Honor View 20 থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সার। ফোনের ভিতরে থাকছে Kirin 980 চিপসেট। সাথে থাকছে কোম্পানির GPU Turbo 2.0 টেকনোলজি। এই ফোনে কোন ‘ডিসপ্লে নচ’ থাকছে না।
Honor View 20 ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল ক্যামেরা আর 4,000mAh ব্যাটারি
মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছিল Honor View 20। বুধবার ভারতে বিক্রি শুরু হল এই ফোন। বুধবার দুপুর 12 টায় শুধুমাত্র Amazon থেকে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন। Honor View 20 থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সার। ফোনের ভিতরে থাকছে Kirin 980 চিপসেট। সাথে থাকছে কোম্পানির GPU Turbo 2.0 টেকনোলজি। এই ফোনে কোন ‘ডিসপ্লে নচ' থাকছে না। পরিবর্তে ডিসপ্লের বাঁ দিকে উপরে একটি ছিদ্র থাকবে। এই ছিদ্রএর নীচের থাকবে সেলফি ক্যামেরা। এই প্রথম ভারতে এই ডিসপ্লে টেকনোলজির ফোন লঞ্চ হল।
আরও পড়ুন: ভারতে নতুন স্মার্টওয়াচ ও ফিটনেস ট্র্যাকার নিয়ে এলো Honor
6GB RAM আর 128GB স্টোরেজে Honor View 20 ফোনের দাম 37,999 টাকা। 8GB RAM+256GB স্টোরেজে Honor View 20 কিনতে খরচ হবে 45,999 টাকা। তিনটি আলাদা রঙে এই ফোন বিক্রি করবে Honor। Honor View 20 ফোনের ডিসপ্লের বাঁ দিকে উপরে একটি ছিদ্র থাকছে। তার নীচেই থাকছে সেলফি ক্যামেরা। বুধবার দুপুর 12 টায় Amazon আর HiHonor স্টোর থেকে বিক্রি শুরু হয়েছে Honor View 20।
আরও পড়ুন: Redmi Note 7 Pro তে থাকবে আরও বেশি স্টোরেজ
লঞ্চ অফারে থাকছে নো-কস্ট ইএমআই এর সুবিধা। সাথে ICICI ব্যাক ক্রেডিড ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 5 শতাংশ ছাড় পাবেন। Jio গ্রাহকরা পাবেন 2,200 টাকা ক্যাশব্যাক আর 2.2TB অতিরিক্ত ডেটা। Hihonor স্টোর থেকে এই ফোন কিনলে থাকছে 1,400 টাকা Paytm ক্যাশব্যাক আর 15,000 টাকা পর্যন্ত MobiKwik ক্যাশব্যাক।
আরও পড়ুন: ট্রিপল রিয়ার ক্যামেরা সহ কবে ভারতে আসছে Vivo V15 Pro?
আরও পড়ুন: 2000 টাকা পর্যন্ত সস্তা হলো এই দুটি Nokia স্মার্টফোন
ডুয়াল সিম Honor View 20 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নতুন MagicUI 2.0.1 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে ফ্ল্যাগশিপ 7nm Kirin 980 চিপসেট। সাথে থাকছে 6GB/8GB RAM আর 128GB/256GB স্টোরেজ।
আরও পড়ুন: ধামাকা সেল নিয়ে হাজির ‘Xiaomi', কোন ফোনে কত ডিসকাউন্ট?
Honor View 20 ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে Sony IMX586 সেন্সার। এটি বিশ্বের প্রথম 48MP স্মার্টফোন সেন্সার।সাথে থাকবে একটি থ্রি ডি টাইম টু ফ্লাইট সেন্সার। Honor View 20 তে সেলফি তোলার জন্য একটি 25MP ক্যামেরা ব্যবহার হয়েছে।
আরও পড়ুন: বাজেট সেগমেন্টে লঞ্চ হল Redmi Go: দাম ও স্পেসিফিকেশান দেখে নিন
Honor View 20 এর ভিতরে একটি 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে Huawei। এই ফোনের লিঙ্ক টার্বো টেকনোলজি ব্যবহার করে কোন সমস্যা ছাড়াই Wifi ও মোবাইল ডাটা মধ্যে বদল করা যাবে। কানেক্টিভিটির জন্য Honor View 20 তে থাকবে Bluetooth v5.0, Wi-Fi 802.11 a/b/g/n/ac (dual band, 2.4GHz and 5GHz), GPS/ A-GPS, USB Type-C, সাথে থাকছে GPU Turbo 2.0 টেকনোলজি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile