সেপ্টেম্বরে লঞ্চ হবে iPhone 11

10 সেপ্টেম্বর লঞ্চ হবে iPhone 11। 2019 সালে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে iPhone। এই ফোনগুলি হল iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Max।

সেপ্টেম্বরে লঞ্চ হবে iPhone 11

10 সেপ্টেম্বর লঞ্চ হতে পারে iPhone 11

হাইলাইট
  • 10 সেপ্টেম্বর নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে Apple
  • স্টিভ জোবস থিয়েটারে এই লঞ্চ অনুষ্ঠিত হবে
  • ঐ দিন iPhone 11 লঞ্চ হতে পারে
বিজ্ঞাপন

10 সেপ্টেম্বর লঞ্চ হবে iPhone 11। বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যম দপ্তরে এই লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পৌঁছাতে শুরু করেছে। 10 সেপ্টেম্বর লঞ্চ ইভেন্টে আমন্ত্রণ পাঠালেও এই দিন কোন প্রোডাক্ট লঞ্চ হবে তা জানায়নি Apple। প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে নতুন iPhone লঞ্চ করে Apple। তাই প্রায় সবাই এই বিষয়ে একমত যে 10 সেপ্টেম্বর নতুন iPhone সিরিজ লঞ্চ করতে চলেছে কুপার্টিনোর কোম্পানিটি।

2019 সালে iPhone 11 সিরিজে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Apple। তিন ফোনের ভিতরে থাকবে লেটেস্ট A13 চিপ। তিনটি স্মার্টফোনের মধ্যে দুটি ফোনে OLED ডিসপ্লে থাকছে আর একটি ফোনে থাকবে LCD ডিসপ্লে। তবে 2019 সালের iPhone মডেলে 5G সাপোর্ট থাকার সম্ভাবনা কম।

সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে 2019 সালে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে iPhone। এই ফোনগুলি হল iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Max। 2018 সালে লঞ্চ হওয়া iPhone XR এর মতোই iPhone 11 এ থাকতে পারে 6.1  ইঞ্চি এলসিডি ডিসপ্লে। iPhnone 11 Pro আর iPhone 11 Max ফোনে থাকতে পারে যথাক্রমে 5.8 ইঞ্চি আর 6.5 ইঞ্চি ডিসপ্লে।

2019 সালের তিনটি iPhone এ একাধিক ক্যামেরা থাকবে। iPhone 11 ফোনে থাকতে পারে দুটি ক্যামেরা। অন্যদিকে iPhone 11 Pro আর iPhone 11 Max ফোনের পিছনে তিনটি করে ক্যামেরা থাকতে পারে।

তবে তিনটি ফোনের ভিতরে একই প্রসেসর ব্যবহার করতে পারে Apple। নতুন বছরে A13 চিপ ডিজাইন করছে কুপার্টিনোর কোম্পানিটি। iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Max ফোনের ভিতরে এই প্রসেসর ব্যবহার হতে পারে। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »