এটাই নতুন Honor 20? লঞ্চের আগেই দেখে নিন দাম ও স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
Tasneem Akolawala, আপডেট: 4 মার্চ 2019 15:36 IST
হাইলাইট
  • Honor 20 কিনতে খরচ হবে 2,999 ইউয়ান
  • থাকবে একটি 6.1 ইঞ্চি ডিসপ্লে আর Kirin 980 চিপসেট
  • থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা

Honor 20 তে থাকবে Kirin 980 চিপসেট, 3,650 mAh ব্যাটারি আর ট্রিপল রিয়ার ক্যামেরা

Photo Credit: Weibo

শিঘ্রই লঞ্চ হবে Honor এর পরবর্তী স্মার্টফোন Honor 20। লঞ্চের আগেই এই ফোনের দাম, স্পেসিফিকেশান ও ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গেল। চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়েছে। Honor 20 তে থাকবে কোম্পানির ফ্ল্যাগশিপ প্রসেসার Kirin 980 চিপসেট, 3,650 mAh ব্যাটারি আর ট্রিপল রিয়ার ক্যামেরা।

চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে এক পোস্টে জানা গিয়েছে তিনটি আলাদা স্টরেজ ও মেমোরিরি ভারিয়েন্টে বাজারে আসছে Honor 20। 6GB RAM + 128GB  স্টোরেজে Honor 20 কিনতে খরচ হবে 2,999 ইউয়ান (প্রায় 31,700 টাকা)। 8GB RAM + 128 GB  স্টোরেজে এই ফোনের দাম হতে চলেছে 3,399 ইউয়ান (প্রায় 35,900 টাকা)। আর টপ এন্ড 8GB RAM +  256 GB স্টোরেজে Honor 20 এর দাম হবে 3,799 ইউয়ান (প্রায় 40,200 টাকা)।

Honor 20 ফোনে থাকবে একটি 6.1 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ স্টাইল নচ। ফোনের ভিতরে থাকছে Kirin 980 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। Honor 20 ফোনে থাকছে একটি 3,650 mAh ব্যাটারি।

ছবি তোলার জন্য Honor 20 এর পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ফোনের পিছনে থাকছে 48 মেগাপিক্সেল + 20 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে 3X অপ্টিকাল জুম। সেলফি তোলার জন্য থাকছে একটি 32  মেগাপিক্সেল ক্যামেরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.