Google Pixel 10a: লঞ্চের আগের দিনই গুগলের সবচেয়ে সস্তা ফোনের ডিটেলস ফাঁস হল, দাম কেমন হবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 ফেব্রুয়ারি 2026 22:35 IST
হাইলাইট
  • Google Pixel 10a সাত বছর Android OS আপগ্রেড পেতে পারে
  • ফোনের পিছনে 48 + 13 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা থাকবে
  • এটি 128 জিবি ও 256 জিবি স্টোরেজ অপশনে আসতে পারে

Google Pixel 10a may carry a 48-megapixel primary rear camera

Photo Credit: Google

Google Pixel 10a: গুগল তাদের Pixel 10 সিরিজের সবচেয়ে কম দামি ফোন আগামীকাল (ফেব্রুয়ারি 18) গ্লোবালি লঞ্চ করবে। Pixel a লাইনআপের ফোনগুলি সাধারণত বছরের শুরুতে লঞ্চ হতে দেখা যায় না। কিন্তু এই বছর আগেভাগেই রিলিজ হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, অফিসিয়াল লঞ্চের আগের দিন Google Pixel 10a মডেলের প্রায় সম্পূর্ণ স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। এটি সাত বছর Android OS আপগ্রেড পাবে বলে জানা গিয়েছে। গুগলের নতুন ফোনে IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং মিলবে। বেস মডেলে 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকতে পারে।

Google Pixel 10a স্পেসিফিকেশন ও ফিচার্স

9to5Google এর প্রতিবেদন অনুসারে, মার্কিন প্রিপেইড ক্যারিয়ার Tracfone ভুলবশত Pixel 10a মডেলের একটি নলেজ বেস পেজ আগেই প্রকাশ করে ফেলেছিল। সেই পেজ থেকে বেশিরভাগ স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য সামনে এসেছে। প্রসেসর বা র‍্যাম সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়নি। কিন্তু ক্যামেরা সেটআপ ও অন্যান্য বৈশিষ্ট্য ফাঁস হয়েছে।

প্রতিবেদন অনুসারে, সেলফি ও ভিডিও চ্যাটের জন্য গুগল পিক্সেল 10এ একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা অফার করবে। ফটোগ্রাফির জন্য ডিভাইসের রিয়ার প্যানেলে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। এই ফোনের ওজন 184 গ্রাম ও পুরুত্ব 8.9 মিমি হতে চলেছে।

Pixel 10a এর সামনে,424 x 1,080 পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে থাকতে পারে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত OLED প্যানেল হওয়ার সম্ভাবনা আছে। ডিভাইসটি Android 16 অপারেটিং সিস্টেমে রান করবে। কোম্পানি লঞ্চের সময় সাত বছর অ্যান্ড্রয়েড আপগ্রেড ও সিকিউরিটি আপডেট দেওয়ার ঘোষণা করবে বলে আশা করা যায়।

5,100mAh ব্যাটারি ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে। এতে ওয়্যারলেস চার্জিং ও বাইপাস চার্জিং প্রযুক্তি থাকতে পারে। পূর্বসূরি Pixel 9a যেমন ডিজাইনের সাথে এসেছিল, Pixel 10a একরকম দেখতে হবে। টিজার ভিডিও থেকে স্পষ্ট, ফোনের ডিজাইনে বড় মাপের কোনও পরিবর্তন থাকছে না

Google Pixel 10a ফোনটিতে আগের মতোই মেটাল ফ্রেম রাখা হয়েছে। পিছনে একটি হরাইজন্টাল পিল আকৃতির ক্যামেরা আইল্যান্ডের মধ্যে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। ডিসপ্লের চারপাশে মোটা বেজেল লক্ষ্য করা যায়। স্ক্রিনের মাঝখানে হোল-পাঞ্চ কাটআউটের মধ্যে সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটি বেরি, ল্যাভেন্ডার, ফগ, ও অবসিডিয়ান কালার অপশনে বিক্রি হতে পারে।

Google Pixel 10a এর 128 জিবি এবং 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 549 ইউরো (প্রায় 58,000 টাকা) ও 649 ইউরো (প্রায় 69,000 টাকা) হতে পারে। বেস মডেলের দাম ভারতে 45,000 থেকে 50,000 টাকার মধ্যে থাকতে পারে। উল্লেখ্য, Pixel 9a এ দেশে 49,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন 40,000 টাকার নিচে বিক্রি হচ্ছে

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16T 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, বিশাল 8,000mAh ব্যাটারি ও স্মার্ট ফিচার্স থাকবে
  2. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 Lite ফোনের সেল শুরু, কুড়ি হাজারের নিচে সেরা ফোন?
  3. রিস্টার্ট আর সুইচ অফ এক জিনিস নয়, স্মার্টফোন কাজ না করলে কোন অপশন বেশি কার্যকরী?
  4. HP OmniPad 12: দীর্ঘ 16 বছর পর ফের ভারতে ট্যাব লঞ্চ করল HP, ফুল চার্জে 18 ঘন্টা চলবে
  5. Android ফোনের দামে iPhone 15, স্টক শেষ হওয়ার আগে ফ্লিপকার্টে কিনে নিন
  6. ওয়াশিং মেশিনে ময়লা কাপড় কাচতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? 99 শতাংশ মানুষ বলতে পারবে না
  7. 200MP ক্যামেরার Samsung স্মার্টফোনে 40,000 টাকা ছাড়, এমন অফার একবারই
  8. Jio-এর সস্তা প্ল্যানে বড় চমক, ফ্রি Netflix, Prime Video, আনলিমিটেড কলিং, ও 5G ডেটা
  9. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন হতে পারে
  10. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.