Flipkart সামার সেল শুরু হচ্ছে, খুব সস্তায় iPhone, দেদার ছাড় Apple-এর প্রোডাক্টে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 4 মে 2026 16:08 IST
হাইলাইট
  • iPhone 17 সেপ্টেম্বরে লঞ্চ হওয়ার পর প্রথমবার এত সস্তায় বিক্রি হবে
  • আইফোনের অন্যান্য মডেলও প্রচুর ছাড়ে কেনার সুযোগ
  • Flipkart-এর সেল ইভেন্ট মে 9 শুরু হচ্ছে

iPhone 17 is available at its lowest price during the Flipkart sale

iPhone মডেলে বিপুল পরিমাণ ছাড় নিয়ে শুরু হচ্ছে Flipkart Sumnmer Sale। এই মেগা সেল ইভেন্ট মে 9 আরম্ভ হওয়ার কথা থাকলেও, 24 ঘন্টা আগেই প্লাস মেম্বার ও ব্ল্যাক সাবস্ক্রিপশন গ্রাহকরা অ্যাক্সেস পাবে। আইফোন ছাড়াও Android স্মার্টফোন, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স, ও ওয়্যারেবল ডিভাইসে দেদার ডিসকাউন্ট পাওয়া যাবে। iPhone 17 সেপ্টেম্বরে লঞ্চ হওয়ার পর প্রথমবার এত সস্তায় কিনতে পারবেন। আইফোনের অন্যান্য লেটেস্ট মডেলও সাধারণ দামের থেকে প্রচুর ছাড়ে কেনার সুযোগ। চলুন দেখে নিই ফ্লিপকার্ট সামার সেল কী কী অফার নিয়ে হাজির হয়েছে।

Flipkart সেলে বিভিন্ন iPhone মডেলে অফার

iPhone 17 গত বছর লঞ্চ হওয়ার সময় বেস মডেলের দাম 82,900 টাকা ছিল। 256 জিবির সেই ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টের আসন্ন সেলে 71,999 টাকায় কেনার সুযোগ মিলবে। তবে এই দামের মধ্যে সরাসরি ছাড় এবং ব্যাঙ্ক অফারের অঙ্ক স্পষ্ট করে জানানো হয়নি। ডিভাইসটির অন্যতম আপগ্রেড হল 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ProMotion ডিসপ্লে। এতে সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা রয়েছে, যা iPhone 16-এর চেয়ে দ্বিগুণ বড় সেন্সর ব্যবহার করে।

iPhone 17 ProiPhone 17 Pro Max বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্মটিতে যথাক্রমে 1,34,900 টাকা ও 1,49,900 টাকায় লিস্টেড আছে। সেলে এই ফোনগুলি যথাক্রমে 1,09,900 টাকা ও 1,24,900 টাকায় কেনা যাবে। মনে রাখবেন, এটি 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ ভার্সনের দাম। iPhone 17 Pro সিরিজ প্রথম আইফোন মডেল, যার পিছনের তিনটি ক্যামেরাই 48 মেগাপিক্সেল। উভয় স্মার্টফোনে নতুন VC কুলিং সিস্টেম ব্যবহার হয়েছে।

Apple-এর ইতিহাসে সবচেয়ে পাতলা ফোন iPhone Air-এর লঞ্চ প্রাইস ছিল 1,19,900 টাকা৷ 256 জিবির মডেলটি ফ্লিপকার্ট সেলে 95,900 টাকায় কেনা যাবে। আইফোন এয়ার এখনও পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে পাতলা আইফোন (5.6 মিমি)। এতে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে, যার অ্যাপারচার f/1.6। সামনে একটি 18 মেগাপিক্সেল সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

Apple-এর লেটেস্ট ফোন iPhone 17e সেলে 60,900 টাকায় বিক্রি হবে, যেখানে লঞ্চ হওয়ার সময় দাম ছিল 69,900 টাকা। পুরনো বেশ কিছু আইফোন মডেলও আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাবে। iPhone 16 Plus বিক্রি হবে 73,900 টাকা দামে। iPhone 16 মিলবে 58,900 টাকায়। অন্য দিকে, বন্ধ হয়ে গেলেও এখনও iPhone 15-এর বেশ কিছু স্টক রয়েছে, যেগুলো 51,900 টাকায় কেনার সুযোগ। ডিসকাউন্টের লিস্টে শেষের মডেল হল iPhone 16e, যা লঞ্চ হওয়ার সময় 59,900 টাকা দাম ছিল। কিন্তু ফ্লিপকার্ট সামার সেলে 55,900 টাকায় (128 জিবি স্টোরেজ) উপলব্ধ হবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Transformative and brighter ProMotion display
  • Powerful performance
  • Meaningful camera upgrades
  • More value-for-money
  • Great battery life
  • Bad
  • iOS 26 has glitches
  • Ineffective anti-reflective coating
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Apple A19
Front Camera 18-megapixel
Rear Camera 48-megapixel + 48-megapixel
RAM 8GB
Storage 256GB, 512GB
OS iOS 26
Resolution 1206x2622 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • The boldest redesign since the iPhone X
  • Bright and stunning display
  • A19 Pro under the hood guarantees excellent performance
  • Massive camera upgrade
  • Video quality gets a much-needed bump
  • Centre Stage camera at the front changes selfie game on iPhones forever
  • Improved charging speed
  • Bad
  • Aluminium body picks up scratches
  • Expensive
  • Heavier than the 16 Pro Max
 
KEY SPECS
Display 6.90-inch
Processor Apple A19 Pro
Front Camera 18-megapixel
Rear Camera 48-megapixel + 48-megapixel + 48-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB, 1TB, 2TB
OS iOS 26
Resolution 1320x2868 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Incredibly lightweight and super thin
  • Stunning display
  • Solid performance
  • Good primary and selfie cameras
  • Bad
  • A single-camera sensor at the back
  • Slow charging
  • Battery life could have been better
  • Mono speaker leaves much to be desired
  • Expensive
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Apple A19 Pro
Front Camera 18-megapixel
Rear Camera 48-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB, 1TB
OS iOS 26
Resolution 1260x2736 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart সামার সেল শুরু হচ্ছে, খুব সস্তায় iPhone, দেদার ছাড় Apple-এর প্রোডাক্টে
  2. Oppo Find X9 Ultra ও Find X9s দুর্ধর্ষ ক্যামেরা নিয়ে এই তারিখে ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  3. ছবি তুলেই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন? সাবধান, খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  4. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  5. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  6. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  7. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  8. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  9. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  10. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.