এটাই নতুন Honor Magic 2?

Honor Magic 2 এর প্রধান আকর্ষণ ফুল ফিউ ডিসপ্লে। এর ফোনের ডিসপ্লের চারপাশে কোন বেজেল থাকবে না। ডিসপ্লের উপরে থাকবে না কোন নচ। এই বছরে লঞ্চ হওয়া Oppo Find X ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল।

এটাই নতুন Honor Magic 2?

Photo Credit: Weibo/ Zanilia Zhao

আগামী 31 অক্টোবর চিনে লঞ্চ হবে Honor Magic 2

হাইলাইট
  • Magic 2 ফোনের ভিতরে থাকবে HiSilicon Kirin 980 চিপসেট
  • থাকবে একটি বেজেল লেস ডিসপ্লে আর ম্যানুয়াল স্লাইডার ক্যামেরা ডিজাইন
  • 31 অক্টোবর চিনে লঞ্চ হবে Honor Magic 2
বিজ্ঞাপন

আগামী 31 অক্টোবর চিনে লঞ্চ হবে Honor Magic 2। Magic 2 ফোনের ভিতরে থাকবে  Honor এর ফ্ল্যাগশিপ HiSilicon Kirin 980 চিপসেট। এর সাথেই থাকবে একটি বেজেল লেস ডিসপ্লে আর ম্যানুয়াল স্লাইডার ক্যামেরা ডিজাইন। লঞ্চের ঠিক আগে Honor Magic 2 এর নতুন ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গেল।

সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Honor Magic 2 ফোনের ছবি দেখা গিয়েছে। সেখানে চিনের জনপ্রিয় অভিনেত্রী জানিলা ঝাও Honor Magic 2 ফোনের ছবি পোস্ট করেছেন। Magic 2 তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা।

Honor Magic 2 এর প্রধান আকর্ষণ ফুল ফিউ ডিসপ্লে। এর ফোনের ডিসপ্লের চারপাশে কোন বেজেল থাকবে না। ডিসপ্লের উপরে থাকবে না কোন নচ। এই বছরে লঞ্চ হওয়া Oppo Find X ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল। কয়েকদিন আগেই Mi Mix 3 সম্পর্কিত এক খবরেও একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল।

Honor Magic 2 ফোনের ভিতরে থাকবে Kirin 980 প্রসেসার। সম্প্রতি এই প্রসেসার সহ Mate 20 সিরিজের তিনটি ফোন ললঞ্চ করেছে Huawei। এটি প্রথম মোবাইল কম্পিউটিং এ 7nm চিপসেট। এর সাথেই নতুন এই প্রসেসারে আগের থেকে অনেক কম ব্যাটারি খরচ হবে। ফলে ফোনের ব্যাটারি ব্যাক আপ অনেকটাই বেড়ে যাবে।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »