এই মাসে ফোল্ডেবেল স্মার্টফোন নিয়ে আসছে Huawei

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 ফেব্রুয়ারি 2019 13:39 IST
হাইলাইট
  • 24 ফেব্রুয়ারি Huawei ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ হবে
  • থাকবে কোম্পানির নিজস্ব HiSilicon Kirin 980 চিপসেট আর Balong 5000 মডেম
  • ফোল্ডেবেল স্মার্টফোনে থাকবে একটি 7.2 ইঞ্চি ডিসপ্লে

Huawei ফোল্ডেবেল স্মার্টফোনে থাকবে একটি 7.2 ইঞ্চি ডিসপ্লে

ফোল্ডেবেল স্মার্টফোন তৈরিতে ব্যস্ত কোম্পানি,  এই কথা জানিয়েছে Huawei। ফেব্রুয়ারিতে বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে সামনে আসবে Huawei  এর 5G  ফোল্ডেবেল স্মার্টফোন। টুইটারে এই ডিভাইজ লঞ্চের আমন্ত্রণপত্র প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। 24 ফেব্রুয়ারি ভারতীয় সময় সন্ধ্যা 6 টা 30 মিনিটে বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে Huawei ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ ইভেন্ট শুরু হবে।

 

আরও পড়ুন: PUBG Mobile নিষিদ্ধ করার আবেদন জানিয়ে আদালতে গেল 11 বছরের বালক

Advertisement

 

 

আমন্ত্রণপত্রে ফোল্ডেবেল স্মার্টফোন কথাটি লেখা না থাকলেও এই ফোনের  একটি ছবি প্রকাশিত হয়েছে।  সেখানে ভাঁজ করা স্মার্টফোন এর মাঝে ‘ভবিষ্যতের সাথে যুক্ত' হওয়ার বার্তা দেওয়া হয়েছে। এটাই কোম্পানির প্রথম 5G  স্মার্ট ফোন হতে চলেছে.  ফোনের ভিতরে থাকবে  কোম্পানির নিজস্ব HiSilicon Kirin 980 চিপসেট আর Balong 5000  মডেম।

Advertisement

 

আরও পড়ুন: Redmi Note 7 Pro তে থাকবে আরও বেশি স্টোরেজ

 

2017 সালে প্রথম Huawei এর ফোল্ডেবেল স্মার্টফোন তৈরীর খবর সামনে এসেছিল।  একই সময় থেকে ফোল্ডেবেল স্মার্টফোন তৈরীর কাজে ব্যস্ত দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট Samsung।  Huawei  ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চের ঠিক আগে 20 ফেব্রুয়ারি  এক ইভেন্টে লঞ্চ হবে Samsung  এর ফোল্ডেবেল স্মার্টফোন।

Advertisement

 

আরও পড়ুন: এটাই বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন, দেখুন ভিডিও

Advertisement

 

Huawei ফোল্ডেবেল স্মার্টফোনে থাকবে একটি 7.2 ইঞ্চি ডিসপ্লে।  24,000 থেকে 30,000 টি ফোল্ডেবেল  স্মার্ট ফোন তৈরি করবে Huawei। Huawei ছাড়াও ফোল্ডেবেল স্মার্টফোন তৈরীর কাজে ব্যস্ত রয়েছে Samsung, LG আর Xiaomi -র মতো কোম্পানিগুলি।

 

 

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Huawei, Foldable 5G Smartphone, MWC 2019, MWC, 5G
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.