কীভাবে ডাউনলোড করবেন iOS 12?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 সেপ্টেম্বর 2018 08:51 IST

যে ডিভাইসগুলিতে iOS 11 সাপোর্ট করে সব ডিভাইসেই পৌঁছে যাবে iOS 12 আপোডেট।

 

iPhone ও iPad এর পরবর্তী অপারেটিং সিস্টেম iOS 12 এর লঞ্চ করলো অ্যাপেল। কয়েকমাস আগে WWDC 2018 নতুন এই মোবাইল অপারেটিং সিস্টেমের ঘোষনা করেছিল কোম্পানি। সফটওয়ার স্টেবিলিটির সাথেই একগুচ্ছ নতুন ফিচার যোগ হয়েছে নতুন এই মোবাইল অপারেটিং সিস্টেমে। কোম্পানি জানিয়েছে যে ডিভাইসগুলিতে iOS 11 সাপোর্ট করে সব ডিভাইসেই পৌঁছে যাবে iOS 12 আপোডেট।

এই বছর জুন মাসে ডেভেলপার কনফারেন্স WWDC 2018 এ নতুন দুই অপারেটিং সিস্টেমের ঘোষণা করেছিল Apple। iPhone 5s ও তারব পরে সব iPhone এ নতুন iOS 12 আপডেট করা যাবে। এছাড়াও সব iPad Pro ও iPad Air মডেল, পঞ্চম জেনারেশানের পরের সব iPad মডেল, iPad mini 2 আর ষষ্ঠ জেনারেশানের iPod এ iOS 12 অপারেটিং সিস্টেম ইনস্টল করা যাবে।  

iOS 12 ফিচার্স

নতুন এই অপারেটিং সিস্টেমে আপডেট হয়েছে কোম্পানির ডিজিটাল অ্যাসিস্টেন্ট Siri। এবার থেকে আরও ভালো ভাবে কাজ করবে Siri। যেমন ধত্রুন Siri আপনার সব ইমেল ও মেসেজ পড়ে সেখান থেকে আপনাকে সব মিটিং ও ইভেন্টের কথা নিজে তজেকেই মনে করিয়ে দেবে। নতুন Shortcut অ্যাপ দিয়ে অ্যাকশান কাস্টোমাইজ করা যাবে। এছাড়াও একাধিক অ্যাপ থেকে একাধিক অ্যাকশান একসাথে একটি বোতাম চিপে বা ভয়েস কমান্ডের মাধ্যমে করতে পারবে Siri। এর ফলেই ডেভেলপাররা তাদের অ্যাপ এর শর্টকাট Siri তে যোগ করে দিতে পারবেন।
গ্রাহকদের স্মার্টফোন ও ট্যাবলেট ব্যাবহার করমাতে সাহায্য করার জন্য নতুন টুল এনেছে অ্যাপেল। এর মাধ্যমে ঘুমাতে যাওয়ার সময় আপনাকে কোন নোটিফিকেশান বিরিক্ত করবে না। এছাড়াও রোজ সকালে সুপ্রভাত জানাতে ভুলবে না আপনার সখের ফোন বা ট্যাবলেটটি।
এছাড়াও আপনি কত সময় আপনার ফোন ও ট্যাবলেটের পিছনে খর করলেই ক্রিন টাইমের মাধ্যমে তা জানিয়ে দেবে নতুন iOS 12। কতক্ষণ ফোন ব্যাবহার করেছেন বা কত সময় অন্তর ফোন ব্যাবহার করেছেন এই সব পরিসংখ্যান থাকবে নতুন এই ফিচারে।
এবার থেকে লক স্ক্রিনে কোন অ্যাপ এর নোটিফিকেশান আপনি দেখতে চান তা সিলেক্ট করতে পারবেন। এছাড়াও যে অ্যাপ আপনি খুবই কম ব্যাবহার করেন সেই অ্যাপ এর নোটিফিকেশান নিজে থেকেই সরিয়ে দেবে Siri।  আর অবশেষে এবার থেকে গ্রুপ নোটিফিকেশান পাওয়া যাবে iOS 12  এ। নতুন ভার্সানের সম্পূর্ণ পরিবর্তন চেঞ্জেলগ থেকে দেখে নেওয়া যাবে।

কীভাবে ডাউনলড করবেন iOS 12?

নিজের ডিভাইসে iOS 12 ডাউনলোড করে ইনস্টল করার জন্য  Settings > General > Software Update তে যেতে হবে। এর পরে স্ক্রিনের নির্দেশ মেনে চলুন।

OTA আপডেটের অন্য একটি  Wifi কানেকশান থেকে আবশ্যিক। এছাড়াও এই আপডেট ইন্সটল করার আগে ফোনের সব ডাটা ব্যাক আপ নেওয়া উচিত। আপডেট শুরুর আগে ফোনে  50 শতাংশ বা তার বেশি চার্জ আর চার্জারে ডিভাইস কানেক্টেড থাকা বাধ্যতামূলক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iOS 12, tvOS 12, watchOS 5, Apple
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi K90 Max বিশাল 8550mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, ও ডুয়াল চিপের সাথে লঞ্চ হবে
  2. Redmi R70 5G সিরিজের দুই নতুন ফোন বিশাল ব্যাটারি ও স্মুথ ডিসপ্লে সহ লঞ্চ হল
  3. Oppo A6s Pro লঞ্চ হল, 16MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি আছে, দাম জেনে নিন
  4. 84,999 টাকায় লঞ্চ হওয়া প্রিমিয়াম ফোন বিক্রি হচ্ছে 36,999 টাকায়, 48,000 টাকার অবিশ্বাস্য ছাড়
  5. Realme Narzo 100 Lite 5G খুব সস্তায় লঞ্চ হল, 7000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে মাত্র এই টাকায়
  6. Vivo X300 Ultra ও X300 FE ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, ডুয়াল 200MP ক্যামেরায় কাঁপাবে বাজার
  7. মার্ক জাকারবার্গের কৃত্রিম মেধাচালিত ক্লোন বানাচ্ছে Meta, আসছে মানুষের ডিজিটাল ভার্সন
  8. 8,000mAh+ ব্যাটারি, 165Hz ডিসপ্লে, ও কুলিং ফ্যানের সাথে Redmi K90 Max আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
  9. Xiaomi Ice Cream: ফোন ছেড়ে এবার আইসক্রিম লঞ্চ করল শাওমি, দাম কত, খেতে কেমন জেনে নিন
  10. প্রকাশ হল প্রথম ডুয়াল 200MP ক্যামেরার Oppo ফোনের অফিসিয়াল ছবি, ডিজাইন মুগ্ধ করবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.