ডিসেম্বরে আসছে Vivo X30: ফিচারগুলি দেখে নিন

ডিসেম্বর মাসে লঞ্চ হবে Vivo X30। বৃহস্পতিবার বেজিংয়ে এক প্রেস বিবৃতিতে এই কথা জানিয়েছে Vivo। নতুন Vivo X30 ফোনে থাকছে ডুয়াল 5G সাপোর্ট।

ডিসেম্বরে আসছে Vivo X30: ফিচারগুলি দেখে নিন

Photo Credit: Weibo

Vivo X30 ফোনে Exynos 980 চিপসেট থাকবে

হাইলাইট
  • ডিসেম্বরে লঞ্চ হবে Vivo X30
  • এই ফোনে Exynos 980 চিপসেট থাকবে
  • ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকনে
বিজ্ঞাপন

ডিসেম্বর মাসে লঞ্চ হবে Vivo X30। বৃহস্পতিবার বেজিংয়ে এক প্রেস বিবৃতিতে এই কথা জানিয়েছে Vivo। নতুন Vivo X30 ফোনে থাকছে ডুয়াল 5G সাপোর্ট। ফোনের ভিতরে থাকবে একটি Exynos 980 চিপসেট। চলতি বছর সেপ্টেম্বরে 5G আর অন বোর্ড আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সহ এই চিপসেট লঞ্চ করেছিল Samsung। ডিসেম্বরে মাসে Vivo X30 লঞ্চের পরে X30 Pro লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি।

বৃহস্পতিবার এক প্রেস ইভেন্টে Samsung এর সাথে হাত মিলিতে Exynos 980 চিপসেট ব্যবহার করে নতুন স্মার্টফোন তৈরি অভিজ্ঞতা ভাগ করে নিয়েছে Vivo। নতুন Exynos 980 চিপসেটে থাকছে অত্যাধুনিক কানেক্টিভিটি সাপোর্ট। থাকছে 5G কানেক্টিভিটি আর Wifi 6।

Exynos 980 চিপসেটের 5G মোডেমে 3.55 Gbps ডাউনলোড স্পিড পাওয়া যাবে। বৃহস্পতিবারের ইভেন্ট থেকে এই কথা জানিয়েছে Vivo ও Samsung। Cortex-A75 এর পরিবর্তে নতুন চিপসেটে রয়েছে দুটি Cortex-A77 কোর। ফলে আগের থেকে 20 শতাংশ বেশি পারফর্মেন্স পাওয়া যাবে।

Exynos 980 চিপসেটে 108 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট থাকছে। এই চিপসেট ব্যবহার হলে সেই ফোনে সর্বোচ্চ পাঁচটা ক্যামেরা ব্যবহার করা যাবে। শক্তিশালী প্রসেসিং কোর, অত্যাধুনিক কানেক্টিভিটির সাথেই Exynos 980 চিপসেটে থাকছে Mali G76 GPU।

যদিও X30 ফোন সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি Vivo। যদিও সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে Vivo X30 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল।

Vivo X30 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Vivo X30 ফোনে একটি 90Hz রিফ্রেশ রেটের 6.5 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকবে Exynos 980 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ। ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় একটি 64 মেগাপিক্সেল সেন্সর থাকছে। সাথে 13 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল সেন্সর থাকছে।

অন্যদিকে Vivo X30 Pro ফোনে থাকবে একটি 90Hz রিফ্রেশ রেটের 6.89 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই দোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় থাকবে 60 মেগাপিক্সেল সেন্সর। ফোনের ভিতরে থাকবে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 44W ফাস্ট চার্জ সাপোর্ট।

আরও পড়ুন:

প্রথম ঝলকেই চমক! Vivo S5 ফোনে কী কী থাকছে?

এটাই Vivo V17? নতুন ফোনের সম্ভাব্য ফিচারগুলি দেখে নিন

মাসের শুরুতেই সস্তা হল এই দুই Vivo স্মার্টফোন

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »