লঞ্চের আগেই দেখে নিন নতুন Honor Magic 2

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 অক্টোবর 2018 13:03 IST
হাইলাইট
  • 31 অক্টোবর চিনে লঞ্চ হবে Honor Magic 2
  • সোমবার Honor Magic 2 ফোন ও রিটেল বাক্সের ছবি ইন্টারনেটে দেখা গিয়েছে
  • Honor Magic 2 এর প্রধান আকর্ষণ ফুল ফিউ ডিসপ্লে

সোমবার Honor Magic 2 ফোন ও রিটেল বাক্সের ছবি ইন্টারনেটে দেখা গিয়েছে

Photo Credit: Weibo/ Honor

আগামী 31 অক্টোবর চিনে লঞ্চ হবে Honor Magic 2। Magic 2 ফোনের ভিতরে থাকবে  Honor এর ফ্ল্যাগশিপ HiSilicon Kirin 980 চিপসেট। এর সাথেই থাকবে একটি বেজেল লেস ডিসপ্লে আর ম্যানুয়াল স্লাইডার ক্যামেরা ডিজাইন। লঞ্চের ঠিক আগে আবার Honor Magic 2 এর নতুন ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গেল।

সোমবার Honor Magic 2 ফোন ও রিটেল বাক্সের ছবি ইন্টারনেটে দেখা গিয়েছে। এই ছবিত দেখা গিয়েছে Honor Magic 2 ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা। এর সাথেই থাকবে একটি LED ফ্ল্যাশ। পরের ছবিতে ফোনের সামনের দিক দেখা গিয়েছে। এই ছবিতে ফোনের ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি। এছাড়াও পৃথক এক ছবিতে Honor Magic 2 ফোনের গ্রেডিয়েন্ট কালার ভেরিয়ন্ট দেখা গিয়েছে।

Advertisement

Honor Magic 2 এর প্রধান আকর্ষণ ফুল ফিউ ডিসপ্লে। এর ফোনের ডিসপ্লের চারপাশে কোন বেজেল থাকবে না। ডিসপ্লের উপরে থাকবে না কোন নচ। এই বছরে লঞ্চ হওয়া Oppo Find X ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল। কয়েকদিন আগেই Mi Mix 3 সম্পর্কিত এক খবরেও একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল।

Honor Magic 2 ফোনের ভিতরে থাকবে Kirin 980 প্রসেসার। সম্প্রতি এই প্রসেসার সহ Mate 20 সিরিজের তিনটি ফোন ললঞ্চ করেছে Huawei। এটি প্রথম মোবাইল কম্পিউটিং এ 7nm চিপসেট। এর সাথেই নতুন এই প্রসেসারে আগের থেকে অনেক কম ব্যাটারি খরচ হবে। ফলে ফোনের ব্যাটারি ব্যাক আপ অনেকটাই বেড়ে যাবে। এর সাথেই থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় 16MP+24MP+16MP সেন্সার থাকবে। এর সাথেই থাকবে 8GB RAM, 128GB স্টোরেজ আর 3,400 mAh ব্যাটারি।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  2. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  3. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  4. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  5. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  6. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  7. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  8. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  9. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  10. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.