আজ দুপুরে বিক্রি শুরু হচ্ছে iPhone SE (2020): দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 মে 2020 11:10 IST
হাইলাইট
  • iPhone SE (2020) তে থাকছে A13 বায়োনিক চিপ
  • ফ্লিপকার্টে পাওয়া যাবে
  • তিনটি স্টোরেজে বিক্রি শুরু হবে

iPhone SE (2020) তে থাকছে 4.7 ইঞ্চি ডিসপ্লে

সম্প্রতি লঞ্চ হয়েছে iPhone SE (2020)। এবার Flipkart থেকে এই ফোন বিক্রি শুরু করতে চলেছে Apple। বুধবার দুপুর 12টায় এই ফোন বিক্রি শুরু হবে। ভারতে 42,500 টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে। যদিও লঞ্চ অফারে এইচডিএফসি ব্যাঙ্ক গ্রাহকদের বিশেষ ছাড় দিচ্ছে Apple। মাত্র 38,900 টাকা খরচ করেই নতুন iPhone কেনা যাবে।

Advertisement

64GB স্টোরেজে iPhone SE (2020)-র দাম 42,500 টাকা। যদিও এইচডিএফসি ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে 3,800 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। অর্থাৎ 38,900 টাকায় এই ফোন কেনা যাবে।

iPhone SE (2020) স্পেসিফিকেশন

iPhone SE (2020)-তে থাকছে HD IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেতে সর্বোচ্চ 625 nits ব্রাইটনেস পাওয়া যাবে। ফোনের ভিতরে রয়েছে A13 বায়োনিক চিপ।  iPhone 11, iPhone 11 Pro ও iPhone 11 Pro Max-এ একই চিপ ব্যবহার করেছিল Apple। কোম্পানির অন্যান্য ফোনের মতোই iPhone SE (2020)-র ব্যাটারি ও মেমোরি স্পেসিফিকেশন প্রকাশ করেনি কুপার্টিনোর কোম্পানিটি।

iPhone SE (2020)-তে থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। থাকছে 60fps 4K রেকর্ডিং। একটি মাত্র ক্যামেরায় iPhone SE (2020)-তে পোট্রেট মোডে ছবি উঠবে। কোম্পানির কম্পিউটেশনাল ফটোগ্রাফি প্রযুক্তি ও A13 বায়োনিক চিপের নিউরাল ইঞ্জিনের মাধ্যমে এই কাজ হবে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে রয়েছে 7 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

iPhone SE (2020)-তে iPhone 8-এর ডিজাইন দেখা গিয়েছে। এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ও টেকশই গ্লাস দিয়ে এই ফোন তৈরি হয়েছে। iPhone SE (2020)-র ওজন 148 গ্রাম। থাকছে IP67 ওয়েটার ও গ্লাস রেসিস্ট্যান্স। কোম্পানির দাবি 1 মিটার জলে 30 মিনিট সুরক্ষিত থাকবে এই ফোন। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ax, Wi-Fi calling, NFC, Bluetooth v5.0, GPS/ A-GPS ও লাইটনিং পোর্ট। এই ফোন থেকে 3.5 মিমি অডিও জ্যাক বাদ গিয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Modern processor
  • Slim, light, easy to use
  • Good daylight camera performance
  • Regular iOS updates likely for many years
  • Bad
  • Dated looks and small screen
  • Single rear camera
  • Average battery life
  • Expensive
 
KEY SPECS
Display 4.70-inch
Front Camera 7-megapixel
Rear Camera 12-megapixel
Storage 64GB
OS iOS 13
Resolution 750x1334 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.