এসে গেল Huawei Y9s, নতুন ফোনের ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 8 নভেম্বর 2019 12:39 IST
হাইলাইট
  • Huawei Y9s ফোনে 16MP পপ-আপ সেলফি ক্যামেরা থাকছে
  • ফোনের ভিতরে 4,000mAh ব্যাটারি থাকছে
  • থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ

Huawei Y9s ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে

সম্প্রতি চিনের বাজারে লঞ্চ হয়েছিল Honor 9X। চিনের বাইরে Huawei Y9s নামে লঞ্চ হল এই স্মার্টফোন। ইতিমধ্যেই Huawei অফিশিয়াল ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। যদিও কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি। Huawei Y9s ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা আর গ্রেডিয়েন্ট ফিনিশ। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি পপ-আপ ক্যামেরা।

Honor 9X এর সাথে নতুন Huawei Y9s ফোনে স্পেসিফিকেশনে অনেক মিল রয়েছে। Huawei Y9s ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির EMUI 9.1 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.59 ইঞ্চি FHD+ TFT LCD ডিসপ্লে। এই ফোনে রয়েছে Kirin 710F চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর 128GB  স্টোরেজ।

Huawei Y9s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Huawei Y9s ফোনে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা থাকছে।

Huawei Y9s ফোনের ভিতরে 4,000 mAh ব্যাটারি থাকবে। কোম্পানির দাবি এই ফোনে টানা 40 ঘণ্টা ফোনে কথা বলা যাবে। এছাড়াও 9 ঘণ্টা মিউজিক প্লে ব্যাক আর 80 ঘণ্টা ভিডিও প্লে ব্যাক সাপোর্ট থাকছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে Bluetooth 4.2, Wi-Fi 802.11 b/g/n, USB Type-C, GPS/ A-GPS, Glonass। দুটি রঙে পাওয়া যাবে নতুন Huawei Y9s। নতুন এই স্মার্টফোনের আয়তন 163.1x77.2x8.8 মিমি। আর ওজন 206 গ্রাম।

আরও পড়ুন:

নতুন রঙে বাজারে এল Redmi Note 8 Pro

ডিসেম্বরে আসছে Vivo X30: ফিচারগুলি দেখে নিন

প্রথম ঝলকেই চমক! Vivo S5 ফোনে কী কী থাকছে?

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 7,200mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে Vivo Y31T শীঘ্রই দেশে লঞ্চ হবে
  2. Airtel চালু করল ফ্রি স্যাটেলাইট ইন্টারনেট, নেটওয়ার্ক ছাড়াই ফোনে চলবে WhatsApp
  3. 1,000 টাকার কমে UPI ও ক্যামেরা-সহ সেরা 5 কিপ্যাড মোবাইল ফোন দেখে নিন
  4. ভারতে তৈরি iPhone 18 Pro Max কিনবে আমেরিকা-ইউরোপ, সেপ্টেম্বরে লঞ্চের আগে শুরু হল উৎপাদন
  5. Spotify প্রিমিয়ামের বার্ষিক প্ল্যানের দাম একলাফে প্রায় 600 টাকা কমল, অফার সীমিত সময়ের
  6. ফোন কেনা আরও খরচের, 10,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিল iQOO এবং Redmi
  7. BSNL-এর বড় ঘোষণা, 1 টাকার রিচার্জে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ফ্রি ডেটা
  8. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে Moto G Max লঞ্চ হল ভারতে
  9. ChatGPT ও Gemini-কে টক্কর দিতে বড় চাল Microsoft-এর, নতুন Copilot সুপার অ্যাপ আসছে
  10. 30,500 টাকা কমল Samsung Galaxy S26 সিরিজের দাম, ফ্রিডম সেল উপলক্ষে বাম্পার অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.