Amazon-কে টেক্কা দিতে 16 জুলাই থেকে ধামাকা সেল নিয়ে আসছে Flipkart

16 জুলাই বিকাল 4 টা থেকে 19 জুলাই পর্যন্ত এই সেল চলবে। এই সেলে মাত্র 42,999 টাকা Google Pixel 2  (128 GB) ফোনটি কিনতে পারবেন গ্রাহকরা। এর সাথেই বেশিরভাগ স্মার্টফোনেই দারুন এক্সচেঞ্জ অফারে ও বাইব্যাক গ্যারান্টি দেবে Flipkart।

Amazon-কে টেক্কা দিতে 16 জুলাই থেকে ধামাকা সেল নিয়ে আসছে Flipkart

Amazon-এর প্রাইম ডে সেলকে টেক্কা দিতে 16 জুলাই থেকে ‘বিগ শপিং ডেস’ এর ঘোষনা করল Flipkart

হাইলাইট
  • 16 জুলাই বিকাল 4 টা থেকে 19 জুলাই পর্যন্ত এই সেল চলবে
  • মাত্র 42,999 টাকা Google Pixel 2 (128 GB) ফোন কেনা যাবে
  • Apple Watch Series 3, iPhone X এর দাম কমবে
বিজ্ঞাপন

Amazon-এর প্রাইম ডে সেলকে টেক্কা দিতে 16 জুলাই থেকে ‘বিগ শপিং ডেস’ এর ঘোষনা করল Flipkart। এই সেলে Samsung, Google, Vivo সহ একাধিক কোম্পানির স্মার্টফোনে ছাড় দেবে Flipkart। 16 জুলাই বিকাল 4 টা থেকে 19 জুলাই পর্যন্ত এই সেল চলবে। এই সেলে মাত্র 42,999 টাকা Google Pixel 2  (128 GB) ফোনটি কিনতে পারবেন গ্রাহকরা। এর সাথেই বেশিরভাগ স্মার্টফোনেই দারুন এক্সচেঞ্জ অফারে ও বাইব্যাক গ্যারান্টি দেবে Flipkart। Apple Watch Series 3, iPhone X, iPad 6th gen আর Acer Predator গেমিং ল্যাপটপের মতো জনপ্রিয় গ্যাজেটগুলিতে বিশাল ছাড় দেবে Flipkart।


Flipkart ‘বিগ শপিং ডেস’ অফারে SBI ক্রেডিট কার্ডের গ্রাহকরা প্রত্যেক ট্রানজাকশানে 10 শতাংশ ছাড় পাবেন।  এছাড়াও অন্যন্য গুরুত্বপূর্ণ ছাড়ের মধ্যে অন্যতম মাত্র 42,999 টাকা Google Pixel 2 (128 GB) ফোন। এর সাথেই অতিরিক্তি 3,000 টাকা এক্সচেঞ্জ ও একটি 8,000 টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। এই ফোনে 37,000 টাকার বাইব্যাক গ্যারান্টি দিচ্ছে Flipkart। এছাড়াও উল্লেখযোগ্য স্মার্টফোন অফারগুলি হল Vivo V7+ 64GB এর দাম 19,990 টাকা (MRP. 21,990 টাকা), Honor 9i এর দাম 14,999 টাকা (MRP. 19,999 টাকা), Panasonic P65 এর দাম 3,999 টাকা (MRP. 6,490 টাকা)। এর সাথেই iPhone X সহ একাধিক iPhone এ একাধিক অফার দেবে Flipkart।

এই সেলের সময় প্রত্যেকদিন বকেল 4 টা থেকে 6 টা ‘রাশ আওয়ার ডিল’ ঘোষনা করবে Flipkart। এছাড়াও প্রত্যেক 8 ঘন্টায় নতুন অফার শুরু হবে। Flipkart এর এই সেলে অন্যতম সেরা ডিল পাবে Acer Predator গেমিং ল্যাপটপ। 89,990 টাকা দামের এই ল্যাপটপ সেল চলাকালীন মাত্র 63,990 টাকায় কেনা যাবে। ছাড়াও Google Home ও Chromecast এর মতো Flipkart এক্সক্লিউসিভ প্রোডাক্টেও ছাড় পাওয়া যাবে। এর সাথেই বিভিন্ন টিভিতে 70 শতাংশ পর্যন্ত ছাড় দেবে Flipkart। গ্যাজেট ছাড়াও এই সেলে হোম ফার্নিচার, বিউটি ও ফিটনেস আর ফ্যাশানে দারুন অফার পাওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. অবিশ্বাস্য সস্তায় AI ক্যামেরার স্মার্ট চশমা আনল Pebble, তৃতীয় চোখেই এবার হবে স্মার্টফোনের কাজ!
  2. Apple-এর বড় চমক, স্বাধীনতা দিবসের আগে 15,000 টাকা ক্যাশব্যাক অফার একাধিক মডেলে
  3. Vivo T5x 5G ফিউশন রেড লঞ্চ হল দেশে, 32MP ফ্রন্ট ক্যামেরা, 7200mAh ব্যাটারি, টার্বো প্রসেসর-সহ নজরকাড়া ফিচার্স
  4. Flipkart Freedom Sale শুরু হচ্ছে এই তারিখে, স্মার্টফোন-ল্যাপটপে বড় ছাড়, SBI কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট
  5. ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
  6. Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  7. স্মার্টফোন, ল্যাপটপ-সহ বিভিন্ন প্রোডাক্টে বড় ছাড় নিয়ে শুরু হচ্ছে Amazon Great Freedom Sale
  8. Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
  9. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  10. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »