Clicks Communicator: ব্ল্যাকবেরির নস্টালজিয়া ফিরিয়ে আনল কিপ্যাড ও টাচস্ক্রিনের Android স্মার্টফোন

ক্লিকস কমিউনিকেটরে Android 16 থাকায় আর বাকি পাঁচটা আধুনিক স্মার্টফোনের মতো সুবিধা পাওয়া যাবে।

Clicks Communicator: ব্ল্যাকবেরির নস্টালজিয়া ফিরিয়ে আনল কিপ্যাড ও টাচস্ক্রিনের Android স্মার্টফোন

Photo Credit: Clicks

Clicks Communicator features a 4.03-inch display paired with a BlackBerry-style physical keyboard

হাইলাইট
  • Clicks Communicator কিপ্যাড এবং টাচস্ক্রিনের সঙ্গে এসেছে
  • ফোনটির ডিজাইন ব্ল্যাকবেরির নস্টালজিয়া ফিরিয়ে এনেছে
  • ডিভাইসে Android 16 OS প্রি-ইনস্টল করা আছে
বিজ্ঞাপন

কিপ্যাড ফোনের নস্টালজিয়া নতুন আঙ্গিকে ফিরে এল। টাচস্ক্রিনের রমরমার আগে BlackBerry যে ডিজাইনকে আকড়ে ধরে গোটা বিশ্বজুড়ে মোবাইল ফোনের বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল, যুক্তরাজ্যের একটি সংস্থার সৌজন্যে সেই নকশাই আধুনিক রূপে প্রত্যাবর্তন করল। Clicks Communicator নামে একটি নতুন মোবাইল ব্ল্যাকবেরির স্মৃতি উস্কে আত্মপ্রকাশ করেছে। এতে টাইপ করার জন্য কিপ্যাড এবং টাচস্ক্রিন — দুটোই রয়েছে। Android অপারেটিং সিস্টেম থাকায় আর বাকি পাঁচটা আধুনিক স্মার্টফোনের মতো সুযোগ সুবিধা পাওয়া যাবে।ফোনটিতে একটি সাইড বাটন দেওয়া হয়েছে, যার নাম 'প্রম্পট কি'। এর মাধ্যমে মুখে বলা কথা সহজেই লেখায় রূপান্তরিত হবে, যা প্রযুক্তির ভাষায় 'ভয়েস-টু-টেক্সট নামে বেশি পরিচিত।

Clicks Communicator কিপ্যাড ও টাচস্ক্রিনের সঙ্গে হাজির

ক্লিকস কমিউনিকেটর-এর নিচের অংশে টাচ-সেন্সিটিভ কিপ্যাড ও উপরে 4.03 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত আছে। এই বাটনে একটি নোটিফিকেশন এলইডি মিলবে, যার আলো নির্দিষ্ট কনট্যাক্ট এবং অ্যাপের জন্য আলাদা ভাবে কাস্টমাইজ করা যাবে। ডিভাইসটি eSIM এবং ফিজিক্যাল সিম সাপোর্টের সঙ্গে এসেছে। এটি 5G, 4G LTE, 3G/2G নেটওয়ার্ক সমর্থন করে।

Clicks Communicator একটি মিডিয়াটেক প্রসেসরে রান করে। চিপটি 4 ন্যানোমিটার প্রসেসের মাধ্যমে তৈরি হয়েছে। এটি 256 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। SD কার্ডের সাহায্যে 2 টিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা যাবে। হ্যান্ডসেটে লেটেস্ট Android 16 প্রি-ইনস্টল করা আছে। ফোনটি Qi2 ওয়্যালরেস চার্জিং ও USB-C পোর্টের সঙ্গে এসেছে।

ক্লিকস কমিউনিকেটর মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কল করার জন্য, সামনে একটি 24 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 4,000mAh সিলিকন কার্বন ব্যাটারি। মোট নয়টি রঙের ব্যাক কভার অফার করছে কোম্পানি। প্রি-অর্ডার করলে দু'টি কভার বিনামূল্যে পাওয়া যাবে। 

Clicks Communicator-এর-এর সাধারণ দাম 499 ডলার (প্রায় 44,900 টাকা)৷ তবে আপনি যদি আগে বুক করেন, তাহলে 100 ডলার ডিসকাউন্ট যোগ করে 399 টাকায় ফোন শিপিং হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 35,900 টাকার সমান৷ এটি আগামী সপ্তাহে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে (CES 2026) প্রদর্শিত হবে৷ 

Clicks তাদের নতুন ডিভাইস মূল স্মার্টফোনের পরিপূরক হিসেবে তৈরি করেছে৷ এটি ডিজিটাল দুনিয়ার আসক্তি কাটাতে সাহায্য করতে পারে৷ এটি প্রতিদিন কাজে লাগবে এমন প্রয়োজনীয় ফিচার নিয়ে বাজারে আসছে। ফোনটি ভারতে পাওয়া যাবে কিনা, তা এখনও ঘোষণা করা হয়নি৷

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  2. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  3. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  4. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  5. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  6. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  7. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  9. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  10. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »