Google লঞ্চ করলো তাদের নতুন একটি ফোল্ডবল ফোন

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 21 অগাস্ট 2024 11:25 IST
হাইলাইট
  • Pixel 9 Pro Fold ফোনটি Google এর Tensor G4 চিপসেট প্রসেসর দ্বারা চালিত
  • এটি প্রথম ভারতে আসা পিক্সেল ফোল্ডের - ফোল্ডবেল ফোন
  • এটি 4,650mAh ব্যাটারি দিয়ে সজ্জিত

ভারত সহ বিশ্বব্যাপী বাজারে ,Google লঞ্চ করলো তাদের নতুন ফোল্ডাবল ফোন - Google Pixel 9 Pro Fold। ভারতে পিক্সেল ব্র্যান্ডের লঞ্চ হওয়া এটি প্রথম ফোল্ডবল ফোন।এই বছর দেশে Pixel সিরিজের চারটি হ্যান্ডসেট লঞ্চ হয়েছে। এই সমস্ত হ্যান্ডসেটগুলি Google -এর Tensor G4 চিপসেট প্রসেসর দ্বারা চালিত।

ফোনটির অভ্যন্তরে একটি 8 ইঞ্চি এবং কভারে 6.3 ইঞ্চি ডিসপ্লে আছে। ফোনটি 45W চার্জিং সহ 4,650 mAh ব্যাটারী দ্বারা চালিত।

Advertisement

ভারতে Pixel 9 Pro Fold - এর দাম এবং উপলদ্ধতা:

ভারতে বাজারে Pixel 9 Pro fold ফোনটি 16GB RAM সহ 256GB স্টোরেজের বিকল্পে উপলব্ধ।
কোম্পানীর জানিয়েছে ,ভারতে এটির দাম হতে পারে 1,72,999 টাকা। ফোনটি দুটি রঙের বিকল্পে বাজারে আসতে চলেছে ,Obsidian এবং Porcelain। ভারতে আগামী 22 সে আগস্ট থেকে Google Pixel 9 pro fold ফোনটির বিক্রয় শুরু হবে। কোম্পানী জানিয়েছে যে,ফোনটি Flipkart, Croma এবং Reliance Digital এইসমস্ত আউটলেটগুলির মাধ্যমে বিক্রি করা হবে। এছাড়াও গ্রাহকরা দিল্লি এবং বেঙ্গালুরুতে Google কোম্পানীর অধিনস্ত যেকোনো স্টোর থেকে স্মার্টফোনটি কিনতে পারবেন।

Pixel 9 Pro Fold এর বৈশিষ্ট্য এবং ফিচার:

ফোনটি Android 14 দ্বারা চালিত হবে। কোম্পানী জানিয়েছে এটিতে 7 বছরের Android Os, সিকুরিটি এবং পিক্সেল ড্রপের আপডেট দেওয়া হবে।এটি Google এর Tensor G4 চিপসেট প্রসেসর দ্বারা নির্মিত এবং এটিতে Titan M2 সিকিউরিটির কোপ্রসেসর দেওয়া আছে।হ্যান্ডসেটটিতে একটি ন্যানো এবং একটি e-সিম থাকবে।

ফোনটিতে একটি 8-ইঞ্চি (2,076x2,152) LTPO OLED সুপার অ্যাকচুয়াল ফ্লেক্স ইনার স্ক্রীন আছে। এটির রিফ্রেশ রেট 120Hz। বাইরের অংশে এটির একটি 6.3-ইঞ্চি (1,080x2,424) OLED ডিসপ্লে আছে । এটির রিফ্রেশ রেট 120Hz । উভয়স্ক্রিনই সর্বোচ্চ 2,700 nits পর্যন্ত উজ্জ্বলতা সম্পন্ন। হ্যাণ্ডসেটটিতে Gorilla Glass Victus 2 এর সুরক্ষা আছে।

Advertisement

স্মার্টফোনটির বাইরের অংশে 48 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা ও একটি 10.5 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 5X অপটিক্যাল জুমের সাথে 10.8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। উভয়েতেই অপটিক্যাল ইমেজ স্টাবেলাইজেশন রয়েছে।এটির কভার ডিসপ্লে এবং ইনার স্ক্রিন দুটোতেই 10 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
এছাড়াও ফোনটির মধ্যে বিভিন্ন এডিটিং ফিচার আছে।

ফোনটির মধ্যে সংযোগস্থাপনের জন্য 5জি,WiFi 7, ব্লুটুথ 5.3,GPS,UWB এবং USB 3.2 টাইপ C পোর্ট অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সেন্সর গুলির মধ্যে অ্যাক্সিলোমিটার, ব্যারোমিটার, ইকম্পাস ইত্যাদি আছে। হ্যান্ডসেটটি 45W চার্জিং সহ 4,650 mAh এর ব্যাটারী দ্বারা চালিত এবং Qi ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে। জল এবং ধূলো থেকে সুরক্ষার জন্য এটিতে IPX 8 রেটিং অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.