আজ থেকে বিক্রি শুরু হল Honor 7C

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 মে 2018 12:43 IST
হাইলাইট
  • মঙ্গলবার দুপুর 12 টা থেকে কিনতে পাওয়া যাবে Honor 7C
  • দুটি স্টোরেজ ভেরিয়েন্টে Amazon এ পাওয়া যাবে নতুন Honor 7C ফোনটি
  • ভারতে Honor 7C এর 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা

মঙ্গলবার থেকে Amazon এ বিক্রি শুরু হল Honor 7C

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে বাজেট স্মার্টফোন Honor 7A আর Honor 7C। কিছুদিন আগেই ফ্লিপকার্টে Honor 7A বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে Amazon এ বিক্রি শুরু হল Honor 7C স্মার্টফোনটি। মঙ্গলবার দুপুর 12 টা থেকে Amazon এ এই ফোন কিনতে পাওয়া যাবে। দুটি ভেরিয়েন্টে Amazon এ পাওয়া যাবে নতুন Honor 7C ফোনটি। একাধিক লঞ্চ অফার পাওয়া যাচ্ছে Amazon এ।
 

Honor 7C এর দাম ও লঞ্চ অফার


ভারতে Honor 7C এর 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা। অন্যদিকে এই ফোনের 4GB RAM আর 64 GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 11,999 টাকা। কালো সোনালি ও নীল এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি। লঞ্চ অফারে পাওয়া যাবে 9 মাসের নো কস্ট EMI আর Jio সাবস্ক্রাইবাররা পাবেন 2200 টাকা ক্যাশব্যাক  আর 100GB অতিরিক্ত 4G ডাটা।
 

Honor 7C স্পেসিফিকেশান

 
Honor 7C তে রয়েছে 18:9 অ্যাসপেক্ট রেশিওর 5.99 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে। Honor 7A এর ভিতরে রয়েছে একটু বেশি শক্তিশালী Snapdragon 450 প্রসেসার। সাথে রয়েছে 3GB/4GB RAM আর 32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনেও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে মেমোরি।

Honor 7C তেও রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরায় আছে একটি 13 মেগাপিক্সেল ও একটি 2 মেগাপিক্সেল সেন্সার। এছাড়াও এই বাজেট ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর এই ক্যামেরার সাথেও রয়েছে সেলফি ফ্ল্যাশ। এছাড়াও Honor 7C তে রয়েছে ফেস আনলক ফিচার।

Honor 7C তেও প্রিলোডেড থাকবে অয়ানড্রয়েড ওরিও। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.0 স্কিন। এছাড়াও এই ফোনে রয়েছে 3000 mAh ব্যাটারি। এই ফোনের ওজন 164 গ্রাম।

Honor 7C ফিচার


নতুন এই ফোনে রয়েছে বিশেষ থ্রি ডি সাউন্ড এফেক্ট ফিচার। এছাড়াও এই ফোনে কোম্পানি যোগ করেছে নতুন একটি রাইড মোড। স্যামসাং এর S Bike মোডের মতোই কাজ করবে নতুন এই ফিচারটি। এছাড়াও এই ফোনে যোগ হয়েছে পার্টি মোড। এর মাধ্যমেই একসাথে একাধিক ফোনের স্পিকারে একই গান বাজাতে পারবেন গ্রাহকরা।  
 
 
 
 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek design
  • Face unlock is quick and accurate
  • Good build quality
  • Bad
  • Average cameras
  • Bloat and lag in the UI
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 450
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8.0
Resolution 720x1440 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Huawei, Amazon India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  2. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  3. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  4. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  5. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  6. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
  7. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  8. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  9. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  10. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.