গেমারদের জন্য Huawei Y9 (2019) ফোনে থাকছে বিশেষ ফিচার, শুরু হল বিক্রি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 জানুয়ারী 2019 10:12 IST
হাইলাইট
  • মঙ্গলবার ভারতে বিক্রি শুরু হল Huawei Y9 (2019)
  • Huawei Y9 (2019) এর ভিতরে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, Kirin 710 চিপসেট
  • ভারতে Huawei Y9 (2019) ফোনের দাম 15,990 টাকা

ভারতে Huawei Y9 (2019) ফোনের দাম 15,990 টাকা।

গত বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে Huawei Y9 (2019)। মঙ্গলবার ভারতে বিক্রি শুরু হল এই স্মার্টফোন। Huawei Y9 (2019) ফোনে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, Kirin 710 চিপসেট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার 4.0 ও সামনে ও পিছনে ডুয়াল ক্যামেরা সেট আপ। Huawei Y9 (2019) ফোনের অন্যতম প্রধান আকর্ষন TurboGPU, 4,000 mAh ব্যাটারি আর Fingerprint 4.0।

 

আরও পড়ুন: 2019 সালে সস্তা হয়েছে এই পাঁচটি Xiaomi স্মার্টফোন

Advertisement

 

Huawei Y9 (2019) এর দাম

ভারতে Huawei Y9 (2019) ফোনের দাম 15,990 টাকা। 4GB RAM / 64GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। মঙ্গলবার থেকে শুধুমাত্র Amazon থেকে Huawei Y9 (2019) বিক্রি হবে। Huawei Y9 (2019) ফোনের সাথে পাওয়া যাবে 2,990 টাকা দামেওর একটি Boat ROCKERZ 255 SPORTS ব্লুটুথ হেডসেট।

 

আরও পড়ুন: অপেক্ষা শেষ, আজই কেনা যাবে দুটি নতুন Xiaomi স্মার্টটিভি

 

 

Huawei Y9 (2019) স্পেসিফিকেশান

Huawei Y9 (2019) তে রয়েছে একটি 6.5 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Kirin 710 চিপসেট। ছবিব তোলার জন্য Huawei Y9 (2019) তে থাকবে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের পিছনের মতোই সামনেও থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। Huawei Y9 (2019) এর সামনে থাকছে 16MP+2MP ডুয়াল ক্যামেরা সেট আপ। কোম্পানি জানিয়েছে দুটি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে।

Advertisement

 

আরও পড়ুন: জানুয়ারিতে মধ্যবিত্তের জন্য তিনটি নতুন স্মার্টফোন আনছে Samsung

Advertisement

 

Huawei Y9 (2019) তে ব্যবহার হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার 4.0 টেকনোলজি। এর মাধ্যমে মাত্র 0.3 সেকেন্ডে ফোন আনলক করা সম্ভব। ফোনের ভিতরে থাকবে EMUI 8.2 স্কিন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  2. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  3. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  4. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  5. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  6. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  7. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  9. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  10. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.