Infinix GT 50 Pro অক্টোবর মাসে ভারতে আসবে বলে নিশ্চিত করা হয়েছে।
Photo Credit: Infinix
Infinix GT 50 Pro features a HydroFlow liquid cooling system
Infinix GT 50 Pro এই মাসেই ভারতে আসবে। Infinix সিরিজ মূলত গেমিং স্মার্টফোনের জন্য পরিচিত। এই সিরিজের লেটেস্ট মডেল GT 50 Pro গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল এপ্রিলে। এটি HydroFlow লিকুইড কুলিং সিস্টেম, 144FPS গেমিং সাপোর্ট, বিশাল 3D ভেপার চেম্বার, এবং প্রেশার-সেন্সিটিভ শোল্ডার ট্রিগার বাটনের সঙ্গে এসেছিল। ভারতে infinix GT 50 Pro-এর গ্লোবাল মডেলই রিলিজ হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি 6,500mAh ব্যাটারি, হাই-পারফরম্যান্স MediaTek Dimensity 8400 Ultimate প্রসেসর, ইনফিনিক্সের নিজস্ব নেটওয়ার্কিং চিপ, X-Axis লিনিয়ার মোটর, ও বিভিন্ন গেমিং ফিচার্স দিয়ে সজ্জিত।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইনফিনিক্স জিটি 50 প্রো অক্টোবর মাসেই ভারতে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট করে লঞ্চের তারিখ ঘোষণা হয়নি। ইনফিনিক্স দিনক্ষণ ঘোষণা করতে অভিনব প্রচার শুরু করেছে। ব্র্যান্ডের ওয়েবসাইটে GT 50 Pro মডেলের লঞ্চ পেজে গিয়ে সেখানে ক্লিক করে একটি রিভিল মিটার এগিয়ে দিতে পারবে ক্রেতারা।
প্রতিটি ক্লিক যোগ করে করে একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছলে আনুষ্ঠানিকভাবে লঞ্চ ডেট ঘোষণা করা হবে। বর্তমানে গ্লোবাল মার্কেটে ফোনটির দাম 69,98,000 IDR থেকে শুরু, যা ভারতীয় মুদ্রায় প্রায় 37,755 টাকার সমান। বেস মডেলে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। এটি ব্ল্যাক অ্যাবিস, রেড ব্লেজ, ও সিলভার গ্লেসিয়ার কালার অপশনে উপলব্ধ।
কোর স্পেসিফিকেশন নিয়ে বললে, Infinix GT 50 Pro গ্লোবাল মডেলে 6.78 ইঞ্চি এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 4,500 নিট পিক ব্রাইটনেস, ও 340 হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। স্ক্রিনটি TÜV Rheinland-এর লো ব্লু লাইট সার্টিফায়েড। স্ক্রিনের উপরে Corning Gorilla Glass 7i কভার রয়েছে।
ইনফিনিক্সের এই ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), অটোফোকাস, PDAF, ও f/1.59 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দিয়ে সজ্জিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক এবং ফ্রন্ট উভয় ক্যামেরা 4K 30FPS ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Infinix GT 50 Pro পাঁচ বছর সফটওয়্যার আপডেট পাবে। হ্যান্ডসেটের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 45W ওয়্যার্ড চার্জিং, ডুয়াল স্পিকার, Dolby Atmos, 30W ওয়্যারলেস চার্জিং, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইনফ্রারেড ব্লাস্টার, IP64 রেটিং, 2,340 হার্টজ PWM ডিমিং, ইত্যাদি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999