ওপেন সেলে বিক্রি শুরু হল Huawei Nova 3

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 অগাস্ট 2018 10:52 IST
হাইলাইট
  • বৃহষ্পতিবার থেকে ওপেন সেলে Amazon-এ পাওয়া যাবে এই ফোন
  • Huawei Nova 3 এর দাম 34,990 টাকা
  • American Express কার্ড হোল্ডাররা অতিরিক্ত 3000 টাকা ছাড় পাবেন

কালো ও আইরিস পার্পল রঙে Huawei Nova 3 এর দাম 34,990 টাকা।

 

বুধবার Amazon Prime গ্রাহকদের জন্য Huawei Nova 3 বিক্রি শুরু হয়েছিল।। বৃহষ্পতিবার থেকে ওপেন সেলে Amazon-এ পাওয়া যাবে এই ফোন। আজ দুপুর 1টায় Amazon-এ Huawei Nova 3 ওপেন সেল শুরু হবে। যদিও এখনো ফ্ল্যাশসেলেই পাওয়া যাচ্ছে Huawei Nova 3 এর ছোটভাই Huawei Nova 3i। কালো ও আইরিস পার্পল রঙে Huawei Nova 3 এর দাম 34,990 টাকা।

বৃহষ্পতিবার দুপুর 1টায় ওয়েন সেলে Amazon থেকে Huawei Nova 3 বিক্রি শুরু হবে। গ্রাহকদের অতিরিক্ত 2000 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি। যদিও Amazon Prime গ্রাহকরা এই ফোন কিনলে 3000 টাকা ছাড় পেয়ে যাবেন। নো কস্ট EMI এর সাথেই Huawei Nova 3 কিনলে 12 মাসের স্ক্রিন প্রোটেকশান বিমা বিনামূল্যে পেয়ে যাবেন। এর সাথেই American Express কার্ড হোল্ডাররা অতিরিক্ত 3000 টাকা ছাড় পাবেন।

Huawei Nova 3 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Huawei Nova 3 তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন চলবে। Huawei Nova 3 তে রয়েছে একটি 6.3 ইঞ্চি Full HD+ LTPS প্যানেল। ফোনের ভিতরে থাকবে HiSilicon Kirin 970 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Huawei Nova 3 তে একটি ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার ও একটি 2MP সেকেন্ডারী সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Huawei Nova 3i তে একটি 24MP ও একটি 2MP ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে।

কানেক্টিভিটির জন্য Huawei Nova 3 তে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac, Bluetooth v4.2 LE, USB 2.0, GLONASS, and GPS/ A-GPS থাকবে। এর সাথেই Huawei Nova 3 তে একটি 3750mAh ব্যাটারি থাকবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent build quality
  • Feature-rich camera app
  • Crisp display
  • Good battery life
  • Bad
  • No OIS, average low-light performance
  • Heats up easily
  • No NFC
  • Display lacks scratch protection
 
KEY SPECS
Display 6.30-inch
Processor HiSilicon Kirin 970
Front Camera 24-megapixel
Rear Camera 16-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3750mAh
OS Android 8.1
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Huawei
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  2. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  3. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  4. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  5. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  7. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  8. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  9. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  10. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.