এবার অনলাইনে সঙ্গী খুজবে গরু, লঞ্চ হল ডেটিং অ্যাপ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 ফেব্রুয়ারি 2019 17:38 IST

প্রজননের জন্য চাই সঙ্গী, এবার গোমাতার সঙ্গী খোঁজার কাজ সহজ করতে সামনে এল নতুন ডেটিং অ্যাপ।

মানুষের ডেটিং এর জন্য তৈরি জনপ্রিয় Tinder ডেটিং অ্যাপ এর মতোই কাজ করবে গরুর ডেটিং অ্যাপ Tudder। নতুন Tudder অ্যাপ এর ভিতরে গরুর ছবি, বয়স,  স্থান ও মালিকের নাম জানানো যাবে। এরপরে প্রজননের জন্য সঙ্গী বাছতে অন্য গরুর মালিকরা আশেপাশের সব গরুর বিস্তারে বর্ণনা দেখতে পাবেন। তবে ভারত নয়,  আপাতত ইংল্যান্ডে লঞ্চ হয়েছে গরুর ডেটিং অ্যাপ Tudder।

Advertisement

Tinder এর মতই সোয়াইপ করে কাজ করবে Tudder। ইংল্যান্ডের গরুর মালিকদের গরু প্রজননে সাহায্য করবে এই অ্যাপ। অ্যাপেল অ্যাপ স্টোরে বিবরণে এই কথা জানানো হয়েছে।

Tinder এর মতোই Tudder অ্যাপে ডান দিকে সোয়াইপ করে নিজের পছন্দের কথা জানানো যাবে। প্রোফাইলে গরুর বয়স, স্বভাব, উচ্চতা, ও প্রজনন ক্ষমতার কথা জানানো যাবে।

“গরুর প্রজননের জন্য বাজারে যাওয়া বিরক্তিকর। বাজারে গিয়ে একটি ষাঁড়ের সাথে গরুর প্রজনন করালে অন্তত দুই সপ্তাহ সময় লাগে।” জানিয়েছেন ইংল্যান্ডের এক চাষী মার্কাস ল্যাম্পার্ড। 76 বছরের ল্যাম্পার্ড নিজের মেয়েকে সব গরু অনলাইন ডেটিং অ্যাপে রেজিস্টার করে দিতে অনুরোধ করেছেন। তিনি বলেন, ”আমরা ভাবি টেকনোলজি সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা রয়েছে।  কিন্তু নাতি-নাতনিরা আমাদের প্রযুক্তিগত বিদ্যা সম্পর্কে হতাশ।”

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Tudder, UK, Hectare
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.