ভারতে 5জি এনে এক নয়া নজির সৃষ্টি করতে চলেছে এরিকসন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 জুন 2018 15:20 IST
হাইলাইট
  • Ericsson has launched a new radio solution range in India
  • These solutions will be available by the end of the year
  • The company is also set to offer 5G support via software upgrades
ভারত যখন 5জি ব্যবহার করার জন্য প্রস্তুত, সেই সময় এরিকসন কোম্পানি নিয়ে আসতে চলেছে এক নয়া নজির। এই সুইডিশ কোম্পানি বৃহস্পতিবার তাদের নতুন রেডিও সমাধান বের করলো যার নাম স্ট্রিট ম্যাক্রো। ভারতীয় বাজারে 5জি চালু করার জন্যই এই প্রচেষ্টা এরিকসনের। এই বছরই শেষের দিক থেকে এই নতুন রেডিও সমাধান ভারতে পাওয়া যাবে। এটির মাধমে টেলিকম দুনিয়ায় এক নয়া বিপ্লব আনতে চলেছে এরিকসন। সুন্দর নেটওয়ার্ক প্রদানের জন্য এতে রয়েছে এন্টেনার সুবিধা, আরো রয়েছে মাল্টিপল ইনপুট ও মাল্টিপল আউটপুটের সুবিধা। 5জি আসার আগেই ভারতের মার্কেট কে দখল করতে সক্ষম হতে চায় এরিকসন।

''যে সমস্ত গ্যাজেটে 4জি চলার তাতে 5জি ও চলবে," এরিকসনের পরিচালন অধিকর্তা নিতিন বানসল গুরগাঁও এর একটি অনুষ্ঠানে এই কথা  বলেন।
"আমরা চেষ্টা করছি এমন একটি নেটওয়ার্ক বানানোর যাতে কাল যখন 5জি আসবে তখন মানুষ কোনো অসুবিধা ছাড়াই 4জি থেকে 5জি তে যেতে পারে। আমরা কোনো বিপ্লব চাইনা, এটা খানিকটা বিবর্তনের মতো," উনি আরো বলেন।
শহরতলী যেখানে ছাদ নেই সেখানে নেটওয়ার্ক কে আরো ভালো করার জন্য এরিকসন নিয়ে এসেছে স্ট্রিট ম্যাক্রো 6701, এ আই আর 4455, এ আই আর 1281। মিমো সুবিধার সাথে বর্তমান নেটওয়ার্ক কে আরো ভালো করার জন্য এরিকসন নিয়ে এসেছে এ আই আর 3239, এ আই আর ,5531 ও এ আই আর 3252। প্রত্যন্ত গ্রামের জন্য এরিকসন নিয়ে এসেছে 5জি এন আর ডট যা 2  জি বি পি এস অবধি দৌরাত্ম দেবে নতুন 5জি মিড ব্যান্ড ব্যবহারের মাধ্যমে।
গত বছর 5জির জন্য ভারতী এয়ারটেলের সাথে জোট বাঁধে এরিকসন।
বানসল আরো বলেন, "এটা ঠিক চ্যালেঞ্জ নয়, তবে 5জির জন্য সঠিক কাঠামো থাকা প্রয়োজন যার জন্য প্রচুর তৈরি হওয়া প্রয়োজন, জ্ঞান থাকা প্রয়োজন তবেই সেটা কাজে লাগানো সম্ভব। এখন এই সব বিষয়েই কাজ চলছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  2. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  3. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  4. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  5. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  6. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  7. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  8. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  9. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  10. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.