Infinix Smart 10 মাত্র 6,799 টাকায় ভারতে লঞ্চ হল, কম দামে এত ফিচার্স বিশ্বাস হবে না

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 25 জুলাই 2025 14:11 IST
হাইলাইট
  • Infinix Smart 10 চার বছর ল্যাগ-ফ্রি পারফরম্যান্স প্রদান করবে
  • বাজেট ফোনটিতে 120 হার্টজ LCD ডিসপ্লে আছে
  • ফোনটি জল ও ধুলো প্রতিরোধের জন্য IP64 রেটিং অফার করে

Infinix Smart 10 ফোনে IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্টান্স রেটিং আছে

Photo Credit: Infinix

Infinix Smart 10 শুক্রবার ভারতে 7,000 টাকারও কম দামে লঞ্চ হল। নতুন স্মার্টফোমটি আমজনতার কথা মাথায় রেখেই এ দেশে এনেছে ইনফিনিক্স। এটি যে সব ফিচার্সের সঙ্গে এসেছে তা এই বাজেটে অন্যান্য ব্র্যান্ডের মডেলে দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। Infinix Smart 10 টাচ টান্সফার, 120 হার্টজ স্মুথ ডিসপ্লে, IP64 রেটিং, 300 শতাংশ আলট্রা ভলিউম, Folax AI ভয়েস, DTS-টিউনড ডুয়াল স্পিকার অফার করে। ফোনটি 4 বছর পর্যন্ত ল্যাগ-ফ্রি পারফরম্যান্স প্রদান করবে বলে দাবি করা হয়েছে। ফোনটির বডিও খুব শক্তিশালী। উপর থেকে 25,000 বার নীচে ফেলে ডিউরাবিলিটি পরীক্ষা করেছে কোম্পানি। ফলে এটি সহজে ভাঙা বা ক্ষতিগ্রস্ত হবে না।

ভারতে Infinix Smart 10 এর দাম

Infinix Smart 10 ভারতে 6,799 টাকায় লঞ্চ হয়েছে। এতে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। ফোনটি আইরিস ব্লু, স্লিক ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার এবং টোয়াইলাইট গোল্ড রঙে উপলব্ধ। এটি আগস্ট 2 থেকে ফ্লিপকার্ট এবং অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।

Infinix Smart 10 স্পেসিফিকেশন ও ফিচার্স

Infinix Smart 10 আলট্রালিঙ্ক কানেক্টিভিটি প্রযুক্তি সাপোর্ট করে। এটি এমন একটি ফিচার যা সিগন্যাল কম বা সেলুলার নেটওয়ার্ক নেই এমন এলাকায় ব্র্যান্ডের দু'টি ফোনের মধ্যে ভয়েস কল করার সুবিধা দেয়। ফোনটি অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর দ্বারা চালিত, যার সঙ্গে 4 জিবি LPDDR4x র‍্যাম ও 64GB স্টোরেজ যুক্ত। র‍্যাম ভার্চুয়ালি 8 জিবি পর্যন্ত বাড়ানো যায়। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2TB পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

ইনফিনিক্স স্মার্ট 10 ফোনটিতে 6.67 ইঞ্চি IPS LCD স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট 120 হার্টজ, ব্রাইটনেস লেভেল সর্বোচ্চ 700 নিট, টাচ স্যাম্পলিং রেট 240 হার্টজ, এবং রেজোলিউশন HD+ (720x1,600 পিক্সেল)। এটি বেশ কিছূ এআই ফিচার্সে সজ্জিত, যার মধ্যে রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফোলাক্স AI। এটি ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট ও রাইটিং অ্যাসিস্ট্যান্টের মতো এআই প্রোডাক্টিভিটি ফিচার সাপোর্ট করে।

সফটওয়্যারের দিক থেকে, Infinix Smart 10 রান করে Android 15 নির্ভর XOS 15.1 কাস্টম স্কিনে। ফোনটির 5,000mAh ব্যাটারি USB Type-C পোর্টের মাধ্যমে 15W চার্জিং সাপোর্ট করে। এটি 28 দিনের স্ট্যান্ডবাই টাইম, 40 ঘন্টার কলিং টাইম, ও 100 ঘন্টার মিউজিক প্লেব্যাক অফার করে। হ্যান্ডসেটটির পিছনে 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এটি ডুয়াল ভিডিও মোড রেকর্ডিং সমর্থন করে। এই নতুন ফোনের পরিমাপ 165.62 x 77.01 x 8.25 মিমি এবং ওজন 187 গ্রাম।

 
KEY SPECS
Display 6.67-inch
Front Camera 8-megapixel
Rear Camera 8-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 15
Resolution 720x1600 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  2. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  3. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  4. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
  5. Artemis II Launch: 50 বছর পর চাঁদের পথে মানুষ, মহাকাশে সফলভাবে পৌঁছল স্পেসক্রাফ্ট
  6. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি
  7. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  8. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  9. Vivo Pad 6 Pro লঞ্চ হল আটটি স্পিকার, 4K ডিসপ্লে, ও 13,000mAh ব্যাটারির সাথে
  10. Vivo X300s বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7,100mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.