Infinix GT 50 Pro-এর লিকুইড কুলিং চ্যানেল ফোনের পিছনের স্বচ্ছ প্যানেলের ভিতর দিয়ে দেখা যাবে।
Photo Credit: Infinix
Infinix GT 50 Pro features a visible HydroFlow liquid cooling system
Infinix GT 50 Pro বুধবার লঞ্চ হয়েছে ভারতে। এটি দেশের প্রথম স্মার্টফোন যা লিকুইড কুলিং সিস্টেমের সঙ্গে এসেছে। কুলিং চ্যানেল ফোনের পিছনের স্বচ্ছ প্যানেলের ভিতর দিয়ে দেখা যাবে। Infinix GT 50 Pro-তে শোল্ডার ট্রিগার বাটন আছে। এতে চারটি আরজিবি লাইট স্ট্রিপ সাজানো হয়েছে। ফোনে কল এলে, গেম খেলার সময় বা গান চালালে আলো জ্বলে উঠবে। ফোনটি ভিডিও গেম কনসোলে রূপান্তরিত করা যাবে। ইনফিনিক্স এই ফোনের সঙ্গে তিনটি ফুল গেমিং অ্যাক্সেসরিজ অফার করছে। যাঁরা মোবাইলে ভারী গ্রাফিক্সের গেম খেলে বা এমুলেটর ব্যবহার করে, তাঁদের কাছে নতুন ডিভাইসটি কাজে আসতে পারে।
Infinix GT 50 Pro ভারতে 69,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজে একটাই কনফিগারেশনে উপলব্ধ। ফোনটি ব্ল্যাক অ্যাবিস ও রেড ব্লেজ রঙের বিকল্পে পাওয়া যাবে। ডিভাইসটি ফ্লিপকার্ট ও ইনফিনিক্স ইন্ডিয়ার অনলাইন স্টোরে উপলব্ধ হবে। লঞ্চ অফারে 24,999 টাকার গেমিং অ্যাক্সেসরিজ ফ্রি-তে দিচ্ছে সংস্থা। বক্সের মধ্যে 10,999 টাকা দামের GT NX স্টেশন, 10,000 টাকার GT NX কন্ট্রোলার, ও 4,000 টাকার GT MagCharge কুলার অর্ন্তভুক্ত আছে।
ইনফিনিক্স জিটি 50 প্রো মডেলে 6.78 ইঞ্চি এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ও 4,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনে Dolby Atmos সাপোর্ট রয়েছে। এতে প্রেসার-সেন্সিটিভ শোল্ডার বাটন থাকার কারণে শুধুমাত্র টাচস্ক্রিনের উপর নির্ভরশীল থাকতে হবে না। গেম খেলার সময় অতিরিক্ত কন্ট্রোল পাওয়ার সুবিধা থাকছে।
ডিভাইসে হাই-পারফরম্যান্স MediaTek Dimensity 8400 Ultimate প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি AnTuTu বেঞ্চমার্কে 2.2 মিলিয়নের বেশি স্কোর করেছে। হ্যান্ডসেটে 144FPS গেমিং সাপোর্ট থাকছে৷ সংস্থা দাবি করছে, এই ফোনে সবচেয়ে বড় মাইক্রো-পাম্প লিকুইড কুলিং সিস্টেম আছে। হিটি ডিসিপেশন এরিয়া 7,700 বর্গমিমি। ফোনে থাকা 6,500mAh ব্যাটারি 45W ওয়্যার্ড চার্জিং ও 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
ইনফিনিক্সের নতুন ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.59 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটি 4K 30fp ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Infinix GT 50 Pro-এর অন্যতম চমক হল নিজস্ব গেমিং ইকোসিস্টেম। গেম খেলার অভিজ্ঞতা আরও উন্নত করতে এতে তিনটি বিশেষ অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে। প্রথমটি হল GT NX Controller। এটি ফোনের সঙ্গে যুক্ত করে কনসোলের মতো কন্ট্রোল করা যাবে। কন্ট্রোলারটি দুটি আলাদা ব্লুটুথ কন্ট্রোলারে ভাগ করেও গেম খেলা যাবে।
অন্য দিকে, NX Station-এর সাহায্যে ফোনটিকে টিভি বা মনিটারের সঙ্গে কানেক্ট করা যাবে। এটি 60 হার্টজ রিফ্রেশ রেটে 4K রেজোলিউশনে আউটপুট দিতে পারবে। GT MagCharge Cooler 2.0-তে 12W থার্মোইলেকট্রিক কুলিং প্রযুক্তির সঙ্গে 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে। সব মিলিয়ে এই তিন অ্যাক্সেসরিজ মোবাইল গেমিংয়ে আলাদা মাত্রা যোগ করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Pro Camera Details Revealed Ahead of October 29 Launch