18 মার্চ থেকে ধাপে ধাপে সব Honor 8X ফোনে Android Pie আপডেট পৌঁছে যাবে। সব Honor 8X ফোনে এই আপডেট পৌঁছাতে বেশ কিছু দিন সময় লাগবে।
গত বছর অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল Honor 8X। Honor 8X এ রয়েছে 6.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে, থাকছে HiSilicon Kirin 710 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ। 15,000 টাকার নীচে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটিতে এই ফোন জনপ্রিয় হয়েছে। লঞ্চের সময় Honor 8X ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলত EMUI 8.2.0 স্কিন। এবার এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI 9.0 স্কিন নিয়ে আসার ঘোষণা করল Honor।
18 মার্চ থেকে ধাপে ধাপে সব Honor 8X ফোনে Android Pie আপডেট পৌঁছে যাবে। সব Honor 8X ফোনে এই আপডেট পৌঁছাতে বেশ কিছু দিন সময় লাগবে।
স্মার্টফোন ব্যবহারের অভ্যাসে লাগাম টানতে নতুন অপারেটিং সিস্টেমে যোগ হচ্ছে ডিজিটাল ব্যালেন্স ফিচার। কবে কত সময় ফোন ব্যবহার করেছেন তা জানা যাবে এই ফিচারে। জানা যাবে কোন নির্দিষ্ট অ্যাপ কত সময় ব্যবহার করেছেন।
Honor 8X এর 4GB RAM আর 64GB বেস ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। এছাড়াও 6GB RAM আর 64GB স্টোরেজ এবং 6GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Honor 8X এ রয়েছে 6.5 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে HiSilicon Kirin 710 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Honor 8X এ রয়েছে 20MP+2MP রিয়ার ক্যামেরা সেট আপ। সাথে রয়েছে LED ফ্ল্যাশ। ফোনের সামনে রয়েছে 16MP ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Honor 8X এ থাকবে 4G VoLTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac (2.4GHz and 5GHz), Bluetooth v4.2 LE সাথে aptX সাপোর্ট, GPS/ A-GPS, GLONASS, BeiDou একটি micro-USB পোর্ট আর একটি 3.5মিমি হেডফোন জ্যাক। Honor 8X এর ভিতরে রয়েছে একটি 3750 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale