ভারতে কীভাবে জনপ্রিয়তা হারাল Motorola?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 মার্চ 2019 17:12 IST

Realme ও Xiaomi –র ডিজাইন ও স্পেসিফিকেশনের কাছেই ধরাশায়ী হয়েছে Motorola

বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেলেও ভারতে ক্রমশ জমি হারাচ্ছে Lenovo –র স্মার্টফোন ব্র্যান্ড Motorola। কয়েক বছর আগেও বাজেট ও মিডরেঞ্জ সেগমেন্টে ভারতে অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড হলে সাম্প্রতিক অতীতে চিত্রটা বদলেছে। চিনের স্মার্টফোন ব্র্যান্ডগুলির কাছে ভারতের বাজারে ক্রমশ জনপ্রিয়তা হারিয়েছে এই ফোন।
সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষার রিপোর্টে জানা গিয়েছে 2018 সালে ভারতে Motorola -র বার্ষিক স্মার্টফোন বিক্রি কমেছে 70 শতাংশ। 2017 সালে ভারতের ষষ্ঠ স্মার্টফোন ব্র্যান্ড থাকলেও 2018 সালে গোটা দেশে দ্বাদশ স্থান পেয়েছে এই ব্র্যান্ড।

Realme ও Xiaomi –র ডিজাইন ও স্পেসিফিকেশনের কাছেই ধরাশায়ী হয়েছে Motorola। কম দামে চিনা কোম্পানির স্মার্টফোনগুলিতে ভালো স্পেসিফিকেশনের সাথেই আধুনিক ডিজাইন পাওয়া যাচ্ছে। এটাই ভারতে Motorola ফোনের জনপ্রিয়তা কমার প্রধান কারন।

অন্যান্য কোম্পানিগুলি ভারতে একের পর এক স্মার্টফোন লঞ্চ করলেও সাম্প্রতিক ইতিহাসে ভারতে বেশি স্মার্টফোন লঞ্চ করেনি Lenovo –র এই ব্র্যান্ড। ভারতের বাজারে কোম্পানি ধূকতে শুরু করায় 2018 সালের গোড়ায় কোম্পানি ছেড়েছিলেন ভারতে Motorola –র বাণিজ্যিক প্রধান সুধীন মথুর। এর পরে ভারতে আরও কোণঠাসা হয়েছে Motorola।

এই মুহুর্তে ভারতের বাজেট স্মার্টফোন সেগমেন্টে একছত্র আধিপত্য রয়েছে Xiaomi ও Realme ফোনের। সম্প্রতি লঞ্চ হওয়া Galaxy M সিরিজের স্মার্টফোনের হাত ধরে ভারতের বাজেট সেগমেন্ট সিরিজের বাজারে ঘুরে দাঁড়াতে চাইছে এক সময় এক নম্বরে থাকা Samsung।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Motorola India, Motorola
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.