Mobile News

Mobile News - ख़बरें

  • কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
    মঙ্গলবার থেকে Android 6 ভার্সনের আগের সফটওয়্যারে চলা কোনও ডিভাইসে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। Android 5.0 এবং Android 5.1 ভার্সনে রান করা সমস্ত ফোনে মেসেজিং অ্যাপটি অচল হয়ে পড়বে। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ বিজনেস দুটোই আর ব্যবহার করা যাবে না। পুরনো ফোন ব্যবহারকারীদের অবিলম্বে সমস্ত চ্যাট ব্যাকআপ করতে হবে।
  • BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
    Krafton India সেপ্টেম্বরের জন্য Battlegrounds Mobile India (BGMI)-এর মোট 50টি নতুন রিডিম কোড প্রকাশ করেছে। এবারের মুখ্য আকর্ষণ হল ডাকি ফাইটার সেট। এই আউটফিট ছাড়াও কোড রিডিমের মাধ্যমে আরও বেশ কিছু রিওয়ার্ড পাওয়া যাবে। সমস্ত কোডের ভ্যালিডিটি সেপ্টেম্বর 25, 2026 পর্যন্ত থাকবে। প্রতিটি কোড সর্বোচ্চ 10 জন প্লেয়ার ব্যবহার করতে পারবে।
  • বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
    শুধু ব্লুটুথ অন করে রাখলেই সাধারণত স্মার্টফোন হ্যাক হতে পারে না। তবে হ্যাকাররা পুরনো সফটওয়্যার বা ব্লুটুথের নিরাপত্তায় নির্দিষ্ট ফাঁকফোঁকর খুঁজে কোনও ডিভাইসকে টার্গেট করতে সক্ষম। ফোনের সফটওয়্যার আপডেট না থাকলে বা দীর্ঘদিন সিকিউরিটি প্যাচ না পেলে ব্লুটুথের মাধ্যমে সাইবার আক্রমণের ঝুঁকি বেড়ে যায়। অনেক ক্ষেত্রে ব্যবহারকারী অপরিচিত ডিভাইসের কানেকশন রিকোয়েস্ট গ্রহণ করলে ঝুঁকি বেড়ে যায়। তাই জনবহুল স্থানে অচেনা ডিভাইসের সঙ্গে পেয়ার না করা ও ফোন নিয়মিত আপডেট রাখা ঝুঁকি কমায়।
  • স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
    4 জিবি র‍্যাম ফোন কল, মেসেজিং, ওয়েব ব্রাউজিং, ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য যথেষ্ট। র‍্যাম যখনই 6 জিবি হবে, তখন একসঙ্গে একাধিক অ্যাপ চালানো বা মাল্টিটাস্কিং মসৃণভাবে করা যাবে। এখন বেশিরভাগ মিড-রেঞ্জ ডিভাইসের বেস মডেলে 8 জিবি র‍্যাম থাকে। এতে ল্যাগ ছাড়াই সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, ভিডিও স্ট্রিমিং, এবং গেমিং করা যায়। ফোনে 12 জিবি র‍্যাম থাকলে অ্যাপ, গেমিং, এডিটিং, এবং মাল্টিটাস্কিং আরও মসৃণভাবে করা সম্ভব। 16 জিবি র‍্যাম থাকলে হাই-গ্রাফিক্সে গেম খেলা, উচ্চমানের এডিটিং, ও AI ফিচার সুন্দরভাবে ব্যবহার করা যাবে। বেশিরভাগ ক্রেতাদের জন্য 8 জিবি থেকে 12 জিবি র‍্যাম দাম ও পারফরম্যান্সের ভাল ভারসাম্য তৈরি করে।
  • SIM Card New Rule: সিম কার্ডের নতুন নিয়ম চালু হল, না মানলে বন্ধ হতে পারে নম্বর
    কোনও ব্যক্তির নামে 9টি সিম কার্ড রেজিস্টার থাকলে, তার মুখের ছবি DIP বা ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে আপলোড করা হবে। আগামী আগস্ট 24, সোমবার থেকে টেলিকম সংস্থাগুলিকে পদ্ধতি চালু করতে হবে। ফলে সর্বাধিক সীমার বেশি কানেকশন নেওয়ার চেষ্টা করছেন এমন ব্যক্তিদের সহজে শনাক্ত করা যাবে। কেউ নির্ধারিত সীমা পূরণ করে ফেললে তার নামে নতুন করে কোনও সিম দেওয়া যাবে না।
  • 4G বা 5G-তেও নেট স্লো চলছে? ফোনের এই 5 সেটিংস চেঞ্জ করলেই বাড়বে স্পিড
    ফোনে জমে থাকা বিভিন্ন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডেটা খরচ করে। ফলে ইন্টারনেটের স্পিড কমতে দেখা যায়। তাই সবার আগে ডিভাইস থেকে অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফোনের নেটওয়ার্ক কনফিগারেশনে ছোটখাটো সমস্যা বা গ্লিচ হতে পারে। এই ধরনের সমস্যা ইন্টারনেট ধীর করতে পারে। অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক সেটিংস রিসেট করলে নেটের গতি ফিরতে পারে। এছাড়াও, সেটিংসে গিয়ে অ্যাপ খুলে ক্যাশ ডেটা পরিষ্কার করা জরুরি। এতে স্টোরেজ ফাঁকা হওয়ার পাশাপাশি, ডিভাইসের পারফরম্যান্স এবং নেট স্পিড বাড়তে দেখা যেতে পারে।
  • Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
    Realme 16x 5G ভারতে 25,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 50 মেগাপিক্সেল AI ক্যামেরা, 7,000mAh টাইটান ব্যাটারি, ও 144Hz LCD ডিসপ্লের সঙ্গে এসেছে। ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও Android 16 ভিত্তিক Realme UI 7.0 আছে। ফোনের ব্যাক ক্যামেরা মডিউলের তিন নম্বর কাটআউটে বাইরে পালস লাইট আছে, যা নয়টি কালার ও পাঁচটি গ্লোয়িং মোডের মধ্যে কাস্টমাইজ করা যাবে। এটি নোটিফিকেশন সিস্টেম হিসেবে কাজ করবে।
  • Amazon সেলে 20,000 টাকার নিচে পাঁচ সেরা 5G ফোন, 8000mAh ব্যাটারি, 50MP ট্রিপল ক্যামেরা, অ্যামোলেড স্ক্রিন আছে
    20,000 টাকার নিচে লেটেস্ট ফোন চাইলে, OnePlus N6x কিনতে পারেন। এর সাধারণ দাম 18,999 টাকা। কিন্তু অ্যামাজনে সেল চলাকালীন 1,500 টাকা ছাড়ে বিক্রি হবে। ফলে ফোনটি 17,499 টাকায় কেনা যাবে। অলরাউন্ডার 5G ফোন চাইলে, iQOO Z11 Lite দারুণ অপশন। সাধারণ দাম 19,499 টাকা। তবে অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল চলাকালীন 19,499 টাকায় মিলবে। 20,000 টাকার নিচে ভাল ক্যামেরা এবং দীর্ঘমেয়াদি ব্যবহারের উপযুক্ত ফোন চাইলে, Samsung Galaxy M17 5G-এর বিকল্প নেই। সমস্ত অফার জানতে ক্লিক করুন।
  • 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
    Vivo S2 ভারতে 39,999 টাকায় লঞ্চ হয়েছে। ফোনটি MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর ব্যবহার করেছে। এটি 3D কার্ভড AMOLED ডিসপ্লে, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, IP68 + IP69 রেটিং, এবং 7,050mAh ব্যাটারির সঙ্গে এসেছে।
  • ভারতকে বিশ্বের ইলেকট্রনিক্স হাব বানাতে 62,500 কোটি টাকার MPMS প্রকল্পে সিলমোহর
    কেন্দ্রীয় মন্ত্রিসভা 62,500 কোটি টাকার বরাদ্দ-সহ মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিমে অনুমোদন দিয়েছে দিয়েছে। সরকারের আশা, এই প্রকল্পের মাধ্যমে প্রায় 60,000 সরাসরি কর্মসংস্থান তৈরি হবে। কেন্দ্রের লক্ষ্য দেশের সাপ্লাই চেন আরও শক্তিশালী করা, স্বদেশী প্রযুক্তির উন্নয়ন, ও বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক ব্র্যান্ড গড়ে তোলা। বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফোন উৎপাদনকারী দেশ। দেশে ব্যবহৃত 99 শতাংশ মোবাইল ফোন এখন ভারতের মাটিতেই তৈরি হয়। MPMS প্রকল্প 2026-27 অর্থবর্ষ থেকে শুরু হয়ে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত চলবে। সরকার আশা রাখছে, এই সময়ের মধ্যে ভারতে প্রায় 39 লাখ কোটি টাকা মূল্যের মোবাইল ফোন উৎপাদন হবে। দেশ থেকে অন্যান্য মার্কেটে ফোন রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে।
  • OnePlus আমেরিকা ও ইউরোপে ব্যবসা গোটাচ্ছে, ভারতের কী হবে? প্রকাশ্যে বড় আপডেট
    নতুন রিপোর্ট বলছে, OnePlus শীঘ্রই আমেরিকা এবং ইউরোপের মার্কেট আনুষ্ঠানিকভাবে ত্যাগের কথা ঘোষণা করতে পারে। সংস্থাটি চলতি সপ্তাহেই ওই দুই মার্কেট থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি আগের মতোই ভারত এবং চীনের বাজারে ব্যবসা চালিয়ে যাবে।
  • Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
    মোবাইল ডেটা তাড়াতাড়ি শেষ হওয়ার আরও একটি কারণ হল অটো আপডেট ফিচার। গুগল প্লে স্টোর ও বিভিন্ন অ্যাপে অটো আপডেট অন করা থাকে। ফলে ইন্টারনেটের সঙ্গে কানেক্ট হওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে আপডেট শুরু হয়ে যায়। আপডেটের সাইজ বড় হলে প্রচুর ডেটা খরচ হয়ে যায়। প্রতিকারের জন্য প্লে স্টোর সেটিংয়ে গিয়ে "আপডেট অ্যাপস ওভার ওয়াই-ফাই" অপশন চালু করুন। সেটিংস পরিবর্তন করলেই গুগল আপডেটের জন্য মোবাইল ডেটা ব্যবহার থেকে বিরত থাকবে।
  • Screen Guard Tips: মাসের পর মাস একই স্ক্রিন গার্ড? না পাল্টে ফোনের বড় ক্ষতি ডেকে আনছেন না তো
    টেম্পার্ড গ্লাস সাধারণত বছরে অন্তত একবার পাল্টানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু এতে ফাটল বা স্ক্র্যাচ ফুটে উঠলে, টাচ ইনপুট ঠিকমতো কাজ না করলে, স্ক্রিন ও প্রোটেক্টিভ লেয়ারের মধ্যে বুদবুদ তৈরি হলে, কোণ থেকে উঠে আসতে শুরু করলে, ও স্ক্রিন ঝাপসা দেখালে অপেক্ষা না করে তখনই বদলে নতুন গ্লাস লাগানো উচিত।
  • Android 17 ভার্সনে গুচ্ছের ফিচার্স ও AI দিচ্ছে Google, স্মার্টফোন কতটা পাল্টে যাবে দেখুন
    Android 17 নতুন AI টুলস, সিকিউরিটি আপগ্রেড, ক্রিয়েটর ফোকাসড ফিচার, ও ডিজিটাল ওয়েল-বিয়িং সংক্রান্ত নতুন বৈশিষ্ট্য আনছে, যা এই বছরের মধ্যে ধাপে ধাপে বিভিন্ন ব্র্যান্ডের Android স্মার্টফোনে রোলআউট হবে। নতুন আপডেটে Rambler নামে একটি জিবোর্ড ডিকটেশন ফিচার মিলবে। এটি ব্যবহারকারীর কথা শুনে রিয়েল টাইমে টেক্সট লিখতে পারবে। কথায় ভুল থাকলে স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে পরিষ্কার লেখা তৈরি করবে। এছাড়াও, স্ক্রিন রিয়্যাকশন ফিচার অসছে , যা ফোনের স্ক্রিন এবং সেলফি ক্যামেরা একই সঙ্গে রেকর্ড করতে পারবে।
  • Realme ভারতে আনছে 165Hz ডিসপ্লে ও 9,000mAh ব্যাটারির প্রথম মিড-রেঞ্জ ফোন
    রিয়েলমির আসন্ন স্মার্টফোন P বা Narzo সিরিজের অধীনে ভারতে লঞ্চ হতে পারে। এটি OLED ডিসপ্লের সাথে আসছে, যার সাথে 165 হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা মিলবে। তবে ক্যামেরার সংখ্যা সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এই নতুন স্মার্টফোনে Snapdragon বা Dimensity 7400 চিপ ব্যবহার করা হতে পারে। এর দাম 30,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।

Mobile News - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »