OnePlus 6T তে পৌঁছালো Pixel 3 ফোনের গুরুত্বপূর্ণ এই ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 নভেম্বর 2018 12:45 IST
হাইলাইট
  • Pixel 3 আর Pixel 3 XL ফোনে রয়েছে ভালো নাইট মোড
  • OnePlus 6 আর OnePlus 6T ফোনে পৌঁছালো ‘নাইট সাইট’ মোড
  • XDA Developer ফোরাম থেকে ডাউনলোড করা যাচ্ছে

বাঁ দিকে OnePlus 6 ফোনের ডিফল্ট 'নাইটস্কেপ' মোডে তোলা ছবি বনাম ডানদিকে OnePlus 6 'নাইট সাইট' মোডে তোলা ছবি

সম্প্রতি লঞ্চ হওয়া Pixel 3 আর Pixel 3 XL ফোন লঞ্চের সময় নাইট মোডের কথা ঘোষনা করেছিল Google। অক্টোবর মাসে Pixel 3 আর Pixel 3 XL লঞ্চ হলেও এখনো এই দুই ফোনে ‘নাইট সাইট' মোড পৌঁছায়নি। তবে APK ফাইল ইনস্টল করে Pixel 3 আর Pixel 3 XL ফোনে এই ফিচার ব্যবহার করা যাচ্ছে। এবার এক ডেভেলপার OnePlus 6 আর OnePlus 6T ফোনের জন্য ‘নাইট সাইট' ফিচার সহ Google Camera অ্যাপ পোর্ট করল। OnePlus 6T লঞ্চের সময় কম আলোতে ছবি তোলার জন্য ছিল ‘নাইটস্কেপ' মোড। সেই মোডের থেকে Pixel 3 আর Pixel 3 XL ফোনে ‘নাইট সাইট' মোডে OnePlus 6T ফোনে কম আলোতে ভালো ছবি উঠছে বলে জানা গিয়েছে।

XDA Developer এ এক ফোরাম পোস্টে Arnova8G2 নামে এক ইউজার OnePlus 6 আর OnePlus 6T ফোনে ‘নাইট সাইট' মোড নিয়ে এসেছে। ফোনের ডিফল্ট ক্যামেরার ‘নাইটস্কেপ' মোডের থেকে অনেক ভালো কাজ করছে ‘নাইট সাইট' মোড। এছাড়াও কম আলোতে ছবি তুললে আগের থেকে অনেক কম নয়েজ থাকছে।

OnePlus 6 ফোনের ‘নাইট সাইট' পোর্ট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আর OnePlus 6T ফোনের ‘নাইট সাইট' পোর্ট ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  2. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  3. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  4. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  5. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  6. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  7. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  8. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  9. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  10. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.