোনের উত্তরসূরি Redmi Note 6 Pro। তাই নতুন এই ফোন লঞ্চের পর থেকেই প্রত্যাশার পারদ তুঙ্গে উঠেছে। 15,000 টাকার নীচে ভারতের স্মার্টফোন ইতিহাসে সব থেকে সফল স্মার্টফোন Redmi Note 5 Pro। Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনের ভিতরেও থাকবে Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64 GB স্টোরেজ।

আরও পড়ুন: শুক্রবার কখন কোথায় পাওয়া যাবে Xiaomi Redmi Note 6 Pro?

Advertisement

তবে Redmi Note 6 Pro ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। এটি ভারতে ডিসপ্লে নচ সহ Xiaomi –র দ্বিতীয় স্মার্টফোন। এর আগে ভারতে Redmi 6 Pro ফোনের ডিসপ্লের উপরে নচ দেখা গিয়েছিল। তবে ডিসপ্লে নচ ছাড়াও ক্যামেরা বিভাগে বড় পরিবর্তন দেখা গিয়েছে। Redmi Note 6 Pro ফোনে সেলফি তোলার জন্য ফোনের সামনে ব্যবহার হয়েছে ডুয়াল ক্যামেরা। Redmi Note 5 Pro ফোনে সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা ছিল।

আরও পড়ুন: Redmi Note 6 Pro রিভিউ

একই চিপসেট ব্যবহার করে ইতিমধ্যেই বাজারে রয়েছে Motorola One Power, Nokia 6.1 Plus ও Asus Zenfone Max Pro M1 এর মতো জনপ্রিয় ফোনগুলি। এই তিনটি ফোনেই স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চললেও Redmi Note 6 Pro তে চলবে কোম্পানি নিজস্ব MIUI ইউজার ইন্টারফেস। এর মধ্যে Motorola One Power, Nokia 6.1 Plus ফোনে Redmi Note 6 Pro এর মতোই ডিসপ্লের উপরে নচ রয়েছে।

Advertisement

আরও পড়ুন: চারটি ক্যামেরা, ডিসপ্লে নচ সহ ভারতে এল Redmi Note 6 Pro

অন্যান্য হার্ডওয়্যারের মতোই Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও ব্যবহার হয়েছে একই 4,000 mAh ব্যাটারি। ফলে দুটি ফোনে একই রকম ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। তবে Redmi Note 6 Pro ফোনে তুনলামুলক বড় ডিসপ্লে থাকায় ব্যাক আপ সামান্য কম হবে। যদিও তা নিঃসন্দেহে এক চার্জে গোটা দিন কাটানোর জন্য যথেষ্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.