লঞ্চের আগেই ট্যাক্সির পিছনের সিটে পাওয়া গেল Google Pixel 3 XL

ডিসপ্লের নীচে একটি স্পিকার গ্রিল দেখা গিয়েছে। অর্থাৎ Pixel 3 XL এ থাকতে চলেছে ফ্রন্ট ফেসিং স্টিরিও স্পিকার।

লঞ্চের আগেই ট্যাক্সির পিছনের সিটে পাওয়া গেল Google Pixel 3 XL

কানাডার ট্যাক্সি সার্ভিস Lyft ক্যাবে একটি Pixel 3 XL ফোন পাওয়া গিয়েছে।

হাইলাইট
  • লঞ্চের আগেই ট্যাক্সিতে পাওয়া গেল নতুন Google Pixel 3 XL
  • কানাডায় এই ঘটনাটি ঘটেছে
  • Pixel 3 XL এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে
বিজ্ঞাপন

 

কয়েক সপ্তাহ পরেই লঞ্চ হবে নতুন Google Pixel 3 আর Pixel 3 XL। এবার লঞ্চের আগেই ট্যাক্সিতে পাওয়া গেল নতুন Google Pixel 3 XL। কানাডায় এই ঘটনাটি ঘটেছে। সেই দেশের ট্যাক্সি সার্ভিস Lyft ক্যাবে একটি Pixel 3 XL ফোন পাওয়া গিয়েছে। আগে একাধিক রিপোর্টে Pixel 3 XL এর ছবি দেখা গিয়েছিল। ট্যাক্সি থেকে পাওয়া এই ফোনের ছবি আগের সব ছবিকেই আরও একবার শীলমোহর দিল। ট্যাক্সি থেকে পাওয়া ফোনটির ছবি তুলে তা ইন্টারনেটে প্রাকাশ করা হয়েছে।

এই ছবিতে দেখা যাচ্ছে Pixel 3 XL এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। এর সাথেই এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলছে। ডিসপ্লের নীচে একটি স্পিকার গ্রিল দেখা গিয়েছে। অর্থাৎ Pixel 3 XL এ থাকতে চলেছে ফ্রন্ট ফেসিং স্টিরিও স্পিকার। আগামী 4 অক্টোবর লঞ্চ হতে পারে এই ফোন।

google pixel 3 xl android police Google Pixel 3 XL

ছবি সৌজন্যে: AndroidPolice

 

Android Police ওয়েবসাইটে এই ছবি প্রকাশ পেয়েছে। ফোনের সামনে ও পিছন থেকে দুটি আলাদা ছবি প্রকাশিত হয়েছে। সামনের স্ক্রিনে ফোনের লক স্ক্রিন দেখা যাচ্ছে। এই লক স্ক্রিনে সময়, আবহাওয়ার পূর্ভাবাস, ও ফোন আনলক করার জন্য পিন এর নম্বর প্যাড দেখা যাচ্ছে। ডিসপ্লের নীচে একটি স্পিকার গ্রিল দেখা গিয়েছে। অর্থাৎ Pixel 3 XL এ থাকতে চলেছে ফ্রন্ট ফেসিং স্টিরিও স্পিকার।

ফোনের পিছনে একটি ক্যামেরা থাকবে। এর পাশেই থাকবে LED ফ্ল্যাশ। নীচে থাকবে গিঙ্গারপ্রিন্ট সেন্সার। এর সাথেই ফানের নীচে কোম্পানির লোগো দেখা গিয়েছে।

ঐ ট্যাক্সির ড্রাইভার কয়েকজন যাত্রীকে গন্তব্যে ছাড়ার পরেই হঠাৎ নিজের ট্যাক্সির পিছনের সিটে এই ফোন দেখতে পান। পরে তিনি ফোনটি মালিকে হাতে পৌঁছে দেন। তবে এই ছবি ট্যাক্সির ড্রাইভারের তোলা কী না তা জানা যায়নি। এর সাথেই FCC সার্টিফিকেশান ওয়েবসাইটে নতুন দুটি Google স্মার্টফোন দেখা গিয়েছে। মনে করা হচ্ছে এই ফোন দুটি Pixel 3 আর Pixel 3 XL।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »