Infinix Smart 20 HD ভারতে 10,999 টাকায় লঞ্চ হয়েছে।
Photo Credit: Infinix
Infinix Smart 20 HD supports UltraLink for offline communication
Infinix Smart 20 HD মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি বাজেট ফ্রেন্ডলি মোবাইল ফোন যা, আটটি কোরযুক্ত Unisoc T7250 চিপসেটে রান করে। নতুন বাজারে আসা ইনফিনিক্সের এই ফোনে তিনটি নয়েজ ক্যান্সেলেশন মোড, IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং, 120Hz পাঞ্চ-হোল ডিসপ্লে, ও ডুয়াল স্পিকার আছে। Infinix Smart 20 HD মডেলের অন্যতম আকর্ষণ হল UltraLink কানেক্টিভিটি। এটি ইন্টারনেট বা প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ছাড়াই 200 মিটার দূরত্বের মধ্যে ব্র্যান্ডের অন্য ফোনে অফলাইন কলিং, মেসেজ, ও ছবি শেয়ারিং করতে দেয়। প্রযুক্তিটি ব্লুটুথের উপর ভিত্তি করে কাজ করে।
Infinix Smart 20 HD ভারতে 10,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি একটাই মেমরি ভ্যারিয়েন্টে উপলব্ধ, যা 3 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ অফার করে। প্রেস রিলিজ অনুসারে, এই দামে সমস্ত অফার' অন্তর্ভুক্ত করা আছে। ফোনটি নাইট পালস, সিলভার ড্যান্সার, এবং সানলাইট অরেঞ্জ কালার অপশনে উপলব্ধ।
উল্লেখযোগ্য বিষয় হল ফ্লিপকার্টে নতুন ফোনের একই ভ্যারিয়েন্টের দাম 18,499 টাকা দেখানো হয়েছে। তবে এটি অফলাইন রিটেল স্টোরেও পাওয়া যাবে। সহজে পেমেন্ট করার জন্য ছয় মাসের নো-কস্ট EMI সুবিধা পাওয়া যাবে।
ইনফিনিক্স স্মার্ট 20 এইচডি 8.22 মিমি পুরু বডি এবং প্রিমিয়াম ডিজাইন নিয়ে এসেছে। ফোনের সামনে 6.67 ইঞ্চি হোল-পাঞ্চ এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 700 নিট পিক ব্রাইটনেস, 60/90/120 হার্টজ রিফ্রেশ রেট, এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) অফার করে। আঙুল ভেজা বা তেলতেলে অবস্থাতেও টাচস্ক্রিন ব্যবহার করা যাবে।
Infinix Smart 20 HD-এর ব্যাক প্যানেলে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনেও 8 মেগাপিক্সেল ক্যামেরা রেখেছে ইনফিনিক্স। রিয়ার ক্যামেরায় অটোফোকাস সাপোর্ট পাওয়া যাবে। এতে সুপার নাইট, ডুয়াল ভিডিও, ভ্লগ, ডকুমেন্টস, প্রো, প্যানোরামা, ও টাইমল্যাপসের মতো ক্যামেরা মোড আছে। এটি 2K রেজোলিউশনে 30fps ভিডিও রেকর্ড করতে পারবে।
ইনফিনিক্সের এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটে DTS অডিও সাপোর্ট ও 300 শতাংশ পর্যন্ত Ultra ভলিউম মোড পাওয়া যাবে। ফোনে পিওর ভয়েস কলিং নামে একটি বিশেষ ফিচার আছে। এটি ইউজারের কন্ঠস্বরকে চারপাশের অবাঞ্জিত শব্দ থেকে আলাদা করে শনাক্ত করতে পারে। ফলে কোলাহলপূর্ণ পরিবেশে ফোনে কথা বলার সময় ভয়েস পরিষ্কার শোনা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Series Specifications Leaked, Could Launch in India as OnePlus 16R